somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯তম জাতীয় টিকাদান দিবসের প্রথম রাউন্ড আজ, ২য় রাউন্ড ১২ই ফেব্রুয়ারী

০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৯তম জাতীয় টিকাদান দিবসে টিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। নবজাতক থেকে শুরু করে ৫ বছরের কম বয়সের ২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা এবং ১ বছর থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী ২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো এ কর্মসূচির লক্ষ্য।

এ থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে, সে ব্যাপারে অভিভাবকদের সচেতনতাও জরুরি সেক্ষেত্রে নিয়মিত টিকাদান কর্মসূচি ছাড়াও এ ব্যাপারে পর্যাপ্ত মনিটরিং থাকা দরকার আশা করি এটা অব্যাহত থাকবে।

পোলিও একটি মারাত্বক রোগ। নির্দিষ্ট বয়সে টিকা না খেলে এ রোগের ঝুঁকি থেকে যায়। ২০০০ সালের ২২ আগস্টের পর দেশে আর কোন পোলিও রোগী পাওয়া যায়নি বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়ে থাকে। এটা এ কর্মসূচির সাফল্য নিশ্চয়ই। সরকারি উদ্যোগের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), ইউনিসেফ, জাপান সরকার ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিওর সক্রিয় সম্পৃক্ততা, সর্বোপরি জনগণের অংশগ্রহণে অর্জিত হয়েছে এ সাফল্য। তবে এতে আÍতুষ্টির সুযোগ নেই। হু এখনও বাংলাদেশকে পোলিও নির্মূলের সনদ দেয়নি। ভারতে গত বছর ৪১ জন পোলিও রোগী শনাক্ত হয়েছে।

পার্শ্ববর্তী কোন দেশে যদি একজনও পোলিও রোগী পাওয়া যায়, তাহলে পোলিওমুক্ত দেশের স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। তাই বাংলাদেশ পোলিওমুক্ত ঘোষিত হয়নি। পোলিওর পাশাপাশি হাম, ধনুষ্টংকারসহ শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ অন্যান্য রোগ প্রতিরোধে সরকারের কর্মসূচির সাফল্যও কাম্য।

১২ ফেব্র“য়ারি টিকাদান কর্মসূচির দ্বিতীয় রাউন্ডে ২ থেকে ৫ বয়সের কম বয়সী শিশুদের খাওয়ানো হবে কৃমিনাশক বড়ি। এ বিষয়েও অভিভাবকদের সচেতন থাকতে হবে।

আমাদের শিশু, বিশেষত দরিদ্র বাবা-মার সন্তানদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচির ভূমিকা অনস্বীকার্য। সীমান্তবর্তী এলাকায় ভারতে পোলিও শনাক্ত হওয়ায় বাংলাদেশও রয়েছে এ ঝুঁকিতে।
রোগটি সংক্রামক হওয়ায় আমাদের সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। এদেশে এক সময় ম্যালেরিয়া নির্মূল ঘোষিত হলেও পরে আবার রোগটি ফিরে আসে। পোলিও নির্মূলের ক্ষেত্রে যেন তেমনটি না ঘটে। পোলিও নির্মূলে আমরা শতভাগ সাফল্য অর্জনের স্বীকৃতি প্রত্যাশা করি।

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×