somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইডা কি বাংলাদেশ জাতীয় দল না ভারতের এ-টীম/ বি-টীম???

১৩ ই জুন, ২০১২ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিজাজটা পুরাই বিলা হইয়া গেল। সাহারা নাহয় ক্রিকেট টীম স্পন্সর করছে, ভাল কথা। এতদিন লোকমুখে শুনছিলাম জার্সীর বুকের উপর যেখানে দেশের নাম লেখা থাকে ঐ জায়গায় এখন থেকে সাহারা লেখা হবে। এর আগের স্পন্সর neway এর নামও বুকের উপরই লেখা ছিল। তাই নিউওয়ে’র নাম লেখা থাকলে সাহারা’র নামও লেখা যায় এই যুক্তিতে মাইনা নিছিলাম। কিন্তু একটু আগে ফেসবুকে একজন যখন বাংলাদেশের অফিশিয়াল ছবি পাবলিশ করল, নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না। বাংলাদেশ নীল জার্সী পড়ে খেলবে? এইডা কেমনে সম্ভব?!? প্রথমে ২-১টা ইনফর্মাল ছবি দেখে ভাবছিলাম এইটা মনেহয় প্র্যাকটিস জার্সী, যেটা দলের মূল জার্সীর সাথে না মিললেও সমস্যা নাই।

এইটা প্র্যাকটিস জার্সী-


কিন্তু পরে অফিশিয়াল ফটোসেশনের ছবি দেইখা পুরাই ভিরমি খাইলাম। সাধারণত বাংলাদেশের জার্সীর প্রাইমারী কালার কখনো সবুজ ছাড়া দেখিনাই। তর্কের খাতিরে নাহয় মাইনা নিলাম নতুন রঙের জার্সী সিলেক্ট করছে বিসিবি। তাই বলে আর কোন রঙ কি ছিলনা দুনিয়ায়? দূর থেকে দেখলে যে কেউ এইটাকে ইন্ডীয়ার জার্সী ভাবতে বাধ্য। তার উপর আবার গত কয়েকবছর ধরে ইন্ডীয়া টীমের ট্রেডমার্ক হয়ে উঠা সাহারার নামও বুকের উপরে বড় করে লিখা। মানে কি এইসবের?! জিম্বাবুয়েতে কি বাংলাদেশ জাতীয় দল খেলতে গেছে না ইন্ডীয়ান এ-টীম পাঠাইছে?????

আরেকটা ব্যাপার অবাক লাগতেছে। ক্রিকেটাররা এইটা মাইনা নিল কেমনে? দিনের শেষে সবকিছু খেলা আর টাকা-পয়সা না। নিজেদের পারসোনালিটি আর ইগো অনেক বড় ব্যাপার। এরা কি রকিবুল হাসানের কাছে কিছুই শিখেনাই?! ঐ লোকটা নিজের জীবন/ক্যারিয়ারের চিন্তা না করে ১৯৭১ সালে যুদ্ধ শুরু হওয়ার আগেই জাতীয় দলের একমাত্র বাঙালি প্লেয়ার হিসাবে খেলতে নামছিল তার প্রথম টেস্টম্যাচে ব্যাটে স্বাধীন বাংলার পতাকার স্টীকার লাগায়। কোথায় সেই দেশপ্রেম, কোথায় সেই জাত্যাভিমান? নিজের দেশের জার্সী পড়ে খেলতে নামাটা যেকোন ক্রিকেটারের স্বপ্ন, আর অন্য দেশের জার্সী পড়ে নামাটা দেশের মুখে থাপ্পড় মারা ছাড়া আর কিছু না। অন্য দেশের জার্সী বললাম কারণ এইটা কোনভাবেই বাংলাদেশের জার্সী হইতে পারেনা, এইটা খাঁটি ইন্ডীয়ান জার্সী

ফালতুমি’র একটা লিমিট থাকা উচিৎ...


সূত্রঃ
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১২ রাত ২:২৫
৩৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×