somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোনের কলরেট কমছে !!!!!

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা, ১৯ আগস্ট:
প্রকাশ : ১৯ আগস্ট, ২০১৫
সূত্র-যুগানন্তর

মোবাইল ফোনের কলরেট কমছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অপারেটরদের মতামত চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। দেশের ৬ মোবাইল ফোন অপারেটরের কাছে মঙ্গলবার এক চিঠিতে মতামত জানতে চায় সংস্থাটি। ৩১ আগস্টের মধ্যে তাদের মতামত দিতে বলা হয়েছে।

মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহীরা সোমবার বিটিআরসি চেয়ারম্যান সুনীলকান্তি বোসের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন। সবার বক্তব্য শোনার পর বিটিআরসি চেয়ারম্যান তাদের লিখিত মতামত জমা দেয়ার নির্দেশ দেন। বর্তমানে দেশে মুঠোফোনে প্রতি মিনিট কল করার সর্বোচ্চ সীমা (সিলিং) প্রতি মিনিট ২ টাকা ও সর্বনিম্ন সীমা (ফ্লোর প্রাইস) প্রতি মিনিট ২৫ পয়সা। এক অপারেটর থেকে অন্য অপারেটরে কল করার ক্ষেত্রে সর্বনিম্ন কলরেট ৬০ পয়সা। বর্তমান নিয়ম অনুসারে এক অপারেটরের কল অন্য অপারেটরের কাছে গেলে তার জন্য যে অপারেটরে কল যায় তাকে প্রতি মিনিটে ১৮ পয়সা দিতে হয়। আর প্রতি মিনিটের জন্য ৪ পয়সা দিতে হয় ইন্টার কানেকশন এক্সচেঞ্জকে (আইসিএক্স)। ২০০৮ সালে কস্ট মডেলিং পদ্ধতিতে এসব কলরেট নির্ধারিত করে বিটিআরসি।
নতুন প্রস্তাবে সর্বোচ্চ কল সীমা প্রতি মিনিট ৫০ পয়সা কমিয়ে দেড় টাকা করার প্রস্তাব করা হয়েছে। এক অপারেটর থেকে অন্য অপারেটরে কল করার ক্ষেত্রে সর্বনিম্ন কলরেট ৪০ পয়সা এবং আইসিএক্সে কলচার্জ ৪ পয়সা থেকে কমিয়ে ৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়। মূলত এ বিষয়ে অপারেটরদের অবস্থান জানতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
ইন্টার কানেকশন কলচার্জ কমানোর ক্ষেত্রে অপারেটরদের মধ্যে মিশ্র মনোভাব আছে। ৫ বেসরকারি অপারেটরের মধ্যে দুই অপারেটর কলরেট কমানোর পক্ষে। আর বাকি ৩ অপারেটরের অবস্থান এখনও পরিষ্কার নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি অপারেটরের একজন শীর্ষ কর্মকর্তা জানান, ভয়েস কল রেটের দিক দিয়ে বাংলাদেশের বাজার এখনই বিশ্বের অন্যতম সর্বনিম্ন। কলরেট আরও কমানো হলে তা অপারেটরদের সেবার মানের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×