somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলে যা হয়েছিলো

২৯ শে জানুয়ারি, ২০০৬ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি আমার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকি। তার মুখ ভাবগম্ভীর, চোখে ছলছল দৃষ্টি, লোকজনের সামনে যখন সে বক্তৃতা দিতে ওঠে, তখন যেমন করে কোমরের পেছনে হাত বেঁধে দাঁড়ায়, তেমনিভাবে দাঁড়িয়ে আছে। আমি স্টাইলাস হতে অপেক্ষা করতে থাকি।
'সৃষ্টির শুরুতে,' সে শুরু করে, 'এখন থেকে ঠিক প.. প.. পনেরো দশমিক দুই বিলিয়ন বছর আগে, বিগ ব্যাং এর মধ্য দিয়ে বিশ্বব্রহ্মান্ড রূপ লাভ করে .. .. ।'
লিখতে শুরু করেছিলাম, ওর কথার ছিরি দেখে থেমে গেলাম। 'পনেরো বিলিয়ন বছর আগে?' অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করি।
'নিশ্চয়ই।'
'তুমি নিশ্চয়ই পনেরো বিলিয়ন বছরের ইতিহাস বলছো না?'
'তাই-ই বলছি। তুমি তো জানো দাদা, আমাকে তাই বলতে হবে। .. .. তাছাড়া যে জিনিস পনেরো দশমিক দুই বি.. বি.. বিলিয়ন বছর ধরে হয়ে এসেছে, তাকে আর কিভাবে বর্ণণা করবো? দুশ্চিন্তা করো না, এখানে সব সা.. সাজানো আছে .. ..।' সে নিজের মাথায় টোকা দেয়।
এবার আমি স্টাইলাস নামিয়ে রাখি। 'এবার আমি বলি, তুমি শোনো। প্যাপিরাসের দাম সম্পর্কে তোমার কোন ধারণা আছে? বাজার সদাই তো কিছুই করতে যাও না, জানো এক বান্ডিলের দাম কত?'
তাকে একটু বিভ্রান্ত দেখায়। 'কেন বলো তো?' পনেরো বিলিয়ন বছরের ইতিহাস ওর মাথায় গোঁজা থাকতে পারি, কিন্তু আমি নিশ্চিত, প্যাপিরাসের বাজারদর তার জানা নেই। সবাই তো আর সব জিনিসের খোঁজ রাখতে পারে না।
'শোনো তাহলে।' আমি এবার গম্ভীর মুখে শুরু করি। 'মনে করো তুমি এক রোল প্যাপিরাসে এক মিলিয়ন বছরের ইতিহাস লিখতে চাও? তাহলে তোমার কতটুকু প্যাপিরাস লাগবে?'
হিসেবে ওর মাথাটা মন্দ নয়। 'পনেরো হাজার রো.. রো .. রোল।'
'তাহলে? পনেরো হাজার রোল প্যাপিরাস কেনার পয়সা আছে আমাদের কাছে? নেই। তাছাড়া মনে করো, প্যাপিরাস কেনার টাকাটা জোগাড় হলো। তারপর? পনেরো হাজার রোল প্যাপিরাস লিখে শেষ করতে গেলে আমার আমার কয়েক বছর লেগে যাবে, যদি না তার আগেই আমার হাতের আঙুল খসে যায়। .. .. আর তুমি তোতলা মানুষ .. ..,' একটু ইতস্তত করে বলি, এ প্রসঙ্গটা বেচারা খুব একটা পছন্দ করে না, '.. .. এতো কথা বলতে গেলে তোমার প্রচুর সময় লেগে যাবে, কষ্টের কথা বাদই দিলাম।'
এবার বেচারাকে সত্যিই খুব অসহায় দেখায়, কিন্তু আমি থামি না।
'তর্কের খাতিরে ধরে নিলাম, আমরা দিনরাত খেটে অল্প সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবো। কিন্তু এই বিরাট জিনিস কপি করবে কে? বইটা প্রকাশ করার আগে আমাদের কমসে কম এক হাজার কপি তো মজুদ থাকতে হবে, নইলে মার্কেটে ছাড়বো কি? আর হাজার খানেক কপি না থাকলে রয়্যালটিই বা আসবে কোত্থেকে?'
আমি দম নিই, সে মাথা নিচু করে ভাবতে থাকে। আমি তাকে ভাবতে দিলাম। ভেবে কাজ করুক বেচারা, করে ভাবতে গেলে সমস্যায় পড়বে।
'তাহলে দাদা, তুমি বলছো জিনিসটাকে কেটেছেঁটে ছো.. ছো .. ছোট করতে?' সে মলিন কন্ঠে বলে।
আমার একটু খারাপ লাগলো বেচারার জন্যে, কিন্তু কি আর করা! 'হ্যাঁ। অ----নে---ক ছোট করতে হবে।'
'উম্ম্ .. .. তাহলে একশো বছর ধরবো?'
আমি নির্বিকার মুখে বলি, 'ছয় দিন ধরলে কেমন হয়?'
সে রীতিমতো আঁতকে ওঠে, 'ব .. ব .. বলো কি? মোটে ছয় দিন?'
এবার আমি গলার স্বর কঠিন করে ফেলি, হাজার হোক, তিন বছরের বড় ভাই আমি, শাসন করার অধিকার আমার নিশ্চয়ই আছে। 'দ্যাখো, আমার কাছে খুব বেশি প্যাপিরাস নেই। .. .. এখন বাকিটা তুমি ভেবে দ্যাখো।'
এবার সে সত্যি সত্যি মনমরা হয়ে পড়ে। 'অ্যাঁ, তাই বলছো?' দীর্ঘশ্বাস ফেলে সে আবার জিজ্ঞেস করে।
আমি মাথা নেড়ে স্টাইলাস হতে নিই।
'ঠিক আছে।' আবার শুরু করে সে। 'ছ.. ছ.. ছয় দিনে .. .. অ্যারনদা, ছয় দিন খুব কম হয়ে যায় না?'
আমি শান্ত, কিন্তু দৃঢ় গলায় বলি, 'না মোজেস, কম হয় না। শুরু করো।'
সে বলতে থাকে, 'ছয় দিনে ঈশ্বর বি .. বি .. বিশ্ব সৃষ্টি করেন .. ..।'

(এ গল্পটি আজিমভের 'হাউ ইট হ্যাপেনড' গল্পের ছায়াবলম্বনে লেখা। আজিমভ'স এসএফ অ্যাডভেঞ্চার ম্যাগাজিন -এর স্প্রিং, 1979 সংখ্যায় সেটি প্রথম প্রকাশিত হয়েছিলো।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×