somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখ হঠাৎ বেঁকে গেলে

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুলি আগামীবার এসএসসি পরীক্ষা দেবে। একদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে গিয়ে হঠাৎ লক্ষ্য করল তার মুখ একদিকে বাঁকা হয়ে গেছে, ডান চোখ বন্ধ হচ্ছে না, কুলি করতে গেলে অন্য পাশে চলে যায়। তুলি ভয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করল। চিৎকার শুনে তুলির মা দৌড়ে এলেন। মেয়েকে দেখে মা চিন্তায় পড়ে গেলেন। তুলির বাবা অফিসে চলে গিয়েছিলেন। মেয়ের অসুস্থতার কথা শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরলেন।

মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবেন কিন্তু কোন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেলেন। কারণ একদিকে মুখে সমস্যা অন্যদিকে চোখ বন্ধ হয় না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। এমন সময় তুলির এক আত্মীয় বললেন, আমার এই ধরনের সমস্যা হয়েছিল একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসায় আমি ভালো হয়েছি। মেয়েকে ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সাহেব রোগের বর্ণনা শুনে তুলিকে আশ্বস্ত করলেন। বললেন, এটাকে ফেসিয়াল পলসি বা বেলস পলসি বলা হয়। এই রোগ নিয়ে ভয়ের কিছু নেই তবে শুধু ওষুধে এটা ভালো হয় না। ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ও কিছু ব্যায়াম ও নিয়মকানুন মেনে চললে রোগী সুস্থ হয়ে যাবে।

ফেসিয়াল পলসি বা বেলস পলসিঃ
এটা এক ধরনের প্যারালাইসিস। আমাদের সপ্তম ক্রেনিয়াল নার্ভটিকে ফেসিয়াল নার্ভ বলে। যখন এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায় তখন তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা পলসি বলা হয়। জন বেল নামের এক ভদ্রলোক এই রোগটি প্রথম আবিষ্কার করেন সেজন্য একে বেলস পলসিও বলা হয়।

কাদের বেশি হয়ঃ
এটি যে কোনো বয়সের মহিলা ও পুরুষের হতে পারে, তবে পুরুষের তুলনায় মহিলাদের এই রোগটি বেশি দেখা যায়।
কেন হয়
* ভাইরাল ইনফেকশন
* মধ্য কর্ণে ইনফেকশন
* ঠাণ্ডাজনিত কারণ
* আঘাতজনিত
* মস্তিষ্কের স্ট্রোকজনিত কারণ
* ফেসিয়াল টিউমার
* কানের অপারেশন পরবর্তী ফেসিয়াল নার্ভ ইনজুরি ইত্যাদি

লক্ষণঃ
* আক্রান্ত রোগীর মুখ একদিকে বাঁকা হয়ে যায়
* আক্রান্ত পাশের চোখ বন্ধ হয় না ও চোখ দিয়ে পানি পড়ে
* কুলি করতে গেলে অন্য পাশে চলে যায়
* খাবার গিলতে কষ্ট হয়
* কপাল ভাঁজ করতে পারে না
* অনেক সময় কথা বলতে কষ্ট হয়

রোগ নির্ণয়ঃ
বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে ও রোগীর ইতিহাস জেনে রোগ নির্ণয় করতে পারেন, তবে অনেক সময় কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা করার প্রয়োজন পড়ে। যেমন-
* কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর
* এক্স-রে অফ টিএম (টেম্পরো-মেন্ডিবুলার) জয়েন্ট
* নার্ভ কন্ডাকশন ভেলসিটি (এনসিভি) অফ ফেসিয়াল নার্ভ

চিকিৎসাঃ
চিকিৎসা কারণের ওপর নির্ভর করে। ওষুধ কারণ অনুযায়ী ভিন্ন ভিন্ন, তবে সব ক্ষেত্রেই ওষুধের পাশাপাশি মূল চিকিৎসা হল ফিজিওথেরাপি।
ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্লান করে থাকেন তার মধ্যে
* প্রোপ্রাইওসেপ্টিভ নিউরো মাস্কুলার ফ্যাসিলিটেশন
* ইনফ্রারেড রেডিয়েশন থেরাপি
* ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি
* অ্যাক্টিভ ও প্যাসিভ ফ্যাসিয়াল মাসল এক্সারসাইজ
* স্পিচ রি-এডুকেশন থেরাপি
* ব্যালুনিং এক্সারসাইজ
* রিংকলিং এক্সারসাইজ ইত্যাদি
অনেক সময় হাসপাতালে ভর্তি থেকে দিনে ২-৩ বার ফিজিওথেরাপি নিলে দ্রুত সুস্থ হওয়া যায়।

রোগীর সতর্কতাঃ
চিকিৎসা চলাকালীন রোগীর কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন-
* ঠাণ্ডা আবহাওয়া থেকে দূরে থাকতে হবে
* আইসক্রিম ও ফ্রিজের ঠাণ্ডা খাবার খাওয়া যাবে না
* বাইরে বা রোদে গেলে চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে যেন আক্রান্ত চোখে ধুলাবালি ঢুকতে না পারে।
* রাতে ঘুমানোর সময় আক্রান্ত চোখের ওপর রুমাল বা নরম কাপড় দিয়ে রাখতে হবে যাতে কোনো কিছু চোখের মধ্যে না পড়ে।
* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করতে হবে।
(Collected)
সৌজন্যে- আইডিয়াল ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
৯৭/১/এ, শুক্রাবাদ (মেট্রো শপিং মলের বিপরীতে), ঢাকা।
যোগাযোগ- ০১৭৯৬-৫৮৯০১০
email- [email protected]

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×