চাইতে তো বাধা নেই। তাই চাই।
কেন ঢাকায় চাই, সেটাও পরিষ্কার। ঢাকায় বাস করি বলে। হাটিকুমরুলে বাস করলে হাটিকুমরুলে চাইতাম।
কেন হিসপানিক সাংস্কৃতিক কেন্দ্র চাই সেটা বলি। স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আরো পরিচিত হতে চাই। ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজ আছে, গো্যটে ইনস্টিটুট আছে, পারসি সাংস্কৃতিক কেন্দ্র আছে, আছে রুশ সাংস্কৃতিক কেন্দ্র, ব্রিটিশ কাউনসিল, ইউসিস, জাপানী সাংস্কৃতিক কেন্দ্রও আছে বলে শুনেছি, শিগগীরই চীনা সাংস্কৃতিক কেন্দ্রও খোলা হতে পারে, কিন্তু হায়, হিসপানিক কেন্দ্র নাই নাই নাই।
তাই চাই। ঢাকায় চাই। আমার বাড়ির কাছে হলে আরো ভালো হয়। বাড়ির গ্যারেজে খোলা হলে আরো ভালো। কে আছেন ভাই কতর্ৃপক্ষ, এইদিকে নজর দ্যান। উদ্যোগমুদ্যোগ ন্যান কিছু।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


