somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিরাজ গনি মিয়া (ছোট গল্প) একটি অতি প্রাকৃতিক ঘটনা-১

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঙ্গে নতুন পানির ঢল নেমেছে। উথাল পাথাল গাঙ্গের পানি জামিল শেখের মনের পালে আনন্দের হাওয়া বইয়ে দিয়ে যায়। তিন মাস পর বউকে নিয়ে নিজের বাড়ী ফিরছেন। সাথে আছে কলিজার টুকরা তিন বছরের মেয়ে আমিনা। জামিল শেখ মুগ্ধ চোখে বউয়ের দিকে তাকিয়ে থাকেন। এত সুন্দর তার বউটা, খোদা যেন নিজ হাতে বানিয়েছেন। কাশ ফুলের মত শুভ্র গায়ের রঙ। রুপ যেন ঠিকরে পড়ছে তার তরুনী বধুর গা থেকে।

এই ভাটি অঞ্চলে এক ব্যবসায়ী বন্ধুর বাড়ীতে প্রথম দেখেছিল স্ত্রী আগরজান বিবিকে। সেই দেখা দেখেই জামিল শেখ দিওয়ানা হয়েছিলেন। ঐ বন্ধুর বাড়ীর পাশের বাড়ীতেই থাকতো তার স্ত্রীদের পরিবার। দুই মাসের মধ্যে বউ করে নিয়ে এলেন আগরজান বিবিকে। দুই বছর পর তাদের কোল জুড়ে এল মেয়ে আমিনা। বংশের প্রথম মেয়ে। বড় সৌভাগ্যবতী তার এই মেয়ে। জন্মের পর পরই খরা আক্রান্ত গ্রামে নামলো অঝোর ধারায় বৃষ্টি, গাইয়ের হল বাছুর। ব্যবসায়ী জামিল শেখেরও ব্যবসায় হতে লাগলো আয় উন্নতি। গ্রামের লোকজন বলল বড় পয়মন্ত মেয়েগো শেখের বেটি!!

তখন বৃটিশ পিরিয়ড সবে শেষ হয়েছে পাকিস্তান আমল চলছে। গ্রামের ছেলে হলে কি হবে জামিল শেখ ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনীয়ার, তার বাবাও ছিলেন উকিল। সদ্য স্বাধীন হওয়া দেশে তিনি শুরু করেছিলেন অটোমোবাইলস এর ব্যবসা। ধীরে ধীরে ভালোই লাভ হতে লাগলো। তাইতো ঢাকা সহ দেশের বিভিন্ন স্হানে ছুটাছুটি করতে হয়। সেই সুবাদেই মাঝে মাঝে স্ত্রীকে বাপের বাড়ী নাইয়রে পাঠানো হয়।

এবারের নাইয়রটা একটু বেশী দিনেরই হয়ে গেল, প্রায় তিন মাস। তাইতো এইবার বউকে আনার সময় এত আনন্দ আয়োজন। বিরাট পানসি নাও ভাড়া নিয়েছেন, উচু লয়ে বাজছে কলের গান। আত্মীয় স্বজনরা সবাই হৈ হুল্লোড় করছে। বেশ দূরের পথ। বাড়ী পৌছাতে পৌছাতে মাঝ রাত্রি হয়ে যাবে।

সেদিন ছিল অমাবশ্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হারিকেনের টিমটিমে আলোই ছিল যা একটু ভরসা। আমিনা ফিসফিসিয়ে কানে কানে মাকে বলল তার ছোট বাথরুম পেয়েছে। আগরজান বিবি স্বামীকে বললেন "এই যে শুনছেন, মেয়েটারে নৌকার কিনারে একটু ধরেনতো ওর পিশাব ধরছে"। শেখ সাহেব অতি সাবধানে মেয়েকে নৌকার কিনারে বসিয়ে দিলেন। সে সময় নৌকা চলছিল এক পুরনো শ্মশ্মান ঘাটের কাছ ঘেষে যা অন্ধকারে কেউই দেখতে পায়নি।

অতঃপর শ্মশ্মান ঘাট পেরোবার পর পরই আমিনার পেটে শুরু হল তীব্র ব্যাথা। এ কি ব্যাথা!! এ যেন জীবন মরন ব্যাথা। ছোট্ট আমিনার কান্না দেখে কে। বাবা মায়ের মন কন্যার কষ্টে জ্বলে যাচ্ছে। এই অকূল পাথার নদীতে মেয়েকে নিয়ে এই রাতের বেলা কোথায় যাবেন, কিছুই ভেবে পাচ্ছেন না। কিছুদূর যাবার পর সবাই টের পেল শ্মশ্মান ঘাটের ব্যাপারটা। নিশ্চয়ই কোন দুষ্টু জ্বীনের নযর পড়েছে মেয়েটার উপর। মাঝি আশ্বাস দিল কাছেই খুব বিখ্যাত একজন কবিরাজ থাকেন, তার নাম গনি মিয়া। তিনি সব ঠিক করে দিবেন। নৌকা ঘুরিয়ে কবিরাজ বাড়ীর দিকে রওনা হল সবাই।

কবিরাজ বাড়ীর একদম কাছাকাছি চলে এসেছে নৌকা। জামিল সাহেব দরাজ গলায় ডাকলেন "গ..নি মি...য়া ও গ..নি মি..য়া বাড়ী আছোনি"। ডাক দেয়ার সাথে সাথে আমিনা উঠে বসল, তার ব্যাথা বেদনা সব ভাল হয়ে গেছে। সে হাসতে লাগলো। সবাইতো অবাক, ঘটনা কি? মেয়েটা এতক্ষন ব্যাথায় কষ্ট পাচ্ছিল কিন্তু কি এমন জাদুর ঘটনা ঘটল যে মেয়েটা হঠাৎ ভাল হয়ে গেল। মাঝির মুখ থেকে শোনা গেল আসল ঘটনা। তিনি বললেন "গনি মিয়া এতই নামী কবিরাজ যে তার নাম নিলেই খারাপ জ্বীন, দুষ্টু আত্মা সব দৌড়ে পালায়, তাই মেয়ের বাবা যখন গনি মিয়ার নাম ধরে ডাকলেন তখন ভয়ে জ্বীন আমিনাকে ছেড়ে যায়। আমিনাও তাই ব্যাথা মুক্ত হয়। নৌকার যাত্রীরা সব স্বস্তির নিঃশ্বাস ফেললো।পথে আর কোন সমস্যা হল না। নিরাপদে সবাই বাড়ী ফিরে গেল। এমন কবিরাজ কি এখন আর আছে যার নাম শুনলেই রোগ পালাবে!!!

আমার গল্পটি ফুরলো নটে গাছটি মুড়লো।

সত্য ঘটনা অবলম্বনে।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫১
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×