somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ঈদের দিনে,আমি যা করেছি ।

২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমে, সবাইকে ঈদের শুভেচ্ছা । ঈদ মোবারক ।
গত শুক্রবারে ,জুমার নামাজে, ইমাম সাহেব ঘোষনা দিলেন ঈদের জামাত সকাল ৭.৩০ মিনিটে হবে । হঠাত্‍ সবাই বলে উঠল ঠিক আছে,আবার অনেকে বলতেছে ৮ টায় করলে ভাল হবে । আমিও কিন্তু ৮ টার দলে ছিলাম । কিন্তু দুঃখের বিষয় এই যে ,বেশিভাগ মানুষ ৭.৩০ মিনটে জামাত এর সময়সূচি করার পক্ষে থাকায় । ৭.৩০ মিনিটে আমাদের ঈদের নামাজ হয় ।জুমাবারের দিন ইমাম সাহেবের উপর অনেক রাগ হয়েছিল ।কিন্তু কি আর করা !আজ সকালে নামাজ পড়ে একটু ঘুমালাম । হঠাত্‍ ডাক পড়ল ভাইয়া ভাইয়া । আকস্মিক ভাবে ঘুম থেকে উঠে ,বল্লাম কে কে ? পাশে দেখি আমার ছোট চাচত ভাই সিয়াম । অবশ্য তার এখন বয়স ৪ বছর ,অসম্ভব দুষ্ট ।আর প্রয় সময় আমার কাছে থাকতে ভালবাসে ।আর আমি যখন কম্পিউটার চালাতে বসি, সুজা আমার কোলে উঠে বসে থাকে ,নইত পাসের চেয়ারে বসে থাকে ।অবশ্য চেয়ারটা আমাকে এনে দিতে হয় ।আর মাঝে মাঝে বলে কি জানেন, ভাইয়া আপনি উঠেন। আমি কম্পিউটার চালায় ।কি আর করা ভাইয়ের আবদার উঠে যেতে হয় । তারপর ইচ্ছা মত আমার ভাই, কিবোর্ড এর বারটা বাজায় । ও কি বলতে আসলাম ,কি বলতেছি । ও আচ্ছা , ত-ভাইয়া কি হয়েছে ?আম্মু ঘুম থেকে উঠতে বলেছে । তারপর ধিরে ধিরে ঘুম থেকে উঠে পড়লাম । পাশ থেকে মোবাইলটা নিলাম । একি ৬.৪৬ তাড়া হুড়া করে পুকুরে গোসল করতে চলে গেলাম । গোসল করতে গিয়ে দেখি ,আমাদের বাড়ির দুজন ছেলে ,গোসল করতেছে ইকবাল আর ইমন । আমাকে দেখামাত্র ইকবাল বলে উঠল :-ফয়সাল ভাই কেন আছন ?
ভাল আছি ,তুই কেন আচছ ?
আয়ও ভালা আছি ।
তারপর ইমন এর উক্তি ,ফয়সাল ভাই এতক্ষনে গোসল গইরতে আইসুন যে ?
আর ন কইচ ,ঘুমুত্তোন উঠতি দেরি হই গেয়ি যে ,এতাল্লায় ।
ও আচ্ছে ।
এখন তাদের গোসল প্রায় শেষ ,কাপড় ও কাছা শেষ হয়েছে । ইকবাল আর ইমন বল্ল:- ভাই আয় ।
আমি বল্লাম:- ঠিক আছে ।
এখন ,পুকুরে আর কেউ নেই ।
একটু একটু শিত অনুভোত হচ্ছে , কিছুক্ষন পর আমি খেয়াল করলাম ,একটা মাছরাঙ্গা, শিখার ধরার জন্য ,পুকুরের মাঝ দিয়ে উড়ে, পুকুরের পারের একটা গাছের ঢালে গিয়ে বসল । এরপর পুকুরের এক পাশে দেখতেছি একটা অতিতি পাখি । আমি বিস্মিত হয়ে গেলাম ।এখনো শিত আসে নাই ,এই অসময়ে অতিতি পাখি কোত্থেকে ? হয়ত গত শিতে এসেছিল তারপর ,এই বাংলার মায়ায় পড়ে যেথে ভুলে গেছে । এর পর পুকুরে নেমে গেলাম ।একটা ডোব দিলাম ,এখন আর শিত লাগতেছেনা ।কি আচ্ছার্য তাইনা ? ইতি মধ্যে গোসল করা শেষ, কাপড় কাছা একটু বাকি আছে । আবার লক্ষ করলাম, মাছরাঙ্গাটা পুকুরের পূর্বপ্রান্তে, খিনারা থেকে একটু গভিরের ঠিক উপরে ,এক যায়গায় স্থির হয়ে শিখার ধরঁতেছে । একি মাছরাঙ্গাটা সুজা পুকোরে ডোব দিল এবং একটা ছোট মাছ ধরে গাছের সেই একই ঢালের ঠিক উপরের ঢালে গিয়ে বসল । পুকুর থেকে বাড়িতে ফিরে আসলাম । দাদাকে সঙ্গে নিয়ে ঈদগাহে গেলাম । তারপর কবস্থানে আসলাম ,কবর জেয়ারত করে । বাড়ির পথে রাউনা দিলাম । বাড়িতে এসে নাস্তা করলাম । অর্ধেক নাস্তা খাওয়া অবস্থায় বাহির থেকে ডাক ,ফয়সাল !ফয়সাল !হুজুর আসছে গরু জবেহ করতে হবে । কি আর করা । তারাতারি নাস্থা করে বাহির হলাম । আমার বাবা আর আমি গুরু ধরলাম এবং দুই প্রতিবেসিও সাহায্য করল গুরুটা জবেহ করার সময় । এর পর বাবা দাদা আর আমি মিলে গরুর চামড়া ছাটাঁলাম ।এরপর মাংস কাঁট লাম । মাংস গুলো বাবা তিন ভাগ করল ।গরীব ,আত্নিয় স্বজন ও নিজের ভাগ ।...............................
এখনো অনেক কাজ বাকি !
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×