somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাস যেভাবে স্রস্টা ও সৃষ্টির পার্থক্য তৈরি করল।

১২ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা পাথর। তার আশেপাশে আরও অনেকগুলো পাথর। পাথরটার নিচে বালু। অন্য পাথরগুলোর নিচেও বালু। পাথরগুলোর সামনে নদী,পেছনে আকাশ। নদীতে কোন তল নেই, অতল। নদীতে কোন ঢেউ নেই তাই পানি স্থির। আকাশে কোন মেঘ নেই। আকাশটা এত স্বচ্ছ যে ও পাশের অন্ধকার দেখা যায়। পাথরগুলো ও নদীটাতে আলো প্রতিফলিত না হয়ে শোষিত হয়। তাই তাদের দেখা যায়না; অনুমান করতে হয়, অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয়। অবিশ্বাস করলে অনুমান করা যায় না, অনুভব করা যায় না, দেখা যায় না। পাথরটা মিথ্যা হয়ে যায়। পাথরগুলোর অস্তিত্ব থাকে না। নদীটা মিথ্যা হয়ে যায়। পাথর আর নদীটা শক্তিহীন হয়ে পড়ে।
আমাদের বিশ্বাস করতে হবে পাথরটা আছে। তার আশেপাশে আরও অনেকগুলি পাথর আছে। পাথরগুলোর সামনে নদী, পেছনে আকাশ আর নিচে অবস্থান করছে বালু।
নিশ্চয়ই বিশ্বাসীরা জয়ী হয়।
আমরা যদি বিশ্বাস করি তবে নদীতে অস্থিরতার সৃষ্টি হবে।
আমরা যদি বিশ্বাস করি তবে পাথরটা সত্যি হবে। নিশ্চয়ই বিশ্বাসীরা জয়ী হয় এবং বিশ্বাস পাথর কে সত্যি করে।
আমরা কখনই সীমা লঙ্ঘন করতে পারবোনা। তাই আমাদের আরো গভীরে বিশ্বাস স্থাপন করতে হবে।
কিন্তু ছাড়পত্র ব্যতীত আমরা অসীমকে অতিক্রম করতে পারব না তাই আমাদের বিশ্বাস করতে হবে। আর তখনি পাথরটা নড়ে উঠবে।কারণ আমরা বিশ্বাস করেছি।
পাথরটা নড়ে উঠলে মৃদু শব্দ হবে।আমরা শব্দের সাথে পরিচিত হব যেমন হয়েছিলাম আলোর সাথে।
তিনি শব্দ করলেন , বললেন হয়ে যাও। আর তখনি সবকিছুর শুরু হল।
তার অন্তরে ছিল বিশ্বাস।তাই তিনি হলেন স্রস্টা আর বাকিরা সৃষ্টি।
বিশ্বাস স্রস্টা ও সৃষ্টির পার্থক্য তৈরি করল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×