somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যুবায়ের আহমেদ
আসিফা-আরফান-আফিফার আব্বু

বাংলাদেশে অবিশ্বাসী হয় কারা

০৮ ই মে, ২০২৩ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ কেন নাস্তিক হয়, বিশেষ করে বাংলাদেশের সাহিত্যিক, সাহিত্যমনা মানুষ, তা নিয়ে ভাবি আমি। খুব বেশি গভীরে ভাবতে না পারলেও আমি যেটা উপলব্ধি করতে পারি, তা হলো-

সাহিত্য রচনা কিংবা সাহিত্য পাঠ একটা মোহ তৈরী করে আমাদের মাঝে। যখন লেখা শুরু করি, তখন নামাজের সময় খেয়াল থাকে না, মা-বউ ডাকলে কানে আসে না। এভাবে পার হয়ে যায় ওয়াক্তের পর ওয়াক্ত। ভালো বই পাঠ করার সময়ও একই অবস্থা।

যারা ধর্মীয় শিক্ষা নিয়ে বড় হয়, তারা ধর্মীয় ও পারিবারিক দায়িত্বের প্রতি ওয়াকিবহাল থাকে। কিন্তু যারা ধর্মীয় শিক্ষা অল্পস্বল্প পেলেও এটাকে সিরিয়াস ভাবে নেয় না, তাদের মাঝেই ঘটে বিপত্তি (আমার দৃষ্টিতে)। তাঁরা সাহিত্য রচনা ও পাঠেই মনোনিবেশ করতে গিয়ে পরিবার-ধর্মকর্ম করতে না পারার ধারাবাহিকতায় এক সময় নিজেদের মুক্তমনা কিংবা ধর্মমানে না বলেই ঘোষনা দিয়ে ফেলে। আসলে তারা ধর্মপালন করতে না চাওয়ার কারনেই নিজেদের ধর্মহীন বলে ঘোষনা দেয়।

যারা বিজ্ঞানী, আমার জানামতে তাদের মধ্যে নাস্তিকের সংখ্যা খুব কম। কারন বিজ্ঞানীরা গবেষণা ও আবিস্কারের নেশায় মত্ত থাকলেও তারা সফল হওয়ার জন্য স্রষ্টার সাহায্য চায় এবং সফল হলে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। পৃথিবীতে বিশ্বাসী বিজ্ঞানী/গবেষকের সংখ্যাই বেশি।

বাংলাদেশে নাস্তিক-ধর্মবিদ্বেষীর প্রায় ৯৫% বা মতান্তরে ১০০%ই সাহিত্যমনা। এটা একটা নেশা। মাদকের চেয়েও ভয়ংকর নেশা। মাদক মানুষের স্বাভাবিক বিচারবোধ নষ্ট ও জ্ঞানহীন করে ফেললেও ধর্মহীন করে না, কিন্তু সাহিত্যের নেশা মানুষকে স্রষ্টা থেকে দূরে সরিয়ে দিতে পারে।

অথচ দেখুন, তাদের অনেকেই বলতে চায়, ভালো ভাবে পড়ালেখা করলে সবকিছু জেনে নাস্তিক হয়ে যায় মানুষ অর্থাৎ তারা বুঝাতে চায়। তারা ভালো ভাবে পড়ালেখা করেই নাস্তিক হয়েছে। অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ কোরআন ভালোভাবে পাঠ করে মুসলিম হয়ে গেছে এমন অসংখ্য উদাহরণ আছে বিশ্বব্যাপী। মূলত সাহিত্যের নেশায় পড়ে ধর্মকর্ম পালন করতে না পারা কিংবা পালনে অনীহার ফলেই স্বঘোষিত নাস্তিক হয় অনেকে। অন্তত বাংলাদেশীদের বেলায় এটাই ঘটে বলে আমার ধারণা।

কারন আমি নিজেও অল্পস্বল্প লেখতে গিয়ে খেয়াল করি, সময়জ্ঞান থাকে না তখন। পড়ায় মুগ্ধতা কিংবা লেখনির গভীরে পৌঁছে গেলে তখন আজান দিলেও মনে হয় পড়ে নামাজ পড়বো, আগে পড়ে নেই বা লেখে নেই। এই নেশাটা ভয়ংকর। তবে যারা ধর্মীয় ভাবে যথেষ্ট সচেতন তারা কখনোই বিচ্যুত হয় না। এমনটাই আমি মনে করি।

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৩ সকাল ১১:৪৮
১৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×