তৃতীয় প্রেম… (এবারের অবস্থা বেশি করুণ!)
তখন কিলাছ এইটে উঠিছি। যেখানে যা ছিলনা সেখানে তা গজাচ্ছে। মনটা উরু উরু। কিন্তুক আমি ছিলেম কুইচ্চে মুরগিরও অধম। ম্যাবস নামের এক কোচিং সেন্টারে বৃত্তি কোচিং এ ভর্তি হলাম। বাবা মা তখন আমাদের বাড়িটা দোতলা করতে ব্যস্ত। তাই এই কোচিং এ ভর্তি। কোচিং মানেই পোলামাইয়া একলগে। এই লগালগির মইদ্ধে কলেজিয়েট ইস্কুলের ফার্স্ট গালেরে মনে ধইরা গেল। যদিও তার পিছনে লম্বা কইরা লাইন। তয় সে আমারে ভালা পাইত মানে বেইল দিত। একদিন জাফর ইকবালের ট্রাইটন একটি গ্রহের নাম বইডা উলতাইতেছি কোচিং এ বইসা। এমুন সময় সুস্মিতা বিনতে সালাম চাদনী (আমার গার্লফ্রেণ্ডরে এই মাইয়ার কথা কইলে সে কয়, “ছি! ছি!! ছি!!! অই মাইয়ার নাম হুন্লেই ড্যান্সবারের মাইয়ার লাহান লাগে! চাদনীর বানান ভুল করলেই কি বিশ্রি শব্দ হয় ভাইবা দেখছ? আমি শুনে তাজ্জব!) আয়া কইল , “বই অদল বদল করবা?জাফর ইকবাল আমার প্রিয় লেখক।“ হঠাত কি যে হইল আবার মেল ছভিনিস্ত হইয়া গেলাম। বেয়াকুবের লাহান কইলাম “হ্যা, বই বদল করে মরি পরে?”
ওরে বিব্রত হইতে দেখলাম। জাগায় গিয়া বইয়া পরল। আমার মনে হইল ইশ! মিস্তেক কইরালাইলাম। এমুন সুযোগ তো আর পামুনা। কয়েকজন কোচিং ফ্রেন্ডকে জানাইলে তারা চাদনীর নামে ফলস চিঠি মাইরা আমার সাথে ফান কুইরলো। পুরা ভেটকি মাইরা বয়া থাকতাম। শয়নে, স্বপনে, স্বপ্নদোষে সর্বত্রই চাদনী! দুদিন পরেই কোচিং এর পুলাপাইন ওরে লম্বা চওড়া চিঠি দিল। এক সারের পোলাও ছিল অই চিঠি দেওনের দলে। সেই চিঠি সেই স্যার (উনি কোচিং এ বাংলা পড়াতেন) পইড়াও শোনালেন। পোলারে আমাগো সামনে হেইরকম পিডাইলেন। আমিও নতুন বাড়ীতে উঠে আইসা কোচিং ছাড়ান দিলাম। একসময় সময়ই সবকিছু উপশম করে দেয়। চাদনীর খোজ অনেক দিন রেখেছিলাম। এখনো রাখি। এসেসসির পর আমি ঢাকা চলে আসি। নটরডেম এ ভর্তি হই। এ প্লাস পাইনাই। ও পাইছিল। পেপার কাটিং থন ছবি প্রফাইল কাইট্টা রাখছিলাম। পরে শুনলাম ও ভিকারুন্নিছা তে ভর্তি হইছে। ইন্টারে আমি এ পিলাছ পাইছি আর হেয় পায়নাই। শেষ খবর হইল ও খুবি তে আর্কিতে পরতেছে আর আমি বুয়েটে ছিবিল। হায়রে প্রেম! তুই যদি আমার হইতি রে…
আমার যতো প্রেম দ্বিয় কিস্তি
আমার যত প্রেম একম কিস্তি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



