somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্যাসগুলো না ছাড়লেই নয়?

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কিছুই করি, যা অনেক সময় বড় সমস্যার সৃষ্টি করে। সাধারণত মুঠোফোনে কথা বলা, কম্পিউটারে কাজ করা বা শিশুকে আদর করার ভঙ্গি থেকেই হতে পারে নানা সমস্যা। তাই যেকোনো কাজেই পালন করা উচিত একটু সতর্কতা। আসুন, আজ থেকেই অভ্যাসগুলো দূর করি।

মুঠোফোনে বাড়তি সময়
গবেষকেরা বলছেন, মুঠোফোনে অতিরিক্ত ও দীর্ঘ সময় ধরে খুদে বার্তা পাঠানো বা ফেসবুক ব্যবহার করা থেকে বুড়ো আঙুলের গোড়ায় আথ্রাইটিস হতে পারে। এ কারণে দিনের শেষে আপনি বুড়ো আঙুলে ব্যথা বা অবশ অনুভূতিতে আক্রান্ত হতে পারেন। ফোনে কথা বলার জন্য যতটা সম্ভব ব্যবহার করুন, বড় বড় বার্তা পাঠানো বা অনেকক্ষণ ধরে ব্রাউজ করা এড়িয়ে চলুন। এগুলোর জন্য আপনার কম্পিউটার ব্যবহার করাই ভালো।

শিশু কোলে নেওয়া
দুই হাত দিয়ে শিশুকে কোলে তোলা ও উঁচু করে ধরে রাখা থেকে ডিকুয়েরভ্যানস টেনোসাইনুভাইটিস নামের সমস্যা হয়। এ কারণে কবজি ও বুড়ো আঙুলের ওপর চাপ পড়ে। এতে ব্যথা, এমনকি ফুলে যেতে পারে। শিশু কোলে নেওয়ার সময় কেবল কবজির ওপর ভর দিয়ে নয়, পুরো হাতের বড় পেশিগুলো ব্যবহার করুন। শিশুর পিঠ ও পশ্চাদ্দেশসহ কোলে নিন এবং হাত দিয়ে উঁচু করে তুলে ধরে রাখবেন না বা লোফালুফি করবেন না।

শিশুকে ঘাড়ে নিয়ে ঘোরা
শিশুকে ঘাড়ের ওপর তুলে অনেকে ঘোরাঘুরি করেন। এতে ঘাড়, মেরুদণ্ডের পেশি ও হাড়ের গুরুতর ক্ষতি হতে পারে। যদি নিতেই হয়, প্রথমে একটি চেয়ার বা বিছানায় বসুন, শিশুকে বিছানা থেকে ঘাড় বেয়ে উঠতে বলুন এবং তারপর ধীরে ধীরে দাঁড়ান। কখনো মেঝে থেকে শিশুকে ঘাড়ে নেবেন না।

সোফায় শুয়ে টিভি দেখা
বাইরে থেকে এসে সোফায় বা গদিতে গা এলিয়ে দিয়ে মাথা বাঁকা করে টিভি দেখা আরেকটি খারাপ অভ্যাস। এতে ঘাড়ের পেছনে চাপ পড়ে এবং পরদিন ব্যথা হতে পারে। টিভি দেখার সময় চেয়ারে সোজা হয়ে বসুন—কাত হয়ে শুয়ে নয়।

উপুড় হয়ে শোয়া
অনেকে উপুড় হয়ে সারা রাত ঘুমান। সকালে ঘাড় ও কাঁধে ব্যথা হয়। কেননা উপুড় হয়ে শুলে এক হাত সাধারণত হাইপার এক্সটেন্ড হয়ে থাকে এবং ঘাড়ের ওপর চাপ পড়ে। চিত হয়ে বা পাশ ফিরে ঘুমানোর অভ্যাস করুন।

ব্যাথা বেড়ে গেলে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহন করুন।একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিলে ব্যাথা নিয়ন্ত্রণে থাকবে।

(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×