somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনায় আমি মর্মাহত

১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্লগ জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যে সব পোস্ট দিছি বা মন্তব্য করেছি তার অধিকাংশ ছিল ব্যক্তি আক্রমণ এবং সব সময় স্বাধীনতা বিরোধীদের প্রতি অভিশম্পাত।মতের মিল না থাকায় অনেককেই আমি খুব বাজে ভাবে মন্তব্য করে আঘাত দিয়েছি।অনেক ক্ষেত্রে আমি ইমোশনাল হয়েই অশ্রাব্য ভাষা ব্যবহারে লিপ্ত ছিলাম,বারবার সামুর নীতিমালা ভঙ্গে আমি যেসব কর্মকাণ্ড করেছি,তা এক কথায় জঘন্য।তার জন্য অবশ্য সামু মডারেশন আমাকে প্রথমে মৌখিকভাবেই অনুরোধ করে,তাদের অনুরোধ অমান্য করায় আমি তিনবার ব্যান হই,জেনারেল ছিল সাধারণ একটা বিষয়। অনেকে কারণে এবং কিছু ক্ষেত্রে খুব সম্ভবত সাবধানতা বশত আমাকে তাদের ব্লগে ব্লক করেন।যদিও তা আমাকে কখনোই মর্মাহত করে না,তথাপি আমি আনন্দিত ছিলাম,মনে হয় বিকৃত একটা খেলায় আমার অবচেতন মন আমাকে নিয়ে খেলিয়েছে।
বারবার মনের দাশে পরিণত হয়েছি।
মানি সামু ভার্চুয়াল জগৎ,তবুও একটা জগত,এখানে কারো পোস্টে যে কারো সুন্দর মন্তব্য তাকে উজ্জিবিত করে,পরবর্তি ভাল একটা লেখা আমাদের উপহার দেবার সুযোগ করে দেয়,প্রক্ষান্তরে বাজে মন্তব্য, কুরুচিপূর্ণ কথা ব্লগারকে অষোন্তসের দহনে জ্বালায়।আমাকে বা আমার পোস্টে কারো মন্তব্য কখনোই আমাকে ছুঁয়ে যায়নি। কেন না,আমার হয়তো সেই সুকুমার বোধই নাই।
অনেক পরে হলেও আমি মাঝে মাঝে বুঝেছি,ভার্চুয়াল জগৎ এর প্রভাব নিজের ব্যক্তি জীবনেও পরে,সেই বোধের কারনে আমি জলাঞ্জলি দেই আমার অতীতের পোস্টগুলো।আবারও ভুলে যেয়ে আমি বিকৃত খেলায় মেতে উঠি,তবে এক একবার বোধে জন্ম নেয় এক এক সত্ত্বা। প্রথমে যেমন কথায় কথায় মতের মিল না থাকায় আমি শিবির জামায়াত পন্থিদের বেজন্মা বলে গালি দিতাম,পরে দেখলাম,এটা ঠিক না,রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেই সে কেন এভাবে মন্তব্য পাবে,তাকে সুস্থ কথ্য ভাষায়ই জবাব দিতে হবে।পরিবেশ পরিস্থিতি একএক জনকে এক এক রকম করে।
আমি একজন ইঞ্জিনিয়ার,কবি,দর্শন,ধর্ম,রাজনীতি ইত্যাদি আমার আবাল্য
সাথী,তবে কেন নগ্নভাবে আমার ব্যক্তি আক্রমণ,আবারও নতুনভাবে ফিরে এসে আমি রূপকের মাধ্যমে আবারও ব্যক্তি আক্রমণের মত বিষয় নিয়ে আমি পোস্ট দিয়ে যাই,ফল স্বরূপ যার উদ্দেশ্যে দেয়া হল সে ঠিকই বুঝলো,কিন্তু সামুর নীতি বিরূদ্ধও হল না,মানলাম ব্লগ ভার্চুয়াল জগৎ তবুও এখানে ব্লগারদের ভেতর সহমর্মিতা,সৌহার্দপূর্ণ সম্পর্ক আবশ্যক।
আমার ক্ষেত্রে এটা বারবার হয়েছে,আমি যদি কোন অন্যায় করি তো সাথে সাথে প্রকৃতি প্রদত্ত বিচারের সামনে আমাকে দাঁড়াতে হয়েছে বারবার, সবারই হয়,অনেকে গুরুত্ব দেয় না, আমি দেই, কারণ খুঁজি কেন এমন হল?ব্যক্তি জীবনে আমার মা আমাকে ঋষি বলেন,বলার কারন মানুষের বিপদে আমার অবস্থান।মানবিক দিকে আমার দুর্বলতা।
কিছু দিন ধরে আমি কিছু রূপক ব্যক্তি আক্রমণমূলক পোস্ট দিছি, যার নগ্ন শিকার অনেকে, বয়জোষ্ঠ্য,প্রবীণ।ভার্চুয়াল জগৎ এবং ব্যস্তব জগৎ এক না হলেও সেতু বন্ধন এখানকার ব্লগাররা,সেই সেতুর উপর আক্রমণ মানে জগৎ এর উপর আক্রমণ।কাল রাতের ঘটে যাওয়া ঘটনা আমাকে এতটাই চিন্তিত করেছে যে আমি আমার অন্যায়ের কারণ খুঁজি- ব্লগিয়ে জীবনে কিছু অনাচার ছাড়া আর কিছুকেই দোষ দিতে পারলাম না।
তাই সিদ্ধান্ত নিয়ে আমার কিছু দৃষ্টি কটু পোস্ট মুছে দিলাম। এজন্য সামু মাডারেশনের কোন রূপ প্রভাব নাই,ব্লগ অনেক সৃষ্টিশীল একটা মাধ্যম, আমার মত ব্লগারের অধিকার নাই,এই সুন্দর সুস্থ ব্লগটাকে কুলষিত করার। তাই অনেক বিবেচনা করে এই সিদ্ধান্তে আসলাম-- বাজে পোস্ট আর না,অরুচিকর মন্তব্য আর না।
আর যাদের প্রতি বা যে সব ব্লগারদের প্রতি আমি অশোভন আচরণ করছি,তাদের কাছে ক্ষমা প্রার্থী।
এই পোস্ট দিতে কেউ আমাকে অনুপ্রানিত করে নাই,সম্পূর্ণ আমি নিজে থেকে এই বোধে জাগ্রত হয়েই এই পোস্ট দিয়েছি,কেন জানি পোস্টটা দিয়ে নিজেকে খুব হাল্কা লাগছে,সুন্দর একটা বোধ আসছে।
সবাই সুন্দর থাকুন, সুস্থ ব্লগিং পরিবেশ বজায় থাকুক, সবার প্রতি অনুরোধ রাজনৈতিক বিতর্কিত পোস্ট থেকে বিরত থেকে সৃষ্টিশীল কিছু দেন,এক একটা নিক এক একটা ব্রান্ড।হঠাৎ করে এক আড্ডায় পরিচয় হবে বলবো আমি অচিনপাখি,আরে আপনি,কেমন আছেন,এর চেয়ে সুন্দর দৃশ্য কি আর হয়।
আবারও বিশেষ কয়েকজনের প্রতি আমি ক্ষমা চাচ্ছি। আপনারা আমার কাছ থেকে যে পরিমাণ কষ্ট পেয়েছেন বা পাননি,আমি কিন্তু তার চেয়ে অযুত লক্ষ নিযুত কষ্ট পেয়েছি কাল রাতে।
সিদ্ধান্ত নিয়েছি,নতুন করে নিজেকে আবার গড়ে তুলতে হবে,
সত্যি মানলাম সেই অমর বাণি- ভাল ব্যবহার দ্বারা সব কিছু অর্জন সম্ভব।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৩
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×