somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেইরাম বর্ষাবরণ

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক.
রাজশাহী আসার পরই প্রথমে মেসে উঠি । আমাদের মেসের নাম, স্বৈরতান্ত্রিক নিবাস।
আসলে এটাকে মেস বলাটাও ভুল হবে। পুরনো ধাচের একটা তিনতলা বাড়ি। ৮কাঠা জমির উপর নির্মিত বাড়িটির সামনে পিছনে বাগান, আর চারদিকে প্লাস্টার বিহীন ৫ফুটি দেয়াল দিয়ে ঘেরা। বাড়ির নিচতলাটা আমরা ভাড়া নিয়েছি।
আমরা বলতে আমরা ৭জন, এই ৭জনই আমরা মেসমেম্বার। আর উপরের দুটো তালা এখনো বুড়ো বাড়িওয়ালার কব্জায়।
আমাদের তথাকথিত মেস এর নামকরণটাও কিন্তু আমরাই করি। এই মেসে মুলত ২টা শ্রেণী রয়েছে। প্রথমটা হচ্ছে প্রজা শ্রেণী(ফার্স্ট ইয়ারের ৪জন; এদের বেশিরভাগ সময় গতর খাটাতে হয়), আরেকটা হচ্ছে শোষক শ্রেণী(স্বৈরাচারী ৩জন সিনিয়র বড় ভাই)
তো আমাদের মেসের শ্রদ্ধেয় বড় ভাই নাঈমঊদ্দীন ভাই। ভাই এর আরেকটা নাম আছে তমাল। ভারি জ্ঞানী মানুষ তিনি। বলতে গেলে মহাজ্ঞানী।
তার গুণের কথা বলে শেষ করা যাবে না। তার একটা বিশেষ গুন তিনি হাড় কিপটে, একদম হাড়ে হাড়েই কিপটে।
তার এ বিশেষ গুনটার কারণে তার সাথে খেতে যাওয়াটা নিরাপদ না; বলাতো যায় না কখন আবার বলে বসে বিলটা দিয়ে দাওতো। তবে তার সাথে বাইরে যেয়ে নিয়মিত শিক্ষা পাচ্ছে প্রজা শ্রেণীর বাকি তিনজন(জয়,সোহান ও নয়ন)।

দুই.
চৈত্রের দ্বিতীয় দিন।
রোদের উত্তাপে ফসলের মাঠগুলো ফেটে বিভিন্ন দেশের মানচিত্রে রুপ নিয়েছ। রাজশাহী সিটির মাঠঘাট গরমে হাসফাস করছে, সেই সাথে মানুষগুলাও। সবাই এখন শুধু বৃস্টির অপেক্ষায়। মেসের সবাই তো মহাবিপদে পড়লাম, কি করা যায়
এখন। মেসমেম্বারদের বোর্ডমিটিং বসলো। সেখানে আমাদের তমাল ভাই একটি বুদ্ধি বের করলেন। বর্ষাবরণের ব্যাবস্থা করতে হবে, তাইলেই বৃস্টি আসবে। “বৃস্টির প্রধান নিদর্শন ছাতা কিনতে হবে সবার বুঝলে, জয়” গম্ভীর কন্ঠে বললেন তমাল ভাই।
আমাদের বুঝতে আর কস্ট হল না যে আমাদের দেয়া চাদা থেকেই নিজের ছাতাটা কেনার ধান্ধায় আছেন তমাল ভাই।
শত আপত্তি স্বত্তেও চাদা নিয়ে ২ দিন পর ছাতা নিয়ে মেসে হাজির হলেন তমাল ভাই। ছাতাগুলা নিয়ে একদম তার ট্রাঙ্ক এর ভিতর নিয়ে ঢুকালেন, কাউকে দেখালেনও না।

তিন.
একএক করে বর্ষাকালেরও ২৪টি দিন পার হয়ে গেল। তার মধ্যে আকাশ থেকে একফোটা জলও পড়লো না।২৮দিনের মাথায় হঠাত রাতের বেলা তমাল ভাইয়ের চিতকার শুনে ঘুম ভেঙ্গে গেল। উঠে দেখি বৃস্টি হচ্ছে, কঠিন বৃস্টি!
বর্ষাকালের প্রথম বৃষ্টি, বরন করতে হবে তাকে। লোডশেডিং চলছিল তখন, অন্ধকারের ভিতরই তমাল ভাই ট্রাংক খুলে আমাদের হাতে হাতে ছাতা তুলে দিতে লাগলেন।
তড়িঘড়ি করে ছাদে চলে আসলাম আমরা। ছাতা উচিয়ে খোলা আকাশের নিচে যেতেই ঝমঝম করে বৃষ্টির ফোটা পড়তে লাগলো গায়ে । ঘটনা কি দেখার জন্য ছাতার দিকে তাকাতেই দেখি ছাতার গায়ে ইয়া বড় বড় ফুটো!!!
অন্যদের দিকে তাকিয়ে দেখি তাদেরও কাকভেজা অবস্থা, আর তমাল ভাইয়ের মুখে মিটিমিটি হাসি।
তিনি বললেন , ‘বর্ষাকে বরণ করতে হলে ভিজতে হয়, বর্ষাকে বরণ করবে অথচ ভিজবে না তা কি হয়!!! তাছাড়া অল্পদামে ছাতার মেকানিকদের কাছা ছেড়া ছাতাগুলা পেয়ে গেলাম তাই রেখে দিলাম। এখন আর কথা না বলে এবার বৃষ্টিতে ভিজ আর সবাই একসঙ্গে বলো, “জয় বর্ষাকালের জয়”

হ্যা বর্ষাকালের জয় ঠিকি হয়েছে, কারণ তমাল ভাই নিউমোনিয়ার এটাকে এখনো বিছানায় পড়ে আছে!!!!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×