somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাইল্যান্ডের উত্সব আর আমরা...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুরাঘুরি করতে কে না পছন্দ করে ? যারা করে না তাদের এক কথায় নিরামিষ ছাড়া আর কিছু বলা চলে না। আর ঘুরাঘুরির দিক দিয়ে থাইল্যান্ড সবার কাছেই বেশ পরিচিত। বাড়ির কাছে হওয়াতে সবারই একবার ব্যাংকক ঘুরে যাওয়ার প্ল্যান থাকে। আর সেই প্ল্যানটা যদি হয় ঐতিহ্যবাহী উত্সব এর দিনগুলির মধ্যে তাহলে তো এক জোড়া চোখে দুই জোড়া সানগ্লাসের মত অবস্হা । তেমনই একটি উৎসবের নাম হচ্ছে সংক্রান যা আমাদে দেশের আদিবাশীরাও করে থাকে। এই থাই নতুন বছরের উৎসব এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত হয়ে থাকে। সারা দিন রাত জুড়েই থাকে উৎসবের থৈ থৈ আমেজ। এখন মনে হতে পারে যে থৈ থৈ বললাম কেন? ব্যাংকক সহ পুরা থাইল্যান্ড জুড়ে চলে পানি আর পাউডার/আটা নিয়ে খেলা। গাড়ি নিয়ে বের হলে বাসায় ফেরার পর চিনার উপায় থাকে না যে এই টা নিজের গাড়ি নাকি অন্যের গাড়ি। গাড়িকে সাদা চাইনিজ ভুত বানিয়ে ছেড়ে দেয়।আর গাড়ি ছাড়া বাইরে গেলে রাস্তার মড়ে মড়ে পানি আর পাউডার হাতে দাড়িয়ে থাকা সাংগো পাংগোদের হাত থেকে রক্ষা নাই। এই কইদিন সহ আরো কিছু দিন প্রায় এক সপ্তাহ মত ছুটি থাকার কারনে সবাই পানি দিয়ে ভিজিয়ে দেয়া আর ভিজে যাওয়া খেলা উপভোগ করে।

সংক্রানের প্রথমদিন সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে পুজা এবং বৌদ্ধ ভিক্ষুদের পোষাক ও খাবার দান করার মাধ্যমে শুরু করে । এরপর বাড়ির মুরুব্বিদের মুখে পাউডার এবং হাতে পানি ঢেলে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় চং বং মজা। পিকআপ গাড়িতে ড্রাম ভর্তি পানি নিয়ে বের হয়ে যায় এক একটি গ্যাং। রাস্তার মড়ে দাড়িয়ে থাকা গ্যাংদের সাথে চলে গাড়িতে করে আসা গ্যাংদের পানি ছুড়া ছুড়ি । আর গাড়িতে গাড়িতে গ্রুপের দেখা হলে চলে রাস্তার মধ্যেই পানি মারা মারি। রাস্তার মানুষও মাফ যায় না। তবে বিদেশীদের এ দিক দিয়ে বিশেষ নজরে দেখা হয়। বিদেশীদের পানি দিয়ে ভেজানর আগে সুন্দর করে এসে বলে " একটু পানি দি ?" । এমনই এক সংক্রানে আমার এক বান্ধবিকে আমার বাসায় আসতে বললাম। বেচারি আমার বাসায় আসতে আসতে পুরা ভিজে একাকার। দেখে মনে হচ্ছে এই মাত্র পুকুর থেকে ডুব দিয়া আসছে । পরে দেখি সে আরেক সেট জামা নিয়ে আসছে সাথে করে আর আমার জন্য নিয়ে আসছে কিছু থাই খাবার :#)

পাতায়া সি বিচ এ চলে বিভিন্ন রকমের মেলা আর কনসার্ট। অন্যান্য বিচেও হয় তবে পাতায়া ব্যাংককের কছে থাকায় আর সবার কাছে পরিচিত হওয়াতে এখানে হয় বড় আয়োজন । আর মার্কেট গুলাতে দেয় বিভিন্ন রকম ডিসকাউন্ট অফার। খাবারের দিক দিয়ে এই সময় থাই অনেক মজার মজার খাবার চোখে পড়ে যেটা অন্য সময় খুব একটা দেখা যায় না। পুরা ব্যংকক মনে হয় ঝাকানাকা মুডে থাকে সংক্রানের মধ্যে। তবে পুলিশদের কাজ বেড়ে যায়। ছুটি কাটান বাদ দিয়ে রাস্তাতে এসে বসে থাকা লাগে মাতাল গাড়ি চালক ধরার জন্য। তবে তাদের এতে বাড়তি ইনকামও হয় ;)

আমরা যারা বাংলাদেশী আছি ব্যাংককে তাদের তো আরো বেশি মজা হয় এ সময় কারন বাংলাদেশ এম্বাসিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান আর সংক্রানের ছুটি দুইটাই এক সাথে পায়। আমি তো পহেলা বৈশাখের এক সপ্তাহ আগে থেকেই রেডি হতে থাকি যে কি পরবো না পরবো। আর এই ছুটির মধ্যে থাইল্যান্ডের কোন এক অন্চল থেকে ঘুরে আসি আমরা কয়েক বাংলাদেশী পরিবার ।

এবার কিছু নেট থেকে চুরি করা ছবি দেখেন সংক্রানের। ( শর্ত একটাই ছবির মাইয়াগো ফুন নাম্বার চাওন যাইবে না :D )










সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৫
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×