somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের তিন লিজেন্ডারী স্পিনার!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মোহাম্মদ রফিক
১৯৯৫ সালে ওয়ানডে অভিষেকের পর নিজ সময়ের সেরা স্পিনার এবং সেরা অলরাউন্ডার হয়েছেন। ব্যাট হাতে মাঝে মাঝে ঝড় তোলার পাশাপাশি নিয়মিত উইকেট শিকারী বোলার ছিলেন তিনি। টেস্ট কিংবা ওয়ানডে দুধরনের ক্রিকেটেই সমানতালে সাফল্য পেয়েছেন এবং দলকে সাফল্য এনে দিয়েছেন। তখনকার সময়ে রফিক মানেই ছিলো চার ছক্কার ছড়াছড়ি।


২০০৮ সালে শেষ টেস্ট খেলার আগ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩৩ টেস্টে ১১১ রান বেস্টে ১০৫৯ রান করার পাশাপাশি ১০০ উইকেট শিকার করেছেন। ১২৫ ওয়ানডেতে ৭৭ রান বেস্টে ১১৯১ রান করার পাশাপাশি ১২৫ উইকেট শিকার করেছেন। একমাত্র টি২০ ম্যাচে ১৩ রান ও ১ উইকেট শিকার করেছেন।


আবদুর রাজ্জাক
২০০৪ সালে অভিষেকের পর রাজ্জাকের সাথে জুটি বেধেই খেলেছেন পরবর্তী ৪ বৎসর। রফিকের ছায়া হয়ে খেলেই দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন এবং দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট শিকারী বোলার হয়েছেন।


২০১৪ সাল পর্যন্ত ১২ টেস্টে ৪৩ বেস্টে ২৪৫ রান করার পাশাপাশি ২৩ উইকেট শিকার করেছেন। ১৫৩ ওয়ানডেতে ৫৩ রান বেস্টে ৭৭৯ রান করার পাশাপাশি বল হাতে ২০৭ উইকেট শিকার করেছেন। ৩৪ টি২০ ম্যাচে ৯ রান বেস্টে ৪১ রান করার পাশাপাশি বল হাতে ৪৪ উইকেট শিকার করেছেন।


সাকিব আল হাসান
২০০৬ সালে অভিষেক হওয়ার সময় দলে রফিক-রাজ্জাকের মতো দূর্দান্ত স্পিনার থাকলেও নিজের জাত চিনিয়েছেন দারুন ভাবে। সাকিবের অন্তর্ভূক্তির পরই বাংলাদেশ ক্রিকেট স্পিনে দূর্দান্ত শক্তিশালী হয়। তিন স্পিনার মিলে দূর্দান্ত বোলিং আক্রমন তৈরী হয় বাংলাদেশের। ২০০৮ সালের শুরুতে রফিক আর জাতীয় দলে না খেলায় তখন থেকে রাজ্জাকের সাথে জুটি বেধে দূর্দান্ত সব সাফল্য অর্জন করেছেন। ২০০৯ সালে প্রথমবারের মতো এক নাম্বার অলরাউন্ডারে অধিষ্ঠিত হয়েছেন।


নিউজিল্যান্ড এর বিরুদ্ধে সর্বশেষ সিরিজ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৬ টেস্টে ২১৭ রান বেস্টে ৩২১৩ রান করার পাশাপাশি বল হাতে ১৬৫ উইকেট শিকার করেছেন। ১৬৬ ওয়ানডেতে ১৩৪ বেস্টে ৪৬৫০ রান করার পাশাপাশি বল হাতে ২২০ উইকেট শিকার করেছেন। ৫৭ টি২০ ম্যাচে ৮৪ রান বেস্টে ১১৫৯ রান করার পাশাপাশি বল হাতে ৬৭ উইকেট শিকার করেছেন।


২০০৬ সালের শেষের দিক থেকে রফিক-রাজ্জাক-সাকিব জুটিবদ্ধ হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। তিনজনের উপস্থিতি তখনকার সময়ে স্পিন আক্রমনে ভিন্ন মাত্রা যোগ করেছিল।


বর্তমানে রফিক-রাজ্জাক নেই, রাজ্জাক অবসর না নিলেও আর কখনো জাতীয় দলে নেওয়া হবে কিনা তাকে, সেটাও নিশ্চিত নয়। তাই দলে এখন স্পেশালিষ্ট স্পিনার নেওয়া হলেও সাকিবই মূল ভরসা।


জয় হউক বাংলাদেশ ক্রিকেটের, জয় হউক ক্রিকেটারদের।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×