somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই পর্যালোচনাঃ গ্রামের নাম কাঁকনডুবি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইঃ গ্রামের নাম কাঁকনডুবি
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশকালঃ ফেব্রুয়ারি, ২০১৫

"গ্রামের নাম কাঁকনডুবি" একটি মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস। উপন্যাসের প্রেক্ষাপট "কাঁকনডুবি" নামের একটি গ্রাম। এই গ্রামেরই এক বালক রঞ্জু যে স্থানীয় "নবকুমার হাইস্কুল" এর ছাত্র। লেখাপড়া করতে রঞ্জুর ভালো না লাগলেও দস্যিপনাতে তার জুড়ি মেলা ভার। রঞ্জুর মা-বাবা রঞ্জু ছোট থাকা অবস্থাতেই নৌকাডুবিতে মারা যায়। তখন থেকেই সে নানীর সাথে থাকে। গ্রামের এক অংশে বৃদ্ধা নানীকে নিয়ে সে থাকে।

ঘটনাচক্রে একদিন, রঞ্জুদের স্কুলে শিক্ষক হিসেবে আসেন মাসুদ ভাই। এই মাসুদ ভাইয়ের মাধ্যমেই রঞ্জুরা জানতে পারে পাকিস্তানিদেই বৈষম্যমূলক আচরণের কথা, ভাষার জন্য আত্মত্যাগের কথা, বঙ্গবন্ধুর কথা। মাসুদ ভাইয়ের উদ্যোগেই প্রথমবারের মত স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হয়, একুশে ফেব্রুয়ারিও পালন করা হয় বিভিন্ন আয়োজনের মাধ্যমে।

এরকম ছোট-বড় অসংখ্য ঘটনার মধ্যে দিয়ে "কাঁকনডুবি" নামক সুন্দর, শান্ত, নিস্তরঙ্গ গ্রামটি এগিয়ে যাচ্ছিলো। সেই গ্রামেও একদিন মুক্তিযুদ্ধের উত্তাল সময়ের বিক্ষুব্ধ ঢেউ এসে আছড়ে পড়লো। শান্ত গ্রামটি অশান্ত হয়ে গেলো। একটা সময়ে পাকিস্তানি হানাদারেরা এসে "কাঁকনডুবি" গ্রামের রঞ্জুদের স্কুল "নবকুমার হাইস্কুল" এ ঘাঁটি গাড়লো। স্থানীয় কিছু লোক "রাজাকার বাহিনী"তে নাম লিখিয়ে মিলিটারিদের নিয়ে এলাকার পর এলাকা তছনছ, ঘরবাড়ি ভাংচুর, সাধারন মানুষের সবকিছু লুটপাট করতে লাগলো।

মাসুদ ভাই মুক্তিযুদ্ধ করতে চলে গেছেন। রঞ্জু অনেকবার মুক্তিযুদ্ধ যেতে চেয়েছে, মাসুদ ভাইকে বহুবার অনুরোধ করেছে। কিন্তু, বয়সে ছোট বলে মাসুদ ভাই রঞ্জুকে সঙ্গে নিতে রাজি হননি। রঞ্জুর এখন কোনো কাজ নেই। গ্রামের বিভিন্ন জায়গায় ঘোরে, পাকিস্তানি মিলিটারিদের অন্যায়-অত্যাচারগুলো স্বচক্ষে দেখে। এভাবেই, একদিন সে পাকি হানাদারদের হাত থেকে বাঁচিয়ে দেয় গ্রামের কিছু হিন্দু পরিবারকে।

কাহিনীর মাঝামাঝি এই উপন্যাসে আরেকটি চরিত্র সংযুক্ত হয়। তার নাম ডোরা। ডোরা কাজিবাড়ীর বড় ছেলের ছোট মেয়ে। ডোরারা শহরে থাকে। ডোরার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা মেরে ফেলার পর তারা এই কাঁকনডুবি গ্রামে আসে। এখানে এসে ডোরার সাথে রঞ্জুর বন্ধুত্ব হয়। দুজনে মিলে পরিকল্পনা করে, তারা মুক্তিযোদ্ধা হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ডোরা তার চুল কেটে ফেলে, মেয়েদের পোষাক ছেড়ে ছেলেদের শার্ট আর হাফপ্যান্ট পড়ে। নিজের নতুন নাম দেয় "খোকন"।
এখানে উল্লেখ্য যে, বইয়ের মলাটে যে দুইজন ছেলেকে অস্ত্র হাতে দেখা যাচ্ছে, বলাই বাহুল্য তাদের একজন মেয়ে, ডোরা। আর আরেকজন রঞ্জু।

একদিন, তাদেরও সুযোগ এসে যায়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার, মুক্তিযোদ্ধা হবার। তারপর... তারপর কী হলো?

তা জানতে হলে, পড়তে হবে বইটি। জাফর ইকবাল স্যারের বইগুলো বেশ কয়েকবছর ধরেই আশানুরূপ হচ্ছিলো না। তিনি নিজেই তার নামের সুবিচার করছিলেন না। সেখান থেকে অসাধারণভাবে ফিরে এলেন জাফর ইকবাল স্যার। এই বইটা শুরুর দিকের জাফর
ইকবাল স্যারকেই মনে করিয়ে দিয়েছে প্রতিমুহূর্তে। প্রথমদিক, কাহিনী আস্তে আস্তে এগোলেও আস্তে আস্তে গতিশীলতা পেয়েছে এবং দারুনভাবেই এগিয়েছে সামনের দিকে। জাফর ইকবাল স্যারের অধিকাংশ কিশোর উপন্যাসগুলোর মত এই উপন্যাসেরও শেষ দিকে একটি ক্লাইম্যাক্স ছিলো। ক্লাইম্যাক্স এর ফলাফল কী ছিলো, সেটা আমি বলছিনা। সেটা জানার জন্য বইটি পুরোটা পড়ার জন্য অনুরোধ করছি।
স্যারের "আমার বন্ধু রাশেদ" বইটিও মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ছিলো, যেটা বহুল প্রশংসিত একটি বই ছিলো। সেই বইয়ের শেষটা ছিলো দুঃখের। "হ্যাপি এন্ডিং" বলতে যা বোঝায় তা হয়নি। "গ্রামের নাম কাঁকনডুবি" তে কী হ্যাপি এন্ডিং হয়েছে? নাকি আগের মতই দুঃখ দিয়ে শেষ হয়েছে কাহিনী? প্রশ্নের উত্তরগুলো আপনারাই বলতে পারবেন বইটি পড়ার পর।

সবশেষে, বলা যায়, এ বইমেলার অন্যতম সেরা বই ছিলো এটি। এ বইখানা কিশোর, যুবক, বৃদ্ধ সবার পড়ারই উপযোগী। আপনিও পড়ে দেখতে পারেন, আশা করি, হতাশ হবেন না।

বি.দ্রঃ বইয়ের দাম রাখা হয়েছে ২৫% ডিসকাউন্টে ৩০০ টাকা। আমার কাছে, প্রথমে দামটা "অস্বাভাবিক" মনে হলেও, বইটা পড়ার পরেই বুঝলাম, টাকাটা একটুও জলে যায়নি।
তাছাড়া, বই তো অমূল্য সম্পদ। তাকে কী টাকার মাপকাঠিতে পরিমাপ করা ঠিক?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×