মৃতু্য,
অভিমানী বালিকা প্রেয়সী,
অমন নরম হাতে কচি হাঁটু শক্ত বেঁধে বসে,
খোলা চুলে মুখ ঢাকো, কান্না তবু ঠেলে আসে ঠিকই
তোমার আদুর পিঠ তারই ভারে কেঁপে ওঠে, কোমল সরসী ---
যতো যাই --- যতো চাই, ভালোবেসে কাঁধ ছুঁয়ে বলি
আর মাত্র ক'টা দিন কেটে গেলে তোমার সাথেই
হাত ধরে ছুটোছুটি, বাগানের ফুল চুরি খেলা ---
অফুরন্ত সঙ্গ দেবো এত অল্পে অভিমানীকেই।
বালিকা শোনে না কথা, বাহুমূলে মুখ গুঁজে রাখে
তাকে ফাঁকি দিয়ে কেন জীবনের সঙ্গে উঠি বসি?
(জুন 04, 2004)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



