somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ের গল্প

৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজ্জাক সাহেব একজন মুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে শেষ অবদি দেশের জন্য লড়াই করেছেন তিনি। বিজয়ের ঠিক আগ মুহুর্তেই পাকিস্তানি হানাদারের গুলিতে আহত হয়ে একটি পা হারিয়েছেন। সেই থেকে এক পায়ে ভর করে চলছেন। এ নিয়ে তার কোন আপে নেই, দেশটা স্বাধীন হয়েছে, এর চেয়ে বড় আনন্দের আর কিছুই নেই রাজ্জাক সাহেবের জন্য। ব্যক্তি জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক রাজ্জাক সাহেব। মেয়েকে ভালো পাত্রস্থ করেছেন। ছেলেকেও বিয়ে করিয়েছেন। ছেলের সংসারে এক ছয় বৎসর বয়সী নাতি আছে রাজ্জাক সাহেবের, যার নাম তিনি রেখেছেন বিজয়। বিজয়ের সাথে তিনি সব সময়েই মুক্তিযোদ্ধের গল্প করেন। কিভাবে পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার নির্যাতন ও জুলুম করেছে দিনের পর দিন, কিভাবে পাকিস্তানী হানাদার বাহিনী নিরীহ বাঙ্গালীর উপর অন্যায় ভাবে ঝাপিয়ে পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে কিভাবে নিরীহ বাঙ্গালীরা নিজ মাতৃভূমি শত্র“ মুক্ত করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছে এবং শেষে বিজয় অর্জন করেছে, সেইসব গল্প করেন তিনি। বিজয়ও দাদা ভাইয়ের কাছ থেকে মুক্তিযোদ্ধের বাস্তব গল্পগুলো মনযোগ সহকারে শুনেন। ছোট্ট বিজয় নিজেকেও দেশ রার একজন সৈনিক হিসেবে কল্পনা করেন। ছোট্ট বিজয়ের এ নিয়েও অনেক কৌতুহল.....
বিজয়: দাদা ভাই, আমিও দেশের জন্য যুদ্ধে যাবো
রাজ্জাক সাহেব: নানা দাদু ভাই, এখন আর সেটা সম্ভব না।
বিজয়: কেনো দাদা ভাই?
রাজ্জাক সাহেব: বাংলাদেশ এখন একটি স্বাধীন রাষ্ট্র। এখন আর যুদ্ধ হবে না, তাই।
বিজয়: তাহলে, দেশের জন্য কি আমার কিছুই করার নেই দাদা ভাই?
রাজ্জাক সাহেব: কেনো থাকবে না, অবশ্যই আছে। আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করলেও প্রতিনিয়ত আমাদের মানচিত্রে আঘাত আসছে বিভিন্ন ভাবে। তাছাড়া দেশের মানুষকে ভালোবাসা, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো। দেশের ভালো হয়, এমন যেকোন কাজ করার মাধ্যমেই তুমি নিজেকে একজন আদর্শ দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে পারো।
বিজয়: আমি তো এখন অনেক ছোট, আমি কি ভাবে এগুলো করবো?
রাজ্জাক সাহেব: হ্যাঁ তোমাকে আগে বড় হতে হবে, লেখা পড়া করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তখনই তুমি সবকিছু ঠিকমতো করতে পারবে। তাছাড়া এখন থেকেই তুমি বড়দের সম্মান করবে, অন্ধকে সঠিক পথ দেখিয়ে দেবে, কারো সাথে মিথ্যা বলবে না। সাহায্য প্রার্থীকে সাধ্যমত সহযোগিতা করবে। নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলবে না। কারো কোন তি করবে না। এইভাবে তুমি ধীরে ধীরে নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারো।
বিজয়: আমি সবসময় চেষ্টা করবো দাদা ভাই।
রাজ্জাক সাহেব: আমিও তোমার জন্য দোয়া করবো সব সময়, অস্ত্র হাতে না হলেও দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করে একজন আদর্শ দেশপ্রেমিক হতে পারো।

মায়ের ডাকে চলে যায় বিজয়। রাজ্জাক সাহেব ভাবতে থাকেন। স্বাধীনতার ৪৫ বৎসরেও আমরা পুরোপুরি স্বাধীন নই। একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি। কিন্তু পাইনি শান্তিতে বেঁচে থাকার মতো নিশ্চয়তা। নিশ্চিত হয়নি পাঁচটি মৌলিক অধিকার। নিশ্চিত মৃত্যু জেনেও দেশ স্বাধীনের জন্য আমরা যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর ঝাপিয়ে পড়েছি দল, মত, জাতি ধর্ম নির্বিশেষে। আজ নেই সেই ভ্রাতৃত্ববোধ, একতা। যার কারনে যারা ভালো আছে, আছেই। অন্যরা সীমাহীন দূর্ভোগে দিনযাপন করছে।

তবুও আশাহত হন না রাজ্জাক সাহেব। দীর্ঘ ৯ মাস রক্তয়ী যুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছেন। দীর্ঘ ৪৫ বৎসরেও প্রকৃত স্বাধীনতার স্বাদ পাননি কি হয়েছে, বিজয়ের মতো কোটি কোটি শিশুদের হাত ধরেই হয়তো এ দেশের কোটি কোটি মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। মানুষে মানুষে একতা তৈরী হবে। জাতি ধর্ম নিয়ে হানাহানি ভেদাবেদ বন্ধ হবে, সর্বোপরি বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হবে একটি আদর্শ বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×