হাসিতে কাটুক আর কান্নায় কাটুক।
জেগে কাটুক আর ঘুমিয়ে কাটুক।
এখানকার রাত থেমে থাকে না।
এখানকার দিন কেটে যায়।
সময়ের সাথে কষ্টগুলো হারিয়ে যায়।
সময়ের সাথে ফুরিয়ে যায় বেদনা।
সময় ত অপেক্ষা করছে সামনে।
যখন দিন আর শেষ হবে না,
সময়ের ঘড়ির মৃত্যু ঘটবে,
যদি দুঃখ একবার আসে,তা শেষ হবার নয়,
যদি সুখ একবার আসে তা শেষ হবার নয়।
সে দিন যে কষ্টে নিপতিত হবে কেউ আসবে না তাকে বাচাতে।
আর সে দিন যে আনন্দে থাকবে, কে আছে তাকে কষ্ট দিবে।
সেই মূহর্ত আসছে বন্ধু,খুবই সন্নিকটে,মৃত্যু নামক বস্তু সেই মুহূর্তে আমাকে-তোমাকে নিয়ে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




