somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাজা খবর তাজা খবর, হীরক শোমচৌ এক সাথে ডিনার করেছে।

১৯ শে মার্চ, ২০০৬ রাত ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেজাজটা খারাপ গতকাল থেকে, ব্লগসেবিদের জন্য একটা পত্রিকা খুললাম,কিন্তু আমার কর্মিবাহিনী বাঙালি আলস্য মুক্ত হতে পারলো না। বিভিন্নসুত্রে আত্মিয়তা পাকিয়ে বিস্তর গনকদিয়ে গননা করে এই একটা প্রকল্প হাতে নিলাম তাও কি না অদক্ষ কর্মিবাহিনীর উৎপাতে পর্যুদস্ত হবে??

স্বর্গমর্ত্য পাতাল ইতিহাসের বিভিন্ন পাতায়, সবখানেই লোক পাঠালাম, পয়সার চিন্তা করি নাই, গৌরিসেনে পকেট কেটে যা এসেছিলো তাও এক অপ বাকের টাইম ম্যাশিন কেনার পিছনে দিয়েছি, উদ্দেশ্য একটাই ছিলো ব্লগসেবী ভাইবোনদের জন্য আদর্শ বিনোদনের একটা উপায় বের করা। গতকাল ই মেইল করলাম, দেখি পাঞ্চিং মেশিনে মুখার নাম আছে নাকি, ও মা শুনি সে যবন ঠাকুরের সাথে 7ম স্বর্গবিহারে গেছে, মেনেকাদেবীর নাচ দেখতে, তারপর সকালে বিস্তর কারণবারিপ্রভাবিত আদমের নারীনির্যাতনের কেসফাইল পাঠিয়েছে, কিন্তু হাওয়ার জিডি রিপোর্ট পাঠায় নি, এবং কি সুবেদার বৈরাম খাঁর তোলা ছবিটিও দিতে ভুলেছে, পরে অবশ্য নারদঠাকুর হাতে আঁকা একটা স্কেচ পাঠিয়েছিলো ওটা সমেত প্রকাশ করেছি আজকের পাতায়।
কিন্তু মর্মাহত হয়েছি অন্য একটা সংবাদ পেয়ে,
আমার লন্ডনপ্রতিনিধি যখন বসে বসে বাংলা ব্যাকরন বই পড়ছিলো সেই মূহুর্তে শোমচৌ এর সাথে দেখা করেছে হীরক লস্কর। এ খবর কি না আমাকে নিতে হলো স্কটল্যান্ড ইয়ার্ডের দারোয়ানকে পয়সা দিয়ে। তাহলে একটা আস্ত মানুষ লন্ডনে রাখার প্রয়োজনটা কি আপনারাই বলেন?

গতকাল দুপুরে লন্ডনের আকাশ ছিলো কিঞ্চিৎ মেঘলা, বিকেলের দিকে বৃষ্টি হবে এমনটাই বলেছিলো আবহাওয়া অফিস থেকে, হীরক লস্করকে ওয়েস্ট লেন পাব থেকে তিনঘোড়ার ছবিওয়ালা রাম কিনতে দেখে সন্দেহ হয় ডিটেকটিভ টিম রহ্যামের। হীরকের চোখে ছিলো গুলিস্তান থেকে কেনা প্লাস্টিকের বেগুনি সানগ্লাস। গায়ে ছিলো লং কোট, কোটের পকেটে সেই রাম নিয়ে তাকে উঠতে দেখা যায় 72 নাম্বার বাসে।
টিম রহ্যাম তার পিছু নিয়ে পৌছান শহরের পিকাডেলি লেনে। সেখান থেকে পায়ে হেটে তাকে বৃষ্টিবিলাস করতে দেখা গেছে, এবং এর পরে কোথা থেকে এলো দমকা হাওয়া , হীরকের ছাতা গেলো উলটে, প্রত্যক্ষদর্শি জানিয়েছেন এ সময় হীরকের চোখে ছিলো পানি। এক চুমুক রাম পান করে রাম চিৎকার দিয়ে তাকে পার্কের রেলিংএ মাথা কুটতে দেখে বিহবল টিম ত্বরিৎ খবর পাঠান ইমার্জেন্সি মেডিক্যাল ইউনিটকে।
হীরক এর পর ব্রটিশ লাইব্রেরীর বাইরে বসে বাদাম খাচ্ছিলেন আর অল্প অল্প মাথা নাড়ছিলেন।
সন্ধ্যের দিকে শমচৌ আসেন সেখানে। এর পরই ঘটে শতাব্দির অন্যতম আলোড়ন সৃষ্টিকারি ঘটনাটা।
এ খবর দিতে ব্যার্থ হওয়ায় আমি হাসানের এ সপ্তাহের হাত খরচের টাকা থেকে 90 পাউন্ড 72 শিলিং কেটে রেখেছি।
এখনও সম্পুর্ন রিপোর্ট আসে নি, আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা সে আলোচনার সম্পুর্ন হস্তগত হলেই আপনাদের জানাবো।
আপাতত ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×