সন্ধ্যা ৭ টায় কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিপা, রাস্তায় দুই বখাটে পিছু নিল নিপার। পিছু পিছু হাটছে, আর বিভিন্ন বিশ্রি মন্তব্য ছুড়ে দিচ্ছে নিপার প্রতি। একা একা নিপা দ্রুত হাটছে আর অস্বস্থিতে ভুগছে। রাস্তাটি নিরব হওয়ার কারনে এবং মানুষের চলাচল কম হওয়ার কারনে কাউকে ডাকতেও পারছে না নিপা। বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে নিপা, পেছনে আসছে দুই বখাটে তরুন, রাস্তায় মানুষের চলাচল কম দেখে বখাটেদ্বয় নিপার পথরুদ্ধ করে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, এই সময় সামনের দিক থেকে এক যুবক এসে দুই বখাটেকে ধমক দিতেই ওরা চলে যায়, হাফছেড়ে বাঁচে নিপা, ধন্যবাদ দেয় সাহায্যকারী যুবকটিকে।
সহযোগিতার সুযোগ নিয়ে তরুন যুবকটি নিপার নাম ঠিকানা, কি করে কোথায় থেকে আসছে সব জেনে নিচ্ছে, নিপার গা ঘেঁষে পাশাপাশি হাটছে, নিপা কিছু বলতে চাইলেও উপকারের কথা ভেবে কিছু বলছে না, নিপার নিরবতার সুযোগ নিতে থাকে যুবকটি, এক সময় নিপার হাত ধরে ফেলে, হোটেলে বসে চা নাস্তা খাওয়ার প্রস্তাব দেয় যুবকটি। ছেলেটির কুমতলব বুঝতে পেরে রাজী হয় না নিপা। এরই মধ্যে বাসার কাছাকাছি জায়গায় চলে আসায় দ্রুত হেটে বাসায় চলে আসে নিপা।
শুধুমাত্র মেয়ে ঘটিত বিষয়েই নয়, প্রতিটি মাধ্যমেই এমন ঘটনা ঘটে, যেখানে উপকার/সহযোগিতাকে হাতিয়ার করে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করে কতিপয় অসাধু ব্যক্তিবর্গ, যা কখনোই কাম্য নয়।
প্রতিটি মাধ্যমেই আমাদের উপকারগুলো হউক নিঃস্বার্থ। মানুষ মানুষের জন্য, এটাই হউক আমাদের অঙ্গীকার।

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



