somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি জানি না পিয়াল ভাইয়ের সাথে আমার দেখা হবে কি না

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিদ্ধান্ত নিলাম কবি সুফিয়া কামালের সাথে দেখা করবো.....দেখা করা আর হল না,
এরপর একদিন চিন্তা করলাম এপার ওপার দুই বাংলার শ্রেষ্ঠ জীবিত মৌলিক কবি শামসুর রাহমানের সাথে দেখা করি-বাসার কাছেই তো......আফসোস আর দেখা হল না।
শেষ শ্রদ্ধাটুকুও দেখাতে পারি নাই।
সিগারেট খাচ্ছিলাম--- আমার সামনেই কবি সমুদ্র গুপ্ত দাঁড়িয়ে ছিলেন---কথা বলার জন্য কাছে যেতে পারি নি--হাতের সিগারেট ঐ সময় ফেলতে পারিনি।ওনার সাথে আর দেখা হবে না।গুরু হুমায়ূনের সাথেও একই ব্যাপার হবে........

কিন্তু একজনের সাথে দেখা করার আমার খুব শখ---ব্লগার অমি রহমান পিয়াল।আমার ব্লগীয় গুরু পিয়াল ভাই।আমার ব্লগে ওনার ছবি দেখেছি।বাস্তবে দেখা করার আমার খুব ইচ্ছা।অনেকে ওনাকে নিয়ে অনেক কথা বলেন.... বলা স্বাভাবিক "কুজনে কূরব করে সুরব ঢাকিয়া" আর সুজনেরা তো সুরব করবেনই.......তার একজন রোহান ভাই --- প্রিয় ব্লগার --- হাতে ধরে আমাকে উনি শিখিয়েছেন.....। রোহান ভাইয়ের কথা অমি রহমান পিয়ালের মত আরও কয়েকজন যদি থাকতো..... আমিও আফসোস করি.... একজন মানুষ এত কিছু জানে কি করে.....এত জানার আগ্রহ তাঁর।
আমি এত গভীরভাবে এত নিখুত ভাবে ইতিহাস বর্ণনা করতে কাউকে দেখি নি।

খুব ইচ্ছা যদি ওনার সাথে দেখা হয়---।
পিয়াল ভাইয়ের ব্লগে ঢুকলেই একটা কথা চোখে পড়ে.....
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ
..........................................................................................
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

ওনার প্রতিটা পোস্ট এক একটা স্টিকি পোস্ট.... এক একটা মিসাইল..... এক একটা পোস্টের মাধ্যমে প্রকাশ পায় ওনার প্রতিভা।অসামান্য প্রতিভার অধিকারি আমাদের পিয়াল ভাই।ব্লগ জগৎ এর অহংকার।
সৃস্টিকর্তার কাছে অনুরোধ যদি সম্ভব হয় ---- একবার পিয়াল ভাইয়ের সাথে দেখা করিয়ে দিও।পিয়াল ভাইয়ের মত বলতে হয় "বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ"।
পিয়াল ভাই ভাল থাকেন সুস্থ থাকেন.... এই কামনা।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×