somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগুন রাঙ্গা কৃষ্ণচূড়াঃবৈশাখের রুদ্রতার কঠোরতার মাঝে এসব বাহারী ফুলের সমারোহ প্রকৃতিকে যেন রঙ্গলীলামত্ত করে তুলেছে

০৭ ই মে, ২০১২ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈশাখের খরতাপে উত্তরাঞ্চলে গাছে গাছে ফুটেছে গ্রীষ্মের লাল, হলুদ আর বেগুনি বুনো ফুল। একই সাথে ফুটেছে কৃষ্ণচূড়া, সোনাইল আর জারুল ফুল। বগুড়া, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ জেলার গ্রামীণ সড়কের পাশে ও ঝোপ জঙ্গলে গাছের ডালে ডালে পাতার ফাঁকে লাল, হলুদ আর বেগুনি ফুল প্রকৃতিকে অপরূপ করে তুলেছে। বগুড়া শহরের বনানী এলাকায় সারি সারি কৃষ্ণচূড়ার গাছে লাল ফুলের সমারোহ। বৈশাখের রুদ্রতার কঠোরতার মাঝে এসব বাহারী ফুলের সমারোহ প্রকৃতিকে যেন রঙ্গলীলামত্ত করে তুলেছে। প্রায় দশ বছর আগে বগুড়া শহরের সৌন্দর্যবর্ধন ও রাস্তা প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে বনানী এলাকায় রাস্তার পাশে রোপণ করা হয়েছিল কৃষ্ণচূড়া। ফুলবাড়ী এলাকায় বহু বছর আগে বেড়ে উঠেছে জারুল বৃক্ষ। শুধু গ্রীষ্মের ফুলের সৌন্দর্যেই জারুল বৃক্ষ পথের ধারে স্থান করে নিয়েছে। গাছ বিষয়ী মানুষের তেমন কোন কাজে না লাগলেও প্রকৃতিকে মোহময়ী করে তোলার কাজে এদের ভূমিকা অপরিমেয়। তাই মানুষ ওদের ভালোবাসায় লালন করে। বনস্পতি যেমন বনেই জন্মে তেমনি প্রকৃতির সৌন্দর্যের অঙ্গ আভরণ রূপী মহীরুহ কৃষ্ণচূড়া আর জারুলের সেই বনেই বেড়ে ওঠা। বন আর জঙ্গল থেকে ওরা হাতছানিতে সৌন্দর্যপিপাসু মানুষকে ডেকে বলে: রূপের ডাল মেলে ধরেছি, নয়ন-মন সার্থক করে নাও।

বাকলের রং কালচে ও অজস্র ফাটলে রুক্ষ। সবুজ রঙের ছোট ছোট পাতাগুলো খর্বাকৃতি গোল ক্ষণভাবে বিন্যস্ত থাকে। এই গাছের শাখাগুলো উর্ধমুখী হয়ে বিন্যস্ত খাকলেও প্রশাখাগুলো নিচে ও সামনের দিকে হাল্কা নোয়ানো থাকে। খর্বাকৃতি ছোট ছোট অসংখ্য পাতা। সুরু হাল্কা ডালপালাগুলো সবসময় ঝুলে থাকে। বসন্তের মাঝামাঝি সময়ে অসংখ্য কচি পাতার সবুজে ভরে ওঠে গাছ। একই সময়ে দৃষ্টিনন্দন ফুলগুলো কৃষ্ণচূড়া ফুটতে শুরু করে। কৃষ্ণচূড়া ফুলের আভা আর মিষ্টি সুবাস ছড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিতে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফুল, ফল, পাখি, প্রাকৃতিক জলাধার, মুক্তিযুদ্ধের স্মৃতির অমলিন ভাস্কর্য আর নান্দনিক অট্টালিকা সমৃদ্ধ কৃষ্ণচূড়া ফুলের আভায় প্রকৃতি যেন তার সব সৌন্দর্য এখানেই উজাড় করে দিয়েছে।

পাপড়িগুলো প্রায় আট থেকে ১০ সেন্টিমিটারের মতো লম্ব^া হয়। প্রতিটি পাতা ৩০-৫০ সেন্টিমিটার লম্বা আর ২০-৪০টি উপ-পত্রবিশিষ্ট হয়। কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এটি ফাবাসিয়ি পরিবারের অন্তর্গত একটি বৃক্ষ। গুলমোহর নামেও পরিচিত এ ফুল। ফুল আকারে কিছুটা ক্ষুদ্র হলেও বড় চার-পাঁচটি পাপড়িযুক্ত মঞ্জুরের প্রাচুর্য পরিবেশের সেই দীনতা নিমেষেই মুছে দেয়। ফুলের রঙ লাল, অনেক সময় লালের সাথে মিশ্র হলুদ। বসন্ত ও গ্রীষ্মের এই ফুল পুষ্পিতবিধি হওয়ায় মানুষের কাছে বেশ সমাদ্রিত। উদ্ভিদবিদরা জানিয়েছেন, কৃষ্ণচূড়া ফুল ফুটতে দেরি হলেও কনকচূড়া, জারুল, মাধবী, রাধাচূড়া, হিজল আর অলকানন্দা প্রস্তুতি নিচ্ছে পত্রপল্লবে বিকশিত হতে। এই গাছের বেশ মূল্যবান না হলেও বয়স্ক গাছের কাঠ অনেক সময় জ্বালানি কিংবা আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×