somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অক্ষম আমার সামুর ব্লগারিত্ব ঘুচিল!

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সফল ও তাড়িয়া ফুড়িয়া উঠিবার মতো ব্লগারু হইবার ক্ষ্যামতা আমার কোন কালেই ছিল না, সেই রকমটি হইবার যে সব গুনাবলী দরকার, সেই ধরনের বিরল প্রতিভা হইতেও আমি বঞ্চিত, তথাপি খাটিয়া খাওয়া মানুষ আমার অতীব প্রয়োজনীয় বিশ্রামের সময়টি বাঁচাইয়া (আমি বয়স্ক বিধায় সারাদিনের কর্মস্থলে কাজ করিবার পর বিশ্রামের প্রয়োজন হইয়া পড়ে!) আমি সামুতে লিখিতেছিলাম!
মডারেটেড ব্লগ না হওয়ার কারনে সেই সব “ছাগলাদ্য বস্তু” ছাপাও বেশ হইতে ছিল! তবে হ্যা, যাহা আমি ভালবাসি, অন্তঃকরনে যাহা আমি বিশ্বাস করি আর যাহা বলা উচিত বলিয়া আমি মনে করি তাহা বলিবার চেস্টা করিতেছিলাম!
ইহার মধ্যেই এক রকম দৈবক্রমে আমার সামু অ্যাডমিনের প্রান স্বরূপ যিনি, তাহার সহিত টেলিফোনে কিঞ্চিত পরিচয় হইয়া গেল, অস্বীকার করিব না, তিনি এতটাই অভূতপূর্ব কিন্নরকন্ঠী ও মধুর ভাষিনী যে তাহার সহিত টেলিফোনালাপের পর তাহার নিতান্ত সাধারন কথোপকত্থনেই আমার কিঞ্চিত চিত্ত চাঞ্চল্য উপস্থিত হইল, আমার মতো শুস্ক মনের ছাল-বাকল তোলা শাখা প্রশাখাতেও এক রকম পত্র-পল্লব গজাইতে থাকিল ও পরিশেষে অকালে পুস্প বিন্যাসের ফুল-কুড়িও বাহির হইবার উপক্রম হইল!
কিন্তু আমার মতো অভাগার কপালে কি অত সুখ সহ্য হয়? হইল না!
আমি শ্রান্ত দেহে কিন্তু “মানে না মানা” টাইপের মানসিকতায় খাটিয়া খুটিয়া কিছু পোষ্টিং দিয়া ছিলাম, সামু নন-মডারেটেড ব্লগ বিধায় সেই সব ছাপাও হইল, কিন্তু সেই সব লিখার পাঠক সংখ্যা নিতান্ত লজ্বাজনক বলিয়া প্রতীয়মান হইল বিধায় উল্লেখ না করাই শ্রেয়তর!
আরও কিম আশ্চর্যম! আমার দেয়া ছবিগুলি আপনাতেই মুছিয়া যাইতে লাগিল!

আমি এই পৌঢ়ত্বে আসিয়াও আবার কেমন যেন হঠাতই একাত্তরের মুক্তিযুদ্ধকালীন বাতাসের তীব্র আহবান বোধ করিলাম আর নিত্যানন্দে ঘোর “শাহবাগী”তে পরিনত হইয়াছিলাম (এখনও রহিয়াছি, আমার “অরিজিনের” কারনে জামাত শিবির আর যে কোন ধর্মীয় বা অন্য যে কোন ধরনের মৌলবাদের বিরুদ্ধে চিরকাল রহিব!) আর আমার সেই সব লিখায় তাহাই বার বার মর্ত্যমান কদলীর মতোই দৃশ্যমান হইতেছিল, কিন্তু দূর্ভাগ্য কিসের জানিনা, হয়তোবা আমার আনাড়ী লিখার কারনে খুব কম সংখ্যক পাব্লিকে তাহা খাইল! কেউ প্রায় কমেন্ট করিতেও আসিলেন না, কোন পোষ্টে যদিও কেউ আসিলেন, তাহারা কসিয়া গাল দিলেন (“অল্প বিদ্যা ভয়ংকর আর না বুঝে একটা বাজে লোকের পোষ্টে ঢুকে পড়েছি” ধরনের সমাদর পাইতেছিলাম)! তাহার পর আমার পুল-সিরাত মানে প্যারাডাইস লস্ট হইবার পরে আর কমেন্ট ও জুটিতেছিল না, ভাবখানা “দূর, এর পোষ্টে আবার কি কমেন্ট করবো!”
আমার একটি পোষ্ট “পিরীতি কাঠালের আঠা/জামাত-শিবিরের সমর্থনে পাকিস্তানের যুব সমাজের প্রার্থনা ও হা-হুতাশ!” একটি সমকালীন ব্রেকিং নিউজ ভিত্তিক ছিল, তাহাও “নির্বাচিত তালিকায় স্থান পাইল না, কমেন্টকারী জুটিল একুনে দুইজন! তাহার আবার একজন কিঞ্চিত দুঃখ প্রকাশ করিয়া লিখিলেনঃ
“হাঁড় = ঘাঁড় বলেছেন: এই পুস্টে কমন্টে, লাইক, প্রিয়তে নাই, শেয়ার নাই আজিব আমরা”! এবার বুঝুন আমার শোচনীয় অবস্থা!
এমতাবস্থাতেও আমি তাড়িয়া ফুড়িয়া লিখিবার চেস্টা করিলাম, আর কিঞ্চিত মনোনিবেশ করিলাম যে কি ধরনের লিখা এই ব্লগে পাব্লিক খাইতেছে, মানে কিছুটা খাওয়ানোও হইতেছে!
নিদান মিলিল যে সেই “পুল সিরাত” হইতেছে “নির্বাচিত পোষ্ট” এবং যাহা সামুর অ্যাডমিনের সাথে জড়িত কুশীলবরাই বাছাই করিয়া থাকেন তাহাদের ব্লগের আদর্শগত নীতি অনূযায়ী!
পরম পূলকের সাথে লক্ষ্য করিলাম যে প্রথম প্রথম আমার বেশ কয়েকটি পোষ্ট “পুল সিরাত” পার হইয়া ছিল (ভেতরকার গুহ্য তত্ত্ব কহিলাম না যে তাহাও কি কিসিমে সম্ভব হইয়াছিল!), কিন্তু পরবর্তীতে আমি বর্জ্য লেখকে পরিনত হইয়াছি!
অবশ্য ইহাই আমার স্বাভাবিক পরিনতি আমার লিখার মান অনূযায়ী!

পরিশেষে আজ আমি সিদ্ধান্ত লইলাম যে কৃত্তিম পদ্ধতিতে যেহেতু সামুতে কেউ ব্লগার হইতে পারে না, তাই আমার বিশ্রামকাল আর বিসর্জন দিবনা, ক্লান্ত শ্রান্ত দেহটিকে খানিকটা রেহাই না হয় দিলাম, নাইবা হইল আমার ব্লগার হওয়া!
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×