নেহায়েত কাগুজে স্বীকৃতি হলেও বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নাগরিকদের অনেক অধিকার দিয়েছে, যদিও সেই অধিকার প্রদানের নিশ্চয়তা আমাদের ন্ব্যুজ বিচার ব্যবস্থার কারণে আমরা আদায় করে নিতে পারি নি, এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আনুগত্যই প্রধানত বিবেচ্য হয় বলেই আমাদের বিচার ব্যবস্থায় খুব বেশী পরিবর্তন আসে নি। এবং আমরা আদালতে গিয়ে নিজেদের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হওয়া এবং লুণ্ঠিত হওয়ার প্রতিবাদ এবং ক্ষতিপূরণ আদায় করতে পারি নি।
এই ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। আমাদের হতাশার কারণও এই , আমাদের হিজরতী হয়ে উঠবার পেছনের প্রেষণাও এটাই। এই দেশের আর ভবিষ্যত নেই , এই দেশ শুধু রাজনৈতিক দলের নেতা কর্মী এবং তাদের তাবেদারদের স্বর্গ এবং সাধারণ নাগরিকদের জন্য সাক্ষাৎ নরক। এই উপলব্ধি সাধারণ মানুষের ভেতরে আসে কারণ তারা এই রূপটাই দেখছে প্রতিদিন।
আদালত গুরুত্বপূর্ণ রায় দিয়েও সরকারকে রায় মানতে বাধ্য করতে পারে নি, ৫৪ ধারাকে হয়রানিমূলক ঘোষণা দিয়ে আদালত এই ধারায় গ্রেফতার করতে নিরুৎসাহিত করেছে, কিন্তু যারা এখনও রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অন্য যেকোনো উদ্দেশ্যে এই ধারাকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করতে পারছে আদালত? স্বয়ং বিচার বিচারের অধিকর্তা মন্ত্রী কিন্তু নিজেদের বেআইনী আচরণকে সমর্থন করেই যাচ্ছেন এবং এই সার্বিক পরিস্থিতি কিংবা দলীয় লেজুরবৃত্তির কারণে পুনরায় সবাই প্রধানমন্ত্রীমুখাপেক্ষী হয়ে যাচ্ছে এবং তাকেই প্রতিটা বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে।
অথচ তার সরকার যে আদালতের আইন অমান্য করছে এই অভিযোগের প্রধান দায় প্রধানমন্ত্রীর উপরেই পড়ে, তাকে আদালতের ক্ষমতা নেই ডেকে জবাবদিহি করতে বলে। এখানে অন্ধ রাজনৈতিক সমর্থকেরা স্বাধীন বিচার বিভাগের এই ঔদ্ধত্ব্য সহ্য করবে না।
আদালতে বোমা ফাটাবে, আদালত চত্ত্বর ভাঙচুর করবে আওয়ামী সমর্থিত আইনজীবিদের দল। এটা আমাদের নিজস্ব ছ্যাঁচরামির নমুনার একটা। এখানে এই প্রবনতাকে জঘন্য এবং অপরাধতোষণকারী প্রবণতা বললে পুনরায় শুনতে হবে এটা সুশীলিয় অভিযোগ, কিন্তু অভিযোগের সত্যতা নিয়ে কেউ প্রশ্ন উত্থাপন করবে না
আমি ন্যাংটা ঘুরলে ঘুরবো, শালা তুই বলার কে? এই মানসিকতা নিয়ে চলা রাজনৈতিক সমর্থকদের নিয়মিত ব্লগে লিখতে দেখছি, নিঝুমের পেখা পড়ছিলাম, সেই লেখার প্রতিক্রিয়া অনেকেই অনেক ভাবে দেখিয়েছে, কেউ দেখেছে বিপ্লবের আহ্বান, কেউ দেখেছে বিরাজনৈতিককরণের উস্কানী, অথচ এটা যে একটা বাস্তবতা সেটা কেউ অস্বীকার করে নি।
বাংলাদেশের রাজতান্ত্রিক গণতন্ত্রে আদতেই কি নেতা-নেতৃ নির্ধারণে সাধারণ কর্মী এবং সাধারণ মানুষের কোনো বক্তব্য কিংবা অভিমত থাকে?
সাংসদ মারা যাওয়ার পরে তার পূত্র এসে বসছে সিংহাসনে, এটা অন্তত গত নির্বাচনের ৫০টি আসনে প্রকাশিত হয়েছে। সাইফুর রহমানের পূত্র, আহসানউল্লাহ মাস্টারের পূত্র, তাজউদ্দীনের পূত্র, কামরুজ্জামানের পূত্র- এর ভাই, তার বোন, এর মেয়ে তার স্ত্রী- এই বংশলতিকা দেখে কি মনে হয় আমাদের কর্মীদের ভেতরে ব্যক্তিত্ব কিংবা অন্য কিছুর অস্তিত্ব আছে?
আপনি অনেক অভিজ্ঞ মানুষ, একটু খোঁজ নিয়ে দেখেন এই যে সোহেল তাজ- ভালো মানুষ, কিন্তু সে কোন পর্যায়ে রাজনীতি করেছে? নির্বাচিত সাংসদ হওয়ার আগে তাজউদ্দীনের পূত্র হওয়া ব্যতীত তার ঠিক কোন যোগ্যতা ছিলো?
দিনাজপুরের সাংসদদের অবস্থার দিকে নজর দিলেও চলবে।
মাহী বি চৌধুরী নির্বাচিত সাংসদ হওয়ার আগে কোন রাজনৈতিক যোগ্যতা কিংবা রাজনৈতিক কর্মকান্ডে লিপ্ত ছিলো?
ব্যতিক্রম উদাহরণ হিসেবে আসা উচিত মনে হলে আদতে আমাদের রাজতান্ত্রিক গণতন্ত্রের বাইরের দিকে নজর দিতে হবে, যারা পারিবারিক পরিচয় সূত্রে নেতা হয় নি তাদের সংখ্যাই নগণ্য বিধায় তাদেরই আমি ব্যতিক্রমী হিসেবে গ্রহন করবো।
সুশীলতা প্রসঙ্গে কিছু বলছি না, তবে অনেক ক্ষেত্রে কিছু কিছু অভিযোগের বাস্তবতা আছে এবং সেটা নিয়ে বক্তব্য প্রদানের প্রয়োজন আছে।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদ পেয়ে তাদের ছেলে মেয়েরা যখন রাজনৈতিক নেতাদের ছেলেমেয়েদের মতো আচরণ করে, পার্সেন্টেজ খায় এবং ঘুষ খায়, সেটা আমাদের নিজস্ব সাংস্কৃতিক দীনতা। আমাদের দেশে এটাই প্রথা- যদিও দেশের ৯০ শতাংশ মানুষ দুর্নীতিগ্রস্ত নয় এরপরও আমরা দুর্নীতিতে প্রথম হই কারণ আমাদের প্রশাসনিক কাঠামোতে যোগ্যদের কদর হয় না, আমাদের এখানে সব ক্ষেত্রেই ব্যাকিংয়ের প্রয়োজন, এবং এই ব্যকিং দেওয়ার উৎসাহ আসে শিক্ষিত মানুষদের কাছ থেকে, যারা ব্যবসায়িক উদ্যোগ গ্রহন করছে তারা পয়সা দিয়ে রাজনৈতিকদের আনুগত্য কিনে, অন্য যারা অর্থে বিত্তে হীন তারা নিজেদের পেশী দিয়ে রাজনৈতিকদের আনুগত্য কিনছে, এটা বিনিময় প্রথা। রক্তপাতের নিশ্চয়তা এবং আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বাংলাদেশের প্রশাসনিক এবং সামাজিক পরিস্থিতিতে কলকাঠি নাড়ানোর অধিকার অর্জন করতে হয়।
এবং এরা নিজেরা অপরাধী বিধায় এরা নেতৃত্বে পরিবর্তন আনতে চায় না, যাদের পারিবারিক সমৃদ্ধি এসেছে তাদের অনুদান এবং আনুগত্য প্রদানের টাকায় তাদেরও ঘুরিয়ে ফিরিয়ে রাজনীতিতে রাখতে চায়। এবং আমাদের পরিবারতন্ত্রের শেকড়ে অনবরত জল ঢালে এরাই।
এই আমি তুমি কিন্তু আমরাই। মানে আপনি আমি, মুখে গালি দেই, শালারা দেশটাকে শেষ করে দিলো, পরিবর্তন না চেয়ে শেষ পর্যন্ত ভোটের সিলটা দেই ধানের শীষে কিংবা নৌকায়, আমরাই অপরাধী,
এবং আমরা এই আচরণের কারণে কিছু বাড়তি সুবিধা কিংবা বিবেচনার দাবি করি। এই দাবি করাটা যে একটা অন্যায় আচরণ এটা আমরা বিশ্বাস করি না, আমাদের নেতা, আমাদের নেতৃ আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি দিবেই এটা খুব বড় কোনো অপরাধ নয় এমন মনোভাবসম্পন্ন রাজনৈতিক কর্মী এবং সমর্থকের কমতি নেই।
আমি নিজের পারিবারিক আবহেই এমন উজবুক অনেক নেতৃভক্ত-নেতৃভক্তা দেখছি, তারা ঘরের কাজ ফেলে সকাল বেলা উঠে গিয়ে রেল লাইনে শুয়ে থাকে হরতালের দিনে, ট্রেন চলতে দিবে না, প্রাণ দিবো তবু হরতার সফল করে ছাড়বো। সুধাসদনে গিয়ে বসে থাকে মাঝরাতে, নেতৃ একবার ভালো আছি বললে সারা বছর এটা নিয়ে লাফালাফি করে , বুঝলি আপা আমাকে দেখে বললো কেমন আছেন। উনার মতো ভদ্র আর কেউ হয় না
আমার এক শিক্ষক বলেছিলো, খালেদা জিয়ার চামড়া খুব সুন্দর, তিনি যখন তার দলীয় কার্যালয়ে শাড়ী পড়ে বসেন, তার সুন্দর মসৃণ পায়ের পাতা দেখা যায়, সেই মসৃন পায়ের পাতা আর ম্যাডামের চেহারা দেখতে নিজের ক্লাশ আর গবেষণা বাদ দিয়ে বসে থাকে আমাদের শিক্ষকেরা। তারা চেটে চেটে ময়াডামের পায়ের পাতা মসৃণ করে ফেলেছে,
বক্তব্যটা খুব অশোভন লেগেছিলো, কিন্তু আদতেই আমাদের ডিপার্টমেন্টে এখন পদোন্নতির জন্য কোনো জার্নালে নিজের গবেষণা পত্র প্রকাশিত হওয়ার প্রয়োজন নেই, সংবাদ পত্রের কলামে লেখা ছাপলেও সেটা দিয়ে পদোন্নতি সম্ভব। এবং একই সাথে নিয়মিত হাত কচলে রাজনৈতিক আনুগত্যের নিশ্চয়তা দিলেই পদোন্নতি সম্ভব। অনেক কিছুই সম্ভব এখানে রাজনৈতিক পরিচয়ে, এবং এই সুযোগ সুবিধাগুলো নির্দ্বিধায় গ্রহন করছে এইসব চামচার দল।
সংবিধান এবং সরকারী বিধিতে জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা জেলা প্রশাসকের তুলনায় বেশী, থানার নির্বাহী অফিসার কার্যত একজন পৌরসভার চেয়ারম্যানের নির্দেশ শুনে মান্য করতে বাধ্য। তবে এইসব সরকারী ক্ষমতা কিংবা পদজনিত ক্ষমতা তারা কি কাজে ব্যবহার করেন।
প্রশাসনিক কর্মকর্তার তুলনায় তাদের অবস্থান উচ্চে কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রধিনিধি। এবং এটা জনগণের প্রতিনিধিকে সম্মানিত করা, কিন্তু বাস্তবে তারা থানায় গিয়ে সন্ত্রাসীকে ছাড়িয়ে আনেন, তারা চাঁদাবাজকে ছাড়িয়ে আনেন-
আমাদের বাধ্য করতে হবে, তাদের কলার ধরে বলতে হবে বাঞ্চোত তোদের প্রতিটা পয়সা আসে আমাদের পকেট থেকে, তুই আমাদের কথা শুনে আমাদের সেবা করতে বাধ্য। আমরা তোদের সন্ত্রাসী বাহিনীর ভয়ে নিজেদের অধিকার ক্ষুন্ন হতে দেখে চুপ থাকবো না। আমরা তোদের সবাইকেই উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি।
কিন্তু অধিকার হরণের অভিযোগ নিয়ে কোথায় যাবো আমরা। সেই আদালতে- যেখানে পুনরায় রাজনৈতিক চামচারাই নাগরিক অধিকার হরণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গররাজী। আমাদের রাজনৈতিক নেতৃত্বের বাইরে বিকল্প কোনো শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে উঠে নি, যারা রাজনৈতিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। সুতরাং তাদের স্বেচ্ছাচারিতা কিংবা অন্যায়কে আমাদের মেনে নিতে হচ্ছে। এবং এর বিরুদ্ধে যেতে হবে আমাদেরই। আমাদের সম্মিলিত শক্তিই এই অন্ধচক্র থামাতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

