somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষার প্রতি এটা কেমন বিচার ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকালে ঘুম থেকে উঠে ভাষা আন্দোলনের ইতিহাস পড়ছিলাম । এমন সময় আমার বন্ধু ইমরানের ফোন পেয়ে ,আমাদের স্কুলের শহিদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম । দূর থেকে আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুআরি গানটি ভেসে আসছে । মনেহয় প্রভাতফেরির মিছিল বের হয়ে গেছে ।হাটার গতি একটু বাড়িয়ে দিলাম । যদি প্রভাতফেরির মিছিল না পাই। না ! গিয়ে দেখি মিছিল এখনো বের হয়নি ।সবাই সারি বদ্ধ হয়ে দাড়িয়ে আছে মিছিল বের করার উদ্দেশ্যে । আমি গিয়ে, আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের লাইনে দাড়িয়ে গেলাম। হয়তো আরো কিছুক্ষণ লাগবে মিছিল বের হতে । এই ফাঁকে ,কখন যে ভাবনার জগতে চলে গেলাম মনে নেই ।মনে মনে ভাবতেছি ,সালাম ,রফিক,জব্বার ,শফিউর আরো অনেক নাম না জানা শহিদের রক্তের বিনিময়ে, আজ আমি বাংলা ভাষায় বলতে এবং লিখতে পারতেছি ।কিন্তু আমরা কি দিতে পেরেছি এই বাংলা ভাষার যথার্থ সম্মান ? কিছুদিন আগে আমার বন্ধুদের সাথে আড্ডা-দিচ্ছিলাম । লক্ষ্য-করলাম আমার এক বন্ধু খিচুড়ি ভাষায় কথা বলতেছে । বাংলার সাথে ইংরেজি এবং হিন্দির মিশ্রণ দিয়ে । সাথে সাথে প্রশ্ন করলাম তুই এই ভাবে কথা বলিতেছিস কেন ? আমার বন্ধুটি উত্তর দেওয়ার আগে , আমার আরেক জন বন্ধু উত্তর দিল । তুই দুস্ত এখনো গেয় রয়ে গেলি ।সে তার ভাষা-গত দক্ষতা দেখাচ্ছে এটাও বুজলি-না । আমি সাতে সাথে প্রশ্ন করলাম বাংলা ভাষাকে বিকৃত করলেই কি ভাষা-গত দক্ষতার প্রমাণ মিলে ?এর জবাবে সবাই নির্বাক । এর পর এই প্রসঙ্গে আমি আর কথা বাড়ালাম না । সাথে সাথে লক্ষ্য করলাম আমার বন্ধুটির খিচুড়ি ভাষার প্রবণতা লোপ পাচ্ছে । আপনি হয়তো লক্ষ্য করেছেন ,এটা শুধু আমার বন্ধুদের ক্ষেত্রে নয় , এটা সমগ্র তরুণ সমাজের চিত্র । যারা নিজেদেরকে ভাষা-গত ফ্যাশন সচেতন এবং অন্যদের চেয়ে আলাদা ভাবে ।তাছাড়া আজকাল RJ দের ভাষা শুনলে মনে হয় এরা বাংলায় নয়, একাটা নতুন ভাষায় কথা বলছে ।আমার মনে হয় বাংলা ভাষার নামে , এই খিচুড়ি ভাষার প্রসার লাভ করার পিছনে RJ দের ভূমিকা অন্যতম । আমাদের এই বাংলা ভাষাকে দূষণ মুক্ত রাকতে কিছুই কি করণীয় নেই । হ্যাঁ আছে , এই ক্ষেত্রে প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আমার কথার মধ্যে ,নিজের ভাষার শব্দ থাকার সত্ত্বেও অন্য ভাষার শব্দ ব্যবহার করছি কি ? যদি করে থাকি তাহলে আমাকে এর প্রবণতা কমাতে হবে । তাছাড়া RJ দের ভাষা-গত ব্যাপারে সংস্লিষ্ট কর্তৃপক্ষর ব্যবস্থা নিতে হবে । যদিও RJ দের ব্যাপারে সংস্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করবে না । তথাপি , রেড়িওর এই ভাষা দূষণ বন্ধের ক্ষেত্র বিজ্ঞ ব্লগারদের মতামত আবশ্যক ? আজকাল এমন অনেক পরিবার আছে য়ারা হিন্দি সিরিয়াল দেখে দেখে নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলা শুরু করে দিচ্ছে । এক্ষেত্র হিন্দি সিরিয়াল এবং আমাদের পরিবার এর কর্তারা কি দায়ী নয় ? সামগ্রিক ভাবে চিন্তা করলে , আমারা বাংলা ভাষী নয় , আমরা আসলে হাফ বাংলা ভাষী হয়ে গেছি । পরিশেষে একটা কথা বলি ।
বাংলা আমার মাতৃভাষা,
ভাষা শহিদের রক্তের বিনিময়ে পাওয়া,
রাখব সদা দূষণ মুক্ত এই ভাষা,
পরিহারে খিচুড়ি ভাষা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×