আমি আমার এক বান্ধবিকে এই সাইটের ঠিকানা দিলাম, বেহায়ার মতো বললাম আমিও লিখি এখানে, যাই হোক একটা গোপন ইচ্ছা ছিলো আমাদের ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরবো, একটু ভয়ে ভয়ে আছি, পরে না গোপন খবর ফাঁস করার দায়ে বন্ধু বন্ধুতে ঝামেলা তৈরি হয়।
বিশ্ববিদ্যালয় জীবনের ঘটনা দিয়ে শুরু করি, সবাই স্মৃতিকথা লিখে ফেলছে আমি পিছিয়ে পড়তে চাইছি না,
আমার বসবাস ছিলো দিনাজপুরে, সেখানে আমি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি, মাঝে কিছুটা সময় ঢাকায় ছিলাম, সেখান থেকে এস এস সি শেষ করে আবার প্রত্যাবর্তন করেছি দিনাজপুর।
এটা আমার আবাল অবস্থার গল্প। সম্ভবত 6ষ্ঠ কিংবা 7ম শ্রেনীর গল্প এটা।
তখন ঈদ মানে ছিলো মাহাহুলুস্থুল একটা বিষয় জীবনে, তেমন এক ঈদে দোকানে গেছি জুতা কিনতে, আমি একেবারে রোবট শ্রেনির মানুষ, একই মাপের এবং একই ধাঁচের পোশাক পড়ে অভ্যস্থ, তখন বাটার চপ্পল পড়তান, চামড়ার চটিও সেই 195.50 টাকার বাটা। এবং যেহেতু একটা ধাঁচের জিনিষ কিনতাম তাই বাছাবাছি জনিত জটিলতা নেই, সোজা দোকানে ঢুকো জিনিষ উঠাও, দাম দাও বের হয়ে আসো।
দোকান থেকে বের হয়েই দেখি মাথায় ঢাকনি দেওয়া এক মেয়ে দাড়িয়ে। দিনাজপুরে হিজাবের প্রচলন হয় নি তখনও, আমি প্রচুর বোরখাবৃত মহিলা দেখছি, মেয়েরা বোরখা পড়তো না, এই রকম মহাব্যাধি ছিলো না। আমরা যারা সদ্য অন্য আলোকপ্রাপ্ত হচ্ছি ক্লাশের দামড়া ছেলেদের কাছে তাদের অনেক কিছুই দেখে বুঝে নেওয়ার সুযোগ ছিলো। দেখলাম সেই মহিলার চুলের পর্দা সরে গেলো, মহিলার মাথার তালু বরাবর টাক,
মেয়েদের টাক হয় এই অদ্ভুত সত্য আমার জানা ছিলো না, আমি উত্তেজনায় মা কে বললাম মা সামনের মহিলার মাথায় টাক, প্রতিদান হিসেবে একটা থাপ্পর জুটলো কপালে আর মৃদু হুমকি বাসায় চলো দেখাচ্ছি, বেয়াদপ কোথাকার, মান সম্মান নিয়ে টানাটানি পরে যাবে তোকে নিয়ে বাইরে বের হলে।
আমার বৈজ্ঞানিক মন তখন থেকেই হিজাব এবং টাকের সমীকরণ মিলিয়ে ফেলে।
আমি পরবর্তিতে হিজাবের মুখোমুখি হই বিশ্ববিদ্যালয়ে, এক সুন্দর মতো মেয়ে ছিলো, মাথায় হিজাব পড়ে ঘুরতো, বেশ কিউট ছিলো( দুঃখ হলো পড়ে বদখত এক বড়ভাইকে প্রেম সমেত বিয়ে করে ফেললো ) আমি ল্যাব রুমে তাকে গিয়ে বললাম আচ্ছা তোমার মাথার চুলে তো মনে হয় কোনো সমস্যা নেই, তাহলে হিজাব পড়ো কেনো?
আমার কেনো জানি মনে হয় তোমার মাথায় টাক আছে,
আগার উপর মেয়ে সেই বিলা হইলো এর পর অনেক দিন কথা বলে নি আমার সাথ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



