আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতার চল্লিশ বছর পেরিয়ে গেলেও দেশ তথা জাতি আজও কাঙ্খিত অবস্থানে যে পৌঁছাতে পারে নি তা সহজেই অনুমেয়। এদেশের শান্তি প্রিয় সহজ সরল গণমানুষ ক্ষমতার পালা বদলাতে পেরেছেন মাত্র। পারেননি নিজেদের তথা জাতির ভাগ্য বদলাতে। আজ একথা বোধ করি বেশির ভাগ গণমানুষেই স্বীকার করবেন যে, বর্তমানে প্রচলিত দলীয় গণতান্ত্রিক প্রথায় “দলীয় ক্ষমতার” অপব্যবহারের জন্য দেশ আজ তার কাঙ্খিত উন্নয়ন অর্জন করতে পারেনি। আমাদের রাজনীতির বর্তমান ধারা অর্থ্যাৎ ‘‘বহুদলীয় গণতন্ত্র” অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে অবস্থার খুব একটা উন্নতি হবে বলে মনে হয় না। দেশের সার্বিক উন্নতি এবং শান্তির জন্য নিম্নোক্ত প্রস্তাবনা বিবেচনা করা যেতে পারে।
দেশে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে ‘‘দলবিহীন গণতন্ত্র” নামক গণতন্ত্র পদ্ধতি চালু থাকবে। আর এই গনতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে; বাংলাদেশে বর্তমানে যে উপজেলা নির্বাচনী এলাকা আছে, সেগুলোই হবে সংসদীয় নির্বাচনী এলাকা। স্বতন্ত্র প্রার্থীগন জনগনের সরাসরি ভোটে সংসদ সদস্য (এম পি) নির্বাচিত হবেন। দলীয় প্রার্থী নির্বাচনের কোন প্রভিশন থাকবে না। নির্বাচনের পর নির্বাচিত এম পি গনের মধ্য থেকে যাঁরা সরকারের সদস্য হতে চাইবেন তাঁদের একটি বেসিক কনসেপ্ট এর উপর মেধা যাঁচাই করা হবে। কেননা, সরকারের সদস্য তথা মন্ত্রী পরিষদের সদস্য হতে হলে বেসিক জ্ঞান ও দক্ষতা থাকা জরূরী। জাতীয় পর্যায়ের একটি কমিটি উক্ত মেধা যাঁচাইয়ের কাজটি একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করবেন। মেধার ভিত্তিতে ১০০ জন মাননীয় এমপি কে শর্ট লিষ্ট করা হবে এবং এই ১০০ জনের মধ্য থেকে মাননীয় ষ্পিকার, মাননীয় ডেপুটি ষ্পিকার, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য সহ দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্য মাননীয় এমপিগনের (সকল এমপি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এই প্রক্রিয়ায় সরকার গঠন করা হবে। সরকারকে ত্রৈমাসিক ভিত্তিতে সংসদে তাদের কাজের অগ্রগতি ও কর্ম-পরিকল্পনা উপস্থাপন করতে হবে যা সরাসরি টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হবে। সরকারের বাইরে থাকা মাননীয় সংসদ সদস্য তথা জনগনের কাছে সরকারের জবাবদিহীতা থাকবে।সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে কিংবা দেশের স্বার্থ বিরোধী কোন কাজ করলে সরকারের বাইরে থাকা এমপিগন সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে পারবেন। এটি একটি প্রাথমিক খসড়া প্রস্তাব মাত্র। গঠনমূলক আলোচনা-পর্যালোচনা পূর্বক এই ধারণাটি প্রয়োজনে মোডিফাই করে পূর্ণতা দেয়া যেতে পারে। গণমানুষের বৃহত্তর স্বার্থে আমাদের গণমাধ্যম এই প্রস্তাবনা/ধারনাটি প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণি ভূমিকা রাখতে পারে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




