somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ছবি এমন কেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৪ সালে মান্না অভিনিত ভিলেন ছবিতে ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি করা হয়। গানটি গেয়েছিলেন মনির খান ও কনকচাঁপা। ছবি এ্যাকশানধর্মী হওয়ায় এবং প্রচারের কারনে গানটি অসাধারণ হলেও আট দশটা গানের মতোই সাধারণ মানে পড়ে থাকে গানটি।

২০০৫ সাল কলকাতার ছবিতে জিৎ ও প্রিয়াংকা অভিনিত সাথী ছবিতে ব্যবহার করা হলো ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি। গানের সুর ও প্রথম অন্তরা ঠিক রেখে পরের দুই অন্তরা পরিবর্তন ও গায়কীর ঢংয়ে নতুনত্ব আনা হয়। আর এই একটি গান দিয়ে কলকাতার ছবিতে নতুন যুগের আবির্ভাব হয়েছিল তখন। ছবিটি ও জিৎ বাজিমাত করলো এক গানের উপর নির্ভর করে।

আর আমাদের দীর্ঘশ্বাসই বেড়েছে এতে, ফুটিয়ে তুলতে না পারার দীর্ঘশ্বাস। সাথী ছবিটি দেখলেই হতাশ হয়ে যাই আমি, এখনো।

হৃদয়ে আছো তুমি নামের একটি গানের ছবি মুক্তি পায় বাংলাদেশে। সামিনা চৌধুরী ও এস.আই টুটুল এর কণ্ঠের সবগুলো গান শ্রোতাপ্রিয় হয়েছিল, কিন্তু দুর্বল নির্মাণ ও গানের ছবিতে নায়ককে ক্যান্সারের রোগী বানিয়ে মেরে ফেলা সহ নানা অসঙ্গতি এবং প্রচারের কারনে ছবিটি তেমন জনপ্রিয় হয়নি। অথচ এ ছবির প্রতিটি অডিও গান তখন আকাশচুম্বি জনপ্রিয় হয়েছিল।

কলকাতার প্রায় সব ছবিই নকল করা, তবে নির্মাণের মুন্সিয়ানার কারনে ওদের নকলগুলো হয়ে যায় শিল্প, আর আমাদের নকলগুলো হয় চুরি, কারন নকলটাও আমরা ঠিক মতো করতে পারি না।


ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটি ও হৃদয়ে আছো তুমি ছবিটির ব্যর্থতা দেখার পর এদেশের চলচ্চিত্রকারদের আর বিশ্বাস করা যায় না।

সাফল্য অর্জনের মতো যথেষ্ট উদাহরণ আমাদের হাতেই কিন্তু আছে-হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা এবং রানি কুঠির বাকি ইতিহাসের মতো ছবিগুলো কিন্তু প্রচার ও গানের সৌজন্যেই জনপ্রিয় হয়েছে।

ছবি মানে বিনোদন, বিনোদনে কষ্টের স্থান ১০% থাকতে পারে, তার বেশি নয়। মানুষ ছবি দেখে চোখের পানি আনতে নয়, হাসার জন্য। মনকে খুশি করার জন্য ও খুশি রাখার জন্য। ছবি হতে হবে কমেডি ও গান নির্ভর, সাথে একটু বিরহ ও আবেগ। গান হতে হবে ওহ,আহ টাইপের শব্দ ব্যতীত।

কলকাতার সঙ্গীত বাংলা চ্যানেলের মতো বাংলাদেশেও একটি গানের চ্যানেল দরকার, শুধুমাত্র প্রচারের জন্য। একটি কাজের প্রাপ্য সম্মান ও সঠিক ব্যবসার নিমিত্তে প্রচারের কোন বিকল্প নেই।

বাংলা ছবি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে, এই কামনা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×