পথ হারাই,
নাকি সঙ্গী পথিকদল ...
নাকি নিজেই বিচু্যত হই, ছিন্ন হয়ে, একা হয়ে যাই
পেছনে পথের স্মৃতি, অথবা বিস্মৃতি
আর সামনে দিগন্ত রেখে
বামে বা দক্ষিণে চেয়ে দেখি
মতবাদ আছে, কিন্তু আমি বড় নির্বান্ধব। ঠায়
দাঁড়িয়ে নিজের দিকে, নিজের ভেতরে চোখ মেলে
কী অচেনা একাকীত্ব, কী বিষণ্ন না জানা সন্তাপ
হাতের মুঠোয় তাকে ধরে রাখি
কিংবা ভেতরে
অনেক ভেতরে রেখে বাস্তব আকাশ
দেখে দেখে এই অজানার
নাম রাখি, আমার ঈশ্বর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



