somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চক্র

২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“এই তুমি কি করছো”?
“অপেক্ষা করছি”
“কিসের জন্য”
“যেদিন আমার অপেক্ষা শেষ হয়ে যাবে সেই দিনটির জন্য”
“এইটা কি কোন ধাঁধা ছিলো”?
“নাহ! একদম না! এইটা তো সবচেয়ে সোজাসুজি সত্য কথা”।
“ঠিক আছে, আজ থেকে অপেক্ষা করা বন্ধ করে দাও। তাহলে আজকেই হবে তোমার অপেক্ষার শেষ দিনটা। সোজাসুজি সত্য কথার সোজাসুজি সমাধান”।

মেয়েটা খিল খিল করে হেসে উঠে। ছেলেটা বিভ্রান্ত হয়। পুরো ব্যাপারটার মধ্যে অবশ্যই একটা ধাঁধা আছে। সে ধরতে পারছেনা। সোজাসুজি সত্য কথাগুলোই সাধারণত সবচেয়ে কঠিন ধরনের ধাঁধা হয়।

মেয়েটা এবার ছেলেটাকে জিজ্ঞেস করে, “আচ্ছা সত্যি করে বলোতো তুমি কি কোনকিছুর জন্য অপেক্ষা করছোনা”?

ছেলেটার তড়িৎ জবাব, “জ্বি না। অপেক্ষা মানে ঝুলে থাকা। আর ঝুলে থাকা মানে পায়ের নিচে মাটি না থাকা। আমি মাছ না, পাখিও না। আমি মাটির মানুষ, মাটির কাছাকাছি থাকতে ভালবাসি”।

মেয়েটা আবারো খিল খিল করে হেসে উঠে। মেয়েটার হাসির মধ্যে বিচিত্র একটা ব্যপার আছে। কিছু না বলেও সে যেন হাসি দিয়েই বলতে থাকে, কি বোকা, কি বোকা, ছেলেটা কি বোকা।

“হাসছো কেন”?
“তোমার কথা শুনে হাসছি। তুমি খুব মজা করে মিথ্যে কথাটা বললে। প্লেইন মিথ্যে না একেবারে যুক্তিতর্কসহ মিথ্যা। যাতে সত্যের কাছি কাছি শোনায়। সত্য কথার জন্য যুক্তি লাগেনা”।
“আচ্ছা, খুব ভালো,এবার আপনিই বলেন দেখি, হোয়াট ইজ সত্য। ট্রুথটা কি”।
“সত্যটা হলো তুমিও অপেক্ষা করছো। তুমি ভাবছো আমি তোমার সাথে ধাঁধা ধাঁধা খেলছি। তুমি অপেক্ষা করছো কখন তুমি তোমার ধাঁধার উত্তরটা পাবে”।
“এটা কোন অপেক্ষার জাতেই পরেনা”।
“অপেক্ষা তো অপেক্ষাই। অপেক্ষা মানে ঝুলে থাকা। আর ঝুলে থাকা মানে পায়ের নিচে মাটি না থাকা”।
“আমার বুলি আমাকেই শেখানো হচ্ছে”।
“উঁহু। সত্যকে স্বীকার করে নিচ্ছি”।
“বার বার বলার দরকার কি”?
“আছে। দরকার আছে। মিথ্যা বার বার বললে সত্য হয়ে যায়। আর সত্য বার বার বললে সাহস হয়ে যায়”।
“এতো সাহস দিয়ে করবে কি”।
“অপেক্ষা করবো। অপেক্ষা করতে অন্নেক সাহস লাগে”।
“ধরো একদিন তোমার অপেক্ষা শেষ হয়ে গেলো। তখন?!! তখন কি করবে”?

মেয়েটা আবারো খিল খিল করে হেসে উঠে। সেই হাসির শব্দ যেন বলতে থাকে আমি যা জানি তুমি তা জানোনা, আমি যা বলি তুমি তা বুঝোওনা। নিজেকে বোকা ভাবার মধ্যে এক ধরনের বিরক্তি আছে। ছেলেটাও বিরক্তস্বরে বলে,”এই হাসি থামাও। হাতে সময় খুব বেশি নেই”।

“সময় কি কখনো বেশি কম হতে পারে। সময় কি কখনো শেষ হয়? অথচ দেখো আমাদের এই ব্যস্ত সময়ে, সময় প্রতি মুহূর্তেই শেষ হয়। আমাদের কাছে আমাদের জন্যই সময় নেই। কিন্তু সময় তো নেই হয়নারে, ছেলে। সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষই নেই হয়ে যায়। সময়ের শেষ নেই। অপেক্ষারও শেষ নেই। তোমার জন্মই হয়েছে মৃত্যুর অপেক্ষা করার জন্য। এই বিশাল অপেক্ষা ভুলে গিয়ে তুমি তুচ্ছ অপেক্ষার পেছনে ছুটছ। চোখ খুলো, তাকিয়ে দেখ, মাথার উপরে কি সুন্দর আকাশ। তোমার সময় শেষ হয়ে যাচ্ছেনা। তুমি শেষ হয়ে যাচ্ছ, সময়ের কাছে একটু একটু করে”।

“বুঝলাম, তোমার অনেক বুদ্ধি। আমি বোকা ছেলে। অতশত বুঝিনা। আমি শুধু বুঝি যার শুরু আছে তার শেষ আছে। যে অপেক্ষার জন্য আমার জন্ম, আমার মৃত্যু দিয়ে তার শেষ। আমি নেই তো কিছু নেই। আমি আছি তো সময় আছে, অপেক্ষা আছে, শুরু আছে, শেষ আছে। একি আবার হাসি শুরু করলে কেন। আশ্চর্য”!!

মেয়েটা পাগলের মতো হাসতে থাকে। হাসতে হাসতে চোখে পানি এসে যায়। তারপরও হাসি থামেনা। ছেলেটা বসে থাকে। মেয়েটার এই হাসি সে বোঝেনা। এই হাসির কাছে সে ভীষণ অসহায়। মেয়েটা একসময় হাসি থামায়। হাসি মুখ করে ছেলেটাকে বলে, “তোমাকে আজ বলবোনা কেন হাসছিলাম। আরেকদিন বলবো”।

“আজ কেন নয়”।
“উঁহু, আরেকদিন যেদিন দেখা হবে সেদিন বলবো”।
“ঠিক আছে। দেখা হবে তো”।

মেয়েটা হাসতে হাসতে চলে যায়। ছেলেটা অপেক্ষায় থাকে। একদিন যায়, দুই দিন যায়। মেয়েটা আর আসেনা। ছেলেটা আশায় আশায় থাকে। দিন কয়েক পর মেয়েটার বাসা থেকে মৃদু স্বরে কোরআন শরীফ তিলাওয়াতের সুর ভেসে আসে। মেয়েটা আর নেই। সে তখন না ফেরার জগতের বাসিন্দা। ছেলেটা জানতেও পারলোনা মেয়েটা যাবার বেলায় তার অপেক্ষাগুলো ছেলেটাকে দিয়ে গেলো। সময় শেষ হয়না। অপেক্ষাও শেষ হয়না। শুধু মানুষ চলে যায়।
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×