রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার চেয়ে কম বয়সের মেয়েদের দেখলে ছোট বোনের মত লাগে কারণ আমার ছোট বোন নেই ।আমার চেয়ে বয়সে বড় মেয়েদের দেখলে বড় বোনের মত লাগে কারণ আমার বড় বোন নাই ।সম বয়সের কোন মেয়েকে দেখলে আমার ক্লাসমিট বান্ধবীদের কথা মনে পড়ে যারা অন্য ভার্সিটিতে পড়ে ।বিবাহিত কোন মহিলাকে দেখলে মাসির মত লাগে কারণ আমার কোন মাসি নাই ।এর চেয়েও বেশী বয়সের মহিলাকে দেখলে মার কথা মনে পড়ে কারণ আমি মেসে থাকি ।এর চেয়ে বেশী বয়সের মহিলা দেখলে আমার দাদীর কথা মনে পড়ে কারণ আমার দাদী অনেক আগে মারা গেছে ।
এই ছাড়া তো আর কোন মেয়ে বা মহিলা থাকে না যাদের দেখে আমি ইফটিজিং করবো ।শিষ দিবো ।ধর্ষণ করবো ।কারণ এরাই যে আমার পরিবারকে মনে করিয়ে দেয় ।আমার পরিবারের অনুপস্থিতিতে এরাই যে আমার পরিবার ।রাস্থা দিয়ে হাঁটার সময় ভাবি ঈশ আমার যদি এমন একটি বোন থাকতো ।তাহলে কতই না ভালো হত ।
আর আমাদের সমাজে কিছু বদমাইশ থাকে যারা অন্যের মা-বোনকে নিয়ে হাজারও অশ্লীল মন্তব্য করতে পারবে,তাদের দেখে ।শিষ দিবে,ধর্ষণ করবে । কিন্তু যখন কেউ এদের মা-বোনকে নিয়ে কিছু বলে তখন তাদের গায়ে আগুন লাগে ।নিজের পরিবারের সম্মান বাঁচাতে নিজের জীবন দিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ আগে নিজেই অন্যের পরিবারের সম্মানহানী করছে ।তাই অন্যকে কিছু বলার আগের নিজের উপর পরীক্ষা করে দেখো তোমার কেমন লাগে আর অন্যের কেমন লাগবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



