আজ টানা তিনদিন ধ'রে ক্রমাগত জ্বরোভাব
নিয়ে প'ড়ে আছি বনোদগ্ধ পাখির মতো নি:সাড়।
মাথায় পানি দেয়া,খাওয়া-দাওয়াও ক্লান্তিকর
ভীষণ,পরিচিত সংগও দু:সহ ঠেকে।আতসি
দুপুরে নরম শ্যাওলার মতো অলসতা গা'য়ে
লেপ্টে থাকে ।কাঁথা গায়ে শুয়ে থাকা নিরন্তর,দু'টো
প্যারাসিটামল,ঘোর লাগা লাল চোখ,কল্পনার
স্ক্রিনে বে-আব্রু এ কার কায়াহীন ছায়া ভেসে উঠে?
শ্যামলিমার?অচেনার পথে হাট্ঁবে বলে সে'তো
নিয়েছে ছুটি বহুকাল আগে।তবে কেন অস্পষ্ট
স্মৃতিরা মস্তিষ্কে ভীড় করে রাইন নদীর ঝাঁক
ঝাঁক মা মাছের মতো, রৌদ্রের ঝিলিকে নৃত্যপর।
অসহায় আমি,অনুচ্চ আতর্নাদে মাথা চেপে ধরি ;
ভ্রান্তির গলি ছেড়ে,ভাবি কোন কবিতার লিরিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


