somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যেভাবে ঈশ্বর তত্ত্ব সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছি

০৪ ঠা জুন, ২০১১ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি পড়ালেখা করেই ঈশ্বর তত্ত্ব সম্পর্কিত সিদ্ধান্ত নিয়েছি। দর্শন সম্পর্কিত বই ছিল আমাদের পারিবারিক পাঠাগারের সবচেয়ে আকর্শনীয় সংগ্রহ। সেখান থেকে স্কুল জীবনেই আমি নিৎস, স্পিনোজা এবং মার্কসের বইগুলো পড়েছি। এমন কি ইমাম গাজ্জালী এবং মওদুদীর বইও আমি আমাদের বাড়িতেই পড়তে পেরেছি। এক সময় মওদুদীর বইগুলো পড়ে মুগ্ধ হতাম বিশেষ করে তাঁর 'ইসলামী রেনেসার ধারণা আমাকে আকৃষ্ট করেছিল এক সময়ে। যদিও এর সাথে আমার স্কুলের মৌলভি স্যারের অনুপ্রেরনা অনেকাংশে দায়ী ছিল।

ছোটবেলায় মহাভারত আমাকে ভিষণ আলোড়িত করে, এটা ধর্মীয় অনুভূতির চেয়ে রূপকথার গল্প হিসেবেই আমি বেশি দেখতাম। সেই সাথে কিশোর বয়সে 'এরিক ফন দানিকেন', রাহুল সাংকৃতায়ন আমাকে যে কোন পাঠের জন্য যে নির্মোহ দৃষ্টি তা তৈরী করে দিয়েছিল। হ্যাঁ, আরও একটা বই ছিল আমার খুব প্রিয়, সেটা সোভিয়েত ইউনিয়নের প্রগতি প্রকাশন থেকে প্রকাশিত ''পৃথিবীর ইতিহাস: প্রাচীন যুগ''।

আমাদের পারিবারিক পাঠাগারটা ছিল আমার দেখা যে কোন পরিবারের তুলনায় বিশাল। দর্শন ও পদার্থ বিদ্যা ছাড়াও হিন্দু-খৃষ্টান-ইসলাম সকল ধর্মের বই সেখানে ছিল। সেটা হয়তো এজন্যে যে আমাদের পরিবারের প্রত্যেকেই উচ্চ শিক্ষিত ছিল বলে এবং সেই সাথে পরিবারের আভিজাত্য বাড়ানোর একটা বিশেষ তাড়নাও থাকতে পারে বলে আমার ধারণা।


স্কুলে হিন্দু শিক্ষক ছিলনা বলে ''ইসলাম শিক্ষা'' নিয়ে পড়তে হয়েছে। আমার স্কুলের মৌলভি স্যার এতে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন। সম্ভবত তাঁর ধারণা হয়েছিল আমি মুসলমান হয়ে যাবো। এর কারন ছিল, ইসলাম ধর্মের ধর্মীয় কাহিনীগুলি আমি প্রশ্ন করে করে শুনতে চাইতাম। তিনি আমাকে খুব স্নেহ করতেন। বাসায় নিয়ে গিয়ে এটা ওটা খাওয়াতেন। ঈদের বাজার থেকে আমার জন্য উপহার আনতেন। এ সময়ে কুরআনের বাংলা তর্জমা, শানে নুযুল এবং তাফসীর কিছু কিছু পড়েছি ও শুনেছি।

ছোট বেলায় আমাদের বাড়িতে আসতো এক বৃদ্ধ, কাঁচা পাকা চুল। সবাই তাঁকে খুব সম্মান দিত। তিনি সবাইকে উপনিষদের জ্ঞান দিতো এবং তার ধারণা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া পৃথিবীতে আর কোন জ্ঞানী নাই। সেই সন্যাসীও একদিন ছোট কাকীর ঘরের আলমারি ভেঙ্গে দশ ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে গেল। আমি কিন্তু ব্যপারটায় অবাক হইনি, কিন্তু সবাই এতো অবাক হয়েছিল যে, তারা শেষ পর্যন্ত ধারণা করেছিল তিনি আবার ফিরে আসবেন।

আমার একটা প্রশ্ন ছিল সব সময়, সেটা ঈশ্বরের সৃষ্টি সম্পর্কিত। আমি বুঝেছিলাম এই প্রশ্নটিই ফয়সালা করার জন্য যথেষ্ট যে আমি তাঁকে বিশ্বাস করবো কি করবো না। কারণ ঈশ্বর যদি একা একাই সৃষ্টি হয় তবে সে নির্গুণ হতে বাধ্য; আর যদি আমার উপাসনা সে চায় তবে তাকে অসীম বলি কি করে?

ইন্টারমিডিয়েট পড়বার সময় 'আরজ আলী মাতুব্বর' আমাকে পরিণত করে তোলে। এ সময়ে খৃষ্টান মিশনারীদের সাথে চিঠিপত্র এবং তাদের প্রকাশিত বই পুস্তক আমি পড়তে থাকি। তারাও আমাকে অতি উৎসাহের সাথে বিনামূল্যে বই পুস্তক পাঠাতে থাকে। এভাবে প্রায় বছর খানেক চলার পর তারা খান্ত দেয়। সে সময়ে শেয়ার করার জন্য আমি আমার এক বড় ভাইয়ের (এলাকার) নিকট যেতে থাকি এবং বিতর্ক করি। তিনি আমাকে সংশোধন করতে যেয়ে নিজেই অজ্ঞেয়বাদী হয়ে পড়ে।

সবচেয়ে বড় ব্যপার বলে আমার কাছে মনে হয়, কুসংস্কার আর মিথ্যে বিশ্বাসকে প্রশ্ন করার জন্যই নাস্তিক জ্ঞান ধারণ করা একজন আধুনিক মানুষের জন্য প্রয়োজন। আজন্ম লালিত বিশ্বাস ও সামাজিক অটোসাজেশন গুলো আমাদের সমাজের নিস্পেষণের জন্য দায়ী। ব্যপারটা অনেকটা বন্দুকধারী সন্ত্রাসী আর সাধারণ নিরস্ত্র মানুষের মধ্যে পার্থক্য পর্যায়ের। নাস্তিকের যুদ্ধটা তাই মূলত ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে, যে বিশ্বাস জীবনকে শুধু মৃত্যুর জন্য প্রস্তুত হতে শেখায়, জীবনের গল্পই সেখানে অদ্ভুত মনে হয়।

সবাইকে ধন্যবাদ। মুক্তচিন্তার পথ আরও প্রসারিত হোক। এই কামনা করি।
১৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×