somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫৬ শতাংশ কোটা, বাকিটা প্রশ্ন ফাঁস কিংবা দুর্নীতি : মেধাবীরা যাবে কোথায়?-- ১ম

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দলীয়করণ ও আত্মীয়তার রাহুগ্রাসে পিএসসি
ক্ষমতাসীনদের আত্মীয়কুলের রাহুগ্রাসে বন্দি এখন সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটিতে চলছে ব্যাপক দলীয়করন ও আত্মীয়করণ। বড় পদ, ছোট পদ—সব ক্ষেত্রেই স্বজনদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও এমপিসহ সরকারি দলের প্রভাবশালীদের আত্মীয় এবং অনুগতরা ছাড়া এ সংস্থায় এখন অন্য কারও ঠাঁই নেই। কমিশনে বর্তমানে চেয়ারম্যানসহ ১৪ সদস্যের ১৩ জনই দলীয় অনুগত ও প্রভাবশালীদের আত্মীয়। সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ও জনতা মঞ্চের রূপকারও আছেন কয়েকজন। পিএসসির সদস্য হয়েও সর্বেসর্বার আসনে আছেন আওয়ামী যুবলীগের বর্তমান কমিটির আন্তর্জাতিক সম্পাদক ড. এমরান কবির চৌধুরী। তত্ত্বাবধায়ক সময়ে নিয়োগ পাওয়া চেয়ারম্যানসহ সরকার সমর্থক বাদে অন্যরা প্রচণ্ড চাপ এবং কোণঠাসা হয়ে আছেন। দাবড়ে বেড়াচ্ছেন সরকার সমর্থকরা।

জনপ্রশাসন: কোটার নিষ্পেষণে মেধাবীরা কোণঠাসা; প্রতিবন্ধী হওয়ার পথে দেশ
বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সরকারি চাকরিতে মেধাবীদের আকর্ষণ ক্রমান্বয়ে কমে আসছে। এর কারণ বহুবিধ এবং এটি বড় ধরনের গবেষণার বিষয়বস্তু হতে পারে। তবে সহজভাবে দেখা যায়, বিদেশে চাকরির ভালো সুযোগ, দেশে অধিকতরও সুযোগ-সুবিধায় বেসরকারি চাকরি, সরকারি চাকরিতে তুলনামূলকভাবে বেতন-ভাতাদির শোচনীয় অপ্রতুলতা এবং সরকারি চাকরির যুগবাহিত মর্যাদার হ্রাস এর মূল কারণ। তা সত্ত্বেও যেসব মেধাবী তরুণ-তরুণী সরকারি চাকরিতে আসতে চাইছেন বা এসেছেন, তাঁরাও সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন বিভিন্ন প্রতিবন্ধকতার। দীর্ঘকাল এ অবস্থাটি সরকারি চাকরিতে তুলনামূলকভাবে মেধাহীনদের সমাবেশ ঘটিয়েছে। তাই আজ দায়িত্বশীল মহল থেকেই প্রস্তাব আসছে, চাকরির শীর্ষ পর্যায়ে বাইরে থেকে মেধাবীদের আকর্ষণীয় বেতন-ভাতা দিয়ে নিয়ে আসার। এর জন্য কৌশলে একটি আইনি বিধান করার চেষ্টাও লক্ষণীয় হচ্ছে। কিন্তু সমস্যার গভীরে না গিয়ে এ ধরনের সমাধানের প্রয়াস বিপরীতধর্মী ফলই দেবে।

সামগ্রিক বিষয়াদি আলোচনার জন্য অনেক বড় পরিসর আবশ্যক। সেটা বর্তমান নিবন্ধে সম্ভব নয়। মেধাবীদের একটি বড় অংশ সরকারি চাকরিতে আকর্ষণ হারানোর পরও যাঁরা আসতে চাইছেন, তাঁরা যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তার দু-একটি প্রধান বিষয় আলোচনা করব। বলা বাহুল্য, সাংবিধানিক পদগুলো আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ব্যতীত সব বেসামরিক চাকরিতে এ প্রতিবন্ধকতা বিরাজমান। প্রধান প্রতিবন্ধকতাটি হচ্ছে, একটি বৈষম্যমূলক কোটাপদ্ধতি। বর্তমানে বিসিএস পরীক্ষায় নিয়োগের জন্য কোটার বিন্যাস হচ্ছে শতকরা হিসাবে—মেধা ৪৫, মুক্তিযোদ্ধার পোষ্য ৩০, মহিলা ১০, জেলা ১০, উপজাতি (এ নামেই কোটাটি সংরক্ষিত আছে) ৫ এবং প্রতিবন্ধী ১। যোগ করলে ১০১ হয় বিধায় অনুসন্ধানে জেনেছি, সেই ১ শতাংশ অন্য কোনো কোটা পূরণ না হলে তা থেকে দেওয়া হয়। এসব পদের মধ্যে সনাতন ক্যাডার সার্ভিস ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, কৃষিবিজ্ঞান, প্রাণিসম্পদ ইত্যাদি রয়েছে অর্থাৎ আমরা শুধু প্রশাসন, পুলিশ, কূটনীতিক, হিসাব ও নিরীক্ষা, শুল্ক ও কর—এসব পদেই মেধাবীদের প্রবেশ সীমিত করিনি; সীমিত করেছি কলেজশিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিজ্ঞানী, প্রাণিসম্পদবিদসহ সব ক্ষেত্রেই। বছর দুই আগে থেকেই অধস্তন বিচার বিভাগেও এ কোটা পুনরায় চালু করা হয়েছে। এ ক্ষেত্রে পৃথক জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের পর প্রধানত মেধাই প্রাধান্য পেত। অব্যাহতভাবে এ ধরনের নিয়োগের পরিণতি কী হতে পারে, তা সহজেই অনুমেয়। উল্লেখ করা যায়, ৩১তম বিসিএসে প্রাধিকার কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় ৭৭৩টি পদ শূন্য রাখা হয়েছে বলে পিএসসির চেয়ারম্যান সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন (কালের কণ্ঠ, ৯ জুলাই)। অথচ সম্মিলিত মেধাতালিকায় ওপরের দিকে অবস্থান করেও অনেকে চাকরি পেলেন না। কী নির্মম পরিহাস!

২৯তম বিসিএসে সাধারণ ক্যাডারের ৪১২ জনের মধ্যে ২১১ জন কোটায় আর ২০১ জন মেধায় নিয়োগ পান।

২৮তম বিসিএস সাধারণ ক্যাডারে মোট ৬৫৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এর মধ্যে ৩৪৭ জনই নিয়োগ পান বিভিন্ন কোটায়।

মুক্তিযোদ্ধা, নারী, উপজাতি কোটা এবং পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৮তম বিসিএসে ৮১০টি এবং ২৯তম বিসিএসের ৭৯২টি পদ খালি রয়েছে।

৩২তম স্পেশাল বিসিএস সার্কুলারে ক্ষুব্ধ মহিলা প্রার্থীরা: দেড় হাজারে ১৩০ মহিলা ১১৫৮ মুক্তিযোদ্ধা ও ২০১টি উপজাতি কোটা।

কোটা বন্টন (ক্যাডার, ননক্যাডার, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার জন্য):

মেধা তালিকা: ৪৫%
জেলাকোটা: ৫৫%
মুক্তিযোদ্ধা কোটা: ৩০%
নারী কোটা: ১০%
আদিবাসী কোটা : ৫%
সাধারণ কোটা: ১০%

উৎসঃ Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×