somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মা, আমি চলে যাচ্ছি পরীর দেশে...!"

২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মা, আমি চলে যাচ্ছি! তুমি একটুও মন খারাপ করো না, সবার কি এত নিষ্ঠুর পৃথিবীতে থাকা চলে? বল মা? তুমি কি মা মনে কর তোমার এগার বছরের এই ছোট্ট খুকিটা কিছু বুঝে না! শিশু বলেই কি আমাদেরকে বড়দের সব কথা শুনতে হবে?? কেউ কি কোন ব্যাপারে আমাদেরকে ভালভাবে বুঝিয়ে দিতে পারে না মা? ছোট বলেই আর মেয়ে বলেই কি আমরা তাদের কেনা গোলাম হয়ে গেছি মা?? যা ইচ্ছা তাই করবে? রাস্তার কুকুরগুলো তোমার মেয়েকে অশালীন নোংড়া কথা বলবে? তোমার খুকির ছোট্ট মনে কি মা এত কষ্ট মানায় বল??"

"মা, আমি চলে যাচ্ছি! জান মা, পৃথিবীতে যাওয়ার আগে শুনেছিলাম পৃথিবী অনেক সুন্দর! আসলেই কি সুন্দর মা?? তাহলে কেন মা আমার চলে যেতে হয় পরীর দেশে? পৃথিবীর কুৎসিত রূপ দেখব যদি জানতে পারতাম মা, তাহলে আমি তোমার গর্ভেই পরীর দেশে আসার পথ খুঁজে নিতাম! আমাদের মত খুকিদের বাঁচার জন্য কি একটা সুন্দর পৃথিবী কেউ গড়ে দিতে পারে না মা?"

"বাবা, তোমার কি মনে পড়ে প্রথম যখন আমি তোমার হাত ধরে স্কুলে গিয়েছিলাম? আমি হাটতে পারছিলাম না, তোমাকে বলতেই তুমি পুরো রাস্তা আমাকে কোলে নিয়ে বাসায় এসেছিলে! তোমার কত কষ্টই না হয়েছিল তাই না বাবা? জানো বাবা আমি একলা পথ হাটতে শিখেছিলাম! আমি চেয়েছিলাম তুমি যাতে আমার জন্য এত কষ্ট আর না কর! কিন্তু বাবা ঐ পশুগুলো সেটা চায় নি, তারা জানে না যে তারা তোমাকে কষ্ট দিতে চায়! তারা ভেবেছে আমি এগার বছরের শিশু আমি কিছুই বুঝি না! দেখো বাবা, বাসার কাছেই তো স্কুল ছিল, কিন্তু পশুগুলো আমাকে এ ক'দিনে রাস্তায় কি সব কথা বলেছে, কি আচরণ করেছে তুমি জান না বাবা! আমি তোমাকে, মাকে বলতে পারিনি এত নোংড়া কথা! লজ্জায় ঘৃণায় প্রতি রাতে শুধু কেঁদেছি!"

"তাদের দোষ নেই বাবা, তারা অসুস্থ! তাদের হয়ত ভাল চিকিৎসা দরকার! ছোট হলেও বাবা বুঝেছি, মানুষ খারাপ হতে পারে না, কিন্তু সমাজ অসুস্থ মানুষের জন্ম দেয়! ভবিষ্যতে যাতে কোন বাবার খুকির আর আমার মত কাজ করতে না হয়, সে জন্য অসুস্থ লোকগুলো যাতে সমাজে আর না জন্মে এমন ব্যবস্থা কি তোমরা করতে পারবে না বাবা?"

"আমি চলে যাচ্ছি মা! তুমি আমার কথা মনে করে কেঁদো না কেমন? তুমি আমার জন্য যে নীল জামাটা পরশু কিনে এনেছিলে সেটা তো আমার পরাই হল না মা! দেখ কি কান্ড স্কুলের কারণে সুযোগই পেলাম না, তুমি হয়ত ভেবেছ সেটা আমার পছন্দ হয়নি! বিশ্বাস কর মা এখানে কেউ মিথ্যে বলে না! জামাটা অনেক সুন্দর! তুমি সেটা আনিসাকে দিয়ে দিও! তুমি যখন জামাটা শপিং ব্যাগ থেকে বের করে আমার হাতে দিয়েছিলে মা, তখন সে জামাটার দিকে তাকিয়ে ছিল! আমি বুঝতে পেরেছিলাম মা তার জামাটা অনেক পছন্দ হয়েছে!"

"বাবা, আমি পরীর দেশে চলে গেলাম! এখানে আমার মত কত পরী জান?? সবাই রাগ করে পৃথিবী থেকে চলে এসেছে! অনেক অনেক শিশু পরী, মেয়ে পরী! এখানে আমি অনেক ভাল আছি বাবা! কোন কষ্ট নেই, কোন নোংড়া পশু নেই যে আমাদেরকে থাবা বাড়িয়ে দেবে! আমাদের মত অনেক পরী বাবা পৃথিবীতেও আছে, তারা সুযোগ পায় না আমাদের এখানে আসার! অনেকেই রাস্তাটা চেনে কিন্তু বাবা-মার দিকে তাকিয়েই কষ্ট পায় তাদের ছেড়ে আসতে! বাবা তুমি তাদের খোঁজ নিও! তাদের মাঝেই আমাকে খুঁজে পাবে! তাদের না বলা কথাগুলো শোনার চেষ্টা করো! তাহলে আমি ভাল থাকব! আমরা ভাল থাকব!"

মূল খবরঃ বখাটেরা উত্ত্যক্ত করার কারণে ষষ্ঠ শ্রেণীর এক শিশুর আত্মহত্যা!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৪
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×