somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবরাত্রিঃ প্রসঙ্গ শিব লিঙ্গ...

০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ (০৭ মার্চ) শিবরাত্রিতে হিন্দু মেয়েরা শিব লিঙ্গে জল ঢালবেন। প্রার্থনা করবেন, তাঁর যেন শিবের মতো স্বামী হয়। একেবারে কচি থেকে থুড়থুড়ে বুড়ি, নারী মনে শিবের জন্য তিন রুমের ছোট্ট ফ্ল্যাট নয়, একেবারে গোটা আবাসনটাই। কিন্তু কে এই শিব ? যে কৃষ্ণর লীলায় প্রেমের মনে জোয়ার আসে তাহলে হঠাত্‍ প্রেমিক থেকে স্বামীর বেলায় কেন কৃষ্ণ সটান গেট আউট! আর শিবের সেখানে 'ওয়ার্ম ওয়েলকাম'! প্রশ্ন জাগেই মনে।

না আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাচ্ছিনা আবার কোন ধর্মকে ছোট করেও বলছিনা। বলছি, সঠিক কোন বিশ্লেষণ খুঁজে না পেয়ে।

শিব আক্ষরিক অর্থে "শুভ" বা "মঙ্গল"। শিব হিন্দুধর্মের আদিদেব। ত্রিমূর্তির প্রধান।( ত্রিমূর্তি হলো হিন্দুদের প্রাথমিক দৈব্য সত্ত্বা) ত্রিমূতির শিব ধ্বংসের প্রতীক।সকল অশুভ অন্যায় অত্যাচার শিব ধ্বংস করেন। আবার তিনি মঙ্গলময় সত্ত্বা। হিন্দুধর্মের শৈব শাখাসম্প্রদায়ের মতে, দেবতার চেয়ে শিবের পুজা/আরাধনা করা অধিক ফলপ্রদ। শিবই হলেন সর্বোচ্চ ঈশ্বর অনাদির আদি অনন্ত ও পরমেশ্বর । অন্যদিকে স্মার্ত সম্প্রদায় শিবকে পঞ্চদেবতার প্রধান মনে করেন। পঞ্চদেবতা হলো স্মার্ত হিন্দুদের পাচ প্রধান দেবতা।

তাহলে লিঙ্গ শব্দের অর্থ কি ?

এই শিবলিঙ্গের "লিঙ্গ" শব্দের অর্থ বিশ্লেষণে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করা হয়েছে, সনাতন ধর্মীয় অনুসারে বলা হয়েছে "লিঙ্গ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন"। আবার সনাতন ভাবনা ও সংস্কৃতি বিশ্লেষণ অনুযায়ী- লিঙ্গ তথা লিন ও অঙ্গা তথা আত্মা দারা যুক্ত একটি শব্দ, যাতে আত্মা ও পরামাত্মার সার বিদ্যমান।

১৯০০ সালে প্যারিস ধর্মীয় ইতিহাস কংগ্রেস রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ বলেন, শিবলিঙ্গ ধারনাটি এসেছে বৈদিক যূগস্তম্ভ বা স্কম্ভ ধারনা থেকে। যূগস্তম্ভ বা স্কম্ভ হল বলিদানের হাঁড়িকাঠ। এটিকে অনন্ত ব্রহ্মের একটি প্রতীক মনে করা হয়।

আবার কলকাতার একজন লেখক স্বরূপ দত্তের মতে লিঙ্গ শব্দের অর্থ "বাস" মানে বাসস্থান। অর্থাৎ শিবঠাকুর যেখানে বাস করেন বা বিরাজ করেন সেটাই আসলে শিবলিঙ্গ।

আর বাংলা অভিধান কি বলছে এই লিঙ্গের অর্থ বিশ্লেষণে ?

বাংলা অভিধানে, লিঙ্গ একটি বিশেষ্য পদ বা শিশ্ন। এবং লিঙ্গের অর্থ ও সমার্থক অর্থ উপস্থ, পুং-জননেন্দ্রিয়, ব্যাকরণে লিঙ্গ শব্দ হচ্ছে স্ত্রী ও পুরুষ ক্লীব ভেদ।

অ্যালেক্স মাইকেলসের ব্যাখ্যা অনুযায়ী: আধুনিক শিবের সঙ্গে বৈদিক দেবতা রুদ্রের নানা মিল লক্ষিত হয়। হিন্দুসমাজে রুদ্র ও শিবকে একই ব্যক্তি মনে করা হয়। রুদ্র ছিলেন বজ্রবিদ্যুৎসহ ঝড়ের দেবতা; তাঁকে একজন ভয়ানক, ধ্বংসকারী দেবতা হিসেবে কল্পনা করা হত। হিন্দুধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ হল ঋগ্বেদ। ভাষাতাত্ত্বিক তথ্যপ্রমাণ থেকে জানা যায় যে ১৭০০ থেকে ১১০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে এই গ্রন্থের রচনা। ঋগ্বেদে রুদ্র নামে এক দেবতার উল্লেখ রয়েছে। রুদ্র নামটি আজও শিবের অপর নাম হিসেবে ব্যবহৃত হয়। ঋগ্বেদে (২।৩৩) তাঁকে "মরুৎগণের পিতা" বলে উল্লেখ করা হয়েছে; মরুৎগণ হলেন ঝঞ্ঝার দেবতাদের একটি গোষ্ঠী। এছাড়াও ঋগ্বেদ ও যজুর্বেদে প্রাপ্ত রুদ্রম্ স্তোত্রটিতে রুদ্রকে নানা ক্ষেত্রে শিব নামে বন্দনা করা হয়েছে; এই স্তোত্রটি হিন্দুদের নিকট একটি অতি পবিত্র স্তোত্র। তবে শিব শব্দটি ইন্দ্র, মিত্র ও অগ্নির বিশেষণ হিসেবেও ব্যবহৃত হত। তবে প্রাচীন দেবতা রুদ্রের সঙ্গে শিবের এই সমত্বারোপ সার্বজনীনভাবে স্বীকৃত নয়।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×