শোমচৌ-এর পুষ্পমথিত পোস্ট দেখে পুরনো একটা আইডিয়ার কথা মনে পড়লো। এখানে উৎসাহীদের সাথে ভাগ করে নিচ্ছি।
ফুলের ছবি তুলতে ভালোবাসেন অনেকেই। সাবজেক্ট হিসেবে ফুল চমৎকার জিনিস, চলনসই ক্যামেরা থাকলেই ফুলের ভালো ছবি তোলা সম্ভব। বাংলাদেশের ফুলের ওপর একটি ওয়েবসাইট খুলবার কথা ভেবেছিলাম। ঋতু অনুযায়ী ট্যাক্সোনমিক্যালি সাজানো থাকবে ফুলের আর্কাইভ, সেখানে ফুলের ছবি ছাড়াও থাকবে ফুলের ঠিকুজি। নিসর্গ ডট কম বাংলাদেশে প্রকৃতিকর্মী ও প্রকৃতিপ্রেমীদের উদ্যোগে তৈরি একটি ওয়েবসাইট, সম্পাদক এনায়েতুর রহিমকে জানিয়েছিলাম এই আইডিয়ার কথা। রহিম এখন প্রবাসে, তবে আইডিয়াটি তিনি সাদরে গ্রহণ করেছিলেন, জানি না তাঁরা এটি নিয়ে এগোবেন কি না।
বাংলা ব্লগে যাঁরা ছবি তোলেন নিয়মিত, তাঁরা এই আইডিয়া নিয়ে এগোতে পারেন, অন্তত কিছু চমৎকার ছবি তো আপনাদের সংগ্রহে যোগ হবে, ফুলও চেনা হবে অনেক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



