somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহসান কবিরের উপর হামলার প্রতিবাদে।

২৪ শে জানুয়ারি, ২০০৭ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে একটা খবর শুনে মনটা বিষন্ন হলো, অনেক কিছু করার পরিকল্পনা নিয়ে এসেছিলাম, হয়তো তার কিছুটা করবোও, তবে খানিকটা সময় নিরবতার তুলে রাখি সেই আহসান কবিরের জন্য।
আহসান কবিরের সাথে হঠাৎ করেই কয় দিন আগে পরিচয় হলো, তখনই সে একটা বড় ধাককা সামলে এসেছে। তার অসুস্থতার কারনেই তাকে ডাক্তার সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছিলো। তবে তার ইচ্ছা ছিলো তার নিজস্ব পেশায় ফিরে যাওয়ার। তার চা- সিগারেট খাওয়া নিষিদ্ধ এসব নিয়েও কথা হচ্ছিলো। কথা হচ্ছিলো তার যাওয়া না যাওয়া নিয়ে। আমার দেশ নামক দৈনিকে তার কি কাজ তাও আমি জানি না।
যাই হোক সম্পূর্ণ বিশ্রামে থাকলে হয়তো তার জন্যই ভালো হতো।তার কর্মক্ষেত্র থেকে ফেরার পথে কোনো অজ্ঞাত সন্ত্রাসী বা সন্ত্রাসী দল তার উপরে হামলা করেছে।
লেখকের জীবনের নিরাপত্তা নিয়ে মায়া কান্নার অবসর কি আসলে আছে? যেকোনো সাধারন নাগরিকের নিরাপত্তা বিধান করতে অক্ষম রাষ্ট্র তবুও একজন পরিচিত লেখক এবং একজন সাংবাদিককে নিরাপত্তা দেবে রাষ্ট্র এমনটাই প্রত্যাশা থাকে, তারাই দেশের বিবেক বলেই তাদের কণ্ঠস্বর রুদ্ধ করার যেকোনো প্রচেষ্টাকে রাষ্ট্র নিরত করবে এমন অমূলক প্রত্যাশাও থাকে।
তবে কারো কাছে বিচারের দাবী নিয়ে যাওয়ার সুযোগ নেই আসলে এখন, রাষ্ট্র যখন নিজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিব্রত তখন আহসান কবিরের উপর সন্ত্রাসী হামলার দায় রাষ্ট্রের কাঁধে চাপিয়ে তাকে আরও বেশী বিব্রত করতে নারাজ এখন আমি।
উপদেষ্টারা হাঁচলে পাদলে যেভাবে সাংবাদিক দল ঝাপিয়ে পড়ে তাদের উপরে যেভাবে শামসুর রহমানের মৃতু্যর পর অশালীন ভাবে তার মৃতু্য পরবর্তি মাতম সরাসরি প্রচারিত হয়েছিলো বিভিন্ন চ্যানেল নিউজে তেমন তা আহসান কবিরের ব্যাপারে হয় নি, আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রে খুব বেশী মিডিয়া আনুকল্য পেতে হলে পকেটের জোর কিংবা অন্য কিছুর জোর থাকতে হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৭ রাত ২:৫৩
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×