somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত খোলাচিঠি// জয়দেব কর

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাননীয় প্রধানমন্ত্রী,
দেশসেবা এমনই এক বিষয় যা নেতা ও জনতাকে এক কাতারে নিয়ে আসতে পারে। জনতাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে আর বড়ো কোনও প্রাপ্তি থাকতে পারে না একজন যথার্থ নেতার।

ছাত্র-জনতার সাথে একাত্ম হয়ে মন্ত্রী-আমলাসহ দেশসেবায় আপনিও নামুন রাজপথে। আর কিশোরদের মধ্য থেকে কিছু প্রতিকী মন্ত্রী বের করে আনুন যাদের থেকে অনেক কিছুই আমরা সকল বড়োরা, যারা রাজনীতিক, পরিবহন শ্রমিক, ছাত্র, পেশাজীবিসহ সকল স্তরের জনতা, তারা নিজেদের শোধরাতে পারব। এ আন্দোলন আমাদের আত্মসংশোধনের পথ খোলে দিয়েছে। বাচ্চাদের প্রতিপক্ষ করার কোনও দরকার নেই। জনতার সাথে মিশলে আপনিই পারবেন জনবান্ধব সড়ক-নিরাপত্তা আইন তৈরি ও বাস্তবায়ন করতে। এতে করে আপনার দালাল ও শত্রুরা মাঠছাড়া হয়ে যাবে যারা নিজেদের স্বার্থের জন্য আপনাকে ও এই দেশকে প্রতিপক্ষ করে তোলে।

খুনিদের বিচারে আওতায় নিয়ে আসার সাথে সাথে আন্দোলনকারীদের পীড়নকারী দানবদের বিচারের আওতায় নিয়ে না আসলে শত্রু-মিত্র নির্ণয়ে যে আপনি ঠকে যাবেন তাতে নিশ্চয়ই আপনি দ্বিমত হবেন না ।

এই আন্দোলনকে (নিহতদের স্মৃতির প্রতি উৎসর্গ করে) স্মরণ রেখে প্রতি বৎসর শোকাবহ আগস্টে ছাত্রদের নিয়ে নেমে পড়ুন রাজপথে গণপরিবহনের বিশুদ্ধি পরীক্ষায়।


মাননীয় প্রধানমন্ত্রী,
এই মনখারাপের সময়ে এলোমেলো কথার শেষে সামান্য একটি কথা বলতে চাই, শিশুদের ভাষা শ্রুতিকটু হলেও, তাদের হৃদয়ের ভাষা নির্ভুল। শিশুদের কোনও একটা সঙ্কটের খবর আমি দিলাম এ খবরটি বহু আগে জানিয়েছেন কবি, বাকিটুকু খুঁজে নিন আপনি ও আপনার সরকার_

মাঠের কাছে বিকেল আসে
ছড়িয়ে দিয়ে আলো
বন্ধুরা সব কেমন আছ
মাঠ কি আছে ভালো?

মাঠের চোখে জল জমেছে
বলছে না সে কথা
অবাক লাগে মুখর প্রাণের
অমন নীরবতা।

মাঠের সাথে ঘাটের সাথে
দেয়নি তো কেউ আড়ি
মাঠজুড়ে কে গড়ছে দেখো
আকাশ-ছোঁয়া বাড়ি।

মাঠের ওপর বাড়ির সারি
খেলব এখন কই?
মন খারাপের এই বিকেলে
একলা বসে রই।
.................................
মাঠ হারিয়ে যায় / #তুষার কর

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×