somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ কুয়াসা- একটি অতি প্রাকৃতিক ঘটনা-৩

২২ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গল্পটা আমার এক খালুর। দশ বারো বছর আগে কোন এক আড্ডায় তিনি গল্পটা করেছিলেন। ঘটনাটা সেভাবেই তুলে ধরছি.... তখন খালু মাত্র নতুন গাড়ী কিনেছেন। সময় সুযোগ পেলেই এদিক সেদিক বেড়াতে বের হোন। সেইবার তিনি তার এক পুলিশ বন্ধুকে সাথে নিয়ে ঢাকার বাইরে কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন। সারা দিন বেড়িয়ে বেশ রাত করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হয়।

ড্রাইভিং করছিলেন খালু নিজেই, আর পাশে বসা ছিল তার বন্ধু। রাত তখন ৩টা কি ৪টা বাজে। ঢাকার কাছাকাছি চলে এসেছেন প্রায়, আশুলিয়া পার হচ্ছেন। গ্রীষ্মের রাত ছিল বলে চারদিকে পরিষ্কার মৃদুমন্দ বাতাস বইছিল, হালকা চাদের আলো ছড়িয়ে ছিল প্রান্তর জুড়ে। গাড়ী তখন আশুলিয়া ব্রীজের উপরে উঠেছে। হঠাৎ মনে হল গাড়ীটা যেন নিকষ কালো এক অন্ধকারে ডুকে গেল। চারদিকে গাঢ়ো ধূসর কুয়াসা। কিছুই দেখা যাচ্ছে না।

তারা হতভম্ব হয়ে গেল। বুঝে পেলেন না গরমের ঋতুতে হঠাৎ এই কুয়াসা এল কোথা থেকে। এতক্ষনতো চারদিক চাদের আলোয় ঝলমল করছিল!! সেই আলোয় দূরদূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছিল। কি হবে তারা বুঝে উঠতে পারছিলেন না। ভয়ের একটা শীতল স্রোত তাদের গা বেয়ে নেমে গেল। মনে হল এক্ষুনি বুঝি গাড়ীটা পানিতে পড়তে যাচ্ছে!!!

খালুর বন্ধু খালুকে সাহস দিলেন। বললেন আপনি যেভাবে গাড়ী চালাচ্ছিলেন ঠিক সেভাবেই সোজা চালিয়ে যান। ডানে বামে যাবার কোন দরকার নাই। সেই সাথে তারা দুজনেই ছোটবেলায় শেখা সব রকম দোয়া দরুদ অনর্গল পড়তে থাকলেন। এভাবে বেশ কিছু ক্ষন চলে গেল। আল্লাহর অশেষ রহমতে এক সময় দেখলেন তারা কুয়াসা ভেদ করে আলোকিত জায়গায় চলে এসেছেন। কোথায় কুয়াসা!!! পিছন ফিরে তাকাবার আর সাহস হয় নাই। কিন্তু এক বিন্দু পরিমান কুয়াসা আশে পাশে নেই।

রুদ্ধ শ্বাসে গাড়ী ছুটিয়ে ঢাকা এসে তবেই হাফ ছেড়ে বাচলেন। সৃষ্টি কর্তাকে ধন্যবাদ দিলেন যে তারা বেচে আছেন আর পানিতে পড়ে জীবন্ত সমাধি হতে হয়নি। ঘটনাটা পরবর্তীতে তিনি দুই একজনের সাথে আলাপ করেছিলেন। তারা বলল জায়গাটা নাকি খারাপ!!! এরপর আর কখনই তিনি রাত বেশী হয়ে গেলে ঐ পথ দিয়ে ফিরতেন না। অনেক খানি ঘুরে হলেও বাড়ী ফিরতেন।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×