somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃদ্ধাশ্রম যেন কোন মা বাবার বাসস্থান না হয়

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বিভিন্ন মাধ্যমের জনপ্রিয় অনেক মানুষই বৃদ্ধাশ্রম নির্মাণ করেন। আপাত দৃষ্টিতে তাদের উদ্দেশ্য মহৎ মনে হলেও যেখানে শান্তির ধর্ম ইসলাম বৃদ্ধাশ্রম সমর্থন করে না সেখানে দেশব্যাপী পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজে নিয়োজিত না হয়ে বৃদ্ধাশ্রম নির্মাণ করে সমাজের কুলাঙ্গার সন্তানদেরকে বৃদ্ধাশ্রম চিনিয়ে দেওয়া মোটেও ঠিক নয়।

দেশের মানুষের মধ্যে দল, মত, ধর্ম নিয়ে নানা প্রকার বিভক্তি থাকলেও পিতা মাতার প্রতি সন্তান দায়িত্ব পালন করবে, ঠিক যেমনি করে ছোটবেলায় পিতা মাতা সন্তানকে এতো কষ্ট করে লালন পালন করে, ঠিক তেমনি পিতা মাতা বার্ধক্যে উপনীত হলে সন্তানরা পিতা মাতাকে দেখাশুনা করবে, সকলেই তা একবাক্যে মেনে নেয় অর্থাৎ পিতা মাতাকে সন্তান ভরণপোষণ ও দেখাশানা করবে না, এমন কাজে সম্মতি দেওয়ার মতো একজন ব্যক্তিকেও খুজে পাওয়া যাবে না।

বাংলাদেশে বেশ কিছুদিন পরপরই এইজন সেইজন কর্তৃক বৃদ্ধাশ্রম নির্মাণের সংবাদ শুনা যায়। পাশাপাশি সন্তান কর্তৃক বৃদ্ধা পিতা মাতাকে রাস্তায়/বৃদ্ধাশ্রমে ফেলে চলে যাওয়ার মতো অনেক সংবাদ শুনতে পাই আমরা, যার চেয়ে নিকৃষ্টতর আর কোন কাজই হতে পারে না।

প্রতিটি সন্তানের গর্ব ও অহংকার পিতা মাতা। ৯/১০ মাস গর্ভেধারণ করে যে মা সন্তানকে আলোর মুখ দেখান এবং যে পিতা দিনের পর দিন কায়িক পরিশ্রম করে সন্তানকে লালন পালন করেন, লেখাপড়া শিখিয়ে সমাজে যোগ্য হিসেবে গড়ে তুলেন, এক সময় সেই সন্তানই পিতা মাতার দুর্দিনে তাদেরকে অনাদর অবেহলায় বাসায় ফেলেন রাখেন কিংবা কেউ কেউ পিতা মাতার উপর বিরক্ত হয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, তা কখনোই কাম্য নয়। পিতা মাতার বার্ধক্যে তাদের ভরণপোষণ, দেখাশুনা না করার মতো জঘন্য ও নিকৃষ্ট কাজ মানবজীবনে আর কিছুই হতে পারে না।

পিতা মাতা ছোট বেলায় সন্তানকে যে মাধ্যমেই লেখাপড়া করান না কেন, প্রতিটি মাধ্যমেই মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা হয় এবং প্রতিটি সন্তানই ছোট বেলা থেকে তার প্রতি মা বাবার উদারতা, মায়া মমতা, ভালোবাসা দেখে দেখে বড় হন। ধর্মীয় ও সামাজিক ভাবে মা বাবার গুরুত্ব সম্পকে অবগত হন। তথাপিও সেই ছোট্ট সন্তানটি বড় হয়ে নিজ পরিবার নিয়ে ব্যস্ত হয়ে বৃদ্ধ পিতা মাতার প্রতি চরম অবহেলা প্রকাশ করেন, বাড়ীতে রাখলেও সেবাযত্মে অনীহা প্রকাশ করেন, অনেকেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন।

তবে আশার কথা বাংলাদেশ সরকার পিতা মাতার ভরণ পোষণ প্রদান করা বাধ্যতামূলক করে একটি আইন প্রণয়ন করেছেন। আইনের মাধ্যমে এই বিষয়টি পুরোপুরি সমাধান না হলেও পিতা মাতার অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ ৩ (তিন) বৎসরের শাস্তি রাখা হয়েছে এই আইনটিতে, যা ইতিবাচকই বটে।

তবে আইনের মাধ্যমে পিতা মাতার প্রতি সন্তানের আবশ্যিক কর্তব্য পালন পুরোপুরি কখনোই সম্ভব নয়। মা বাবার প্রতি কোন সন্তানেরই ভালোবাসার কমতি নেই। শুধুমাত্র এই ভালোবাসা সঠিক সময়ে প্রয়োগের অভাব। যারা বৃদ্ধাশ্রম নির্মাণ করছেন, তারা সহ দেশের সচেতন নাগরিকরা যদি নিয়মিত এই বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করেন, একদিন আস্তে আস্তে দেশ থেকে বৃদ্ধাশ্রম নির্মুল হবে। প্রতিটি সন্তানই পিতা মাতার প্রতি দায়িত্ব পালনে আগ্রহী হবে। বার্ধক্যে পতিত হলে পিতা মাতাও পাবে যথাযথ মূল্যায়ণ।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×