somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রদায়িকতা প্রতিদিন-১

১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সকাল বেলা ফোনটা বেজেই চলছে। কান চেপে ধরলাম। শব্দটা যেন মগজে ঢুকে গেছে, সেখানে বাজছে তো বাজছেই। কান চাপা দিয়েও এড়াতে পারলাম না। ও ঘর থেকে মা চেচাচ্ছে,
'ওরে কৃষ্ণ তোর ফোন.........কৃষ্ণ.......ওরে'
‌শেষমেশ ফোনটা ধরলাম। ওপাশ থেকে আনিসের গলা পাওয়া গেল,
'কিরে হিন্দু! এখনও ঘুমাস?'
'হু। রাতে ঘুম হয় নি'
'গতকাইল খেলা দেখস নাই?'
'প্রথম দিকে এট্টু দেখছি। পরে শ্বশ্মান-টশান করে আর দেখতে ইচ্ছা হয় নি। গতকাল আমার ঠাকুরদা মারা গেছেন।''
'তুই এখন কই?'
'গ্রামের বাড়ি।'
''মানে ইন্ডিয়ায়?'
'ইন্ডিয়ায় হবে কেন? সিরাজগঞ্জ-এ।'
'আমি তো কার কাছে য্যেন শুনছি তর ঠাকুরদা ইন্ডিয়ায় থাকে।'
'এইগুলা কে বলছে তোকে?'
'বাদ দে। কাইল বাংলাদেশ ৬ উইকেটে জিতছে, ইংল্যান্ডরে যা একটা ধ্বাক্কা দিসে না? তুই হালা মিস করছস। অবশ্যি তরে আর কইয়া কি লাভ বাংলাদেশ-ভারত খেলা হইলেও তো মনে মনে ইন্ডিয়া-ইন্ডিয়া করস।'
'হ-তোরা যেমন পাকিস্তান-পাকিস্তান করস?'

ফোনটা কেটেই দিলাম। মনটা আরও খারাপ হয়ে গেল। ঠাকুরদা মৃত্যু সংবাদটা না দিলেই বোধহয় পারতাম।

২৩টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×