somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাপেক্স অলস পড়ে আছে : কমিশন বাণিজ্যের কারণে সরকারের আগ্রহ বিদেশি কোম্পানিতে তেল-গ্যাস অনুসন্ধান বাপেক্সের দ্বিগুণেরও বেশি মূল্যে কূপ খনন শুরু করছে গ্যাজপ্রম

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম পরিচালনায় দেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানির চেয়ে বিদেশি কোম্পানিগুলোর প্রতিই সরকারের আগ্রহ বেশি। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) অত্যাধুনিক ত্রিমাত্রিক জরিপ (থ্রিডি সার্ভে) রিগসহ অন্যান্য যন্ত্রপাতি এবং কারিগরিভাবে দক্ষ লোকবলসহ সব ধরনের সক্ষমতা থাকা সত্ত্বেও সরকার বিদেশি কোম্পানিগুলোর সঙ্গেই তিনগুণ বেশি অর্থব্যয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বিষয়ে চুক্তি করতে যাচ্ছে। গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে রাষ্ট্রীয় কোম্পানিকে আরও শক্তিশালী না করে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির ফলাফল আগেও ভালো হয়নি। দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম পরিচালনার জন্য বাপেক্সকে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক থ্রিডি রিগসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে দেয়া হয়েছে। এসব যন্ত্রপাতি দিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বাপেক্স সফলতার সাক্ষরও রেখেছে। বাপেক্সের সক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশি কোম্পানিগুলোকে গ্যাস উত্তোলনের ঠিকাদার নিয়োগ করায় বাংলাদেশ জ্বালানি খাতে ক্রমেই বিদেশনির্ভর হয়ে পড়বে এবং দেশের স্বার্থ ক্ষুণ্ন হবে বলে মনে করে জ্বালানি বিশেষজ্ঞরা। মূলত ক্ষমতাসীনরা বরাবরই দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অবজ্ঞা ও অবহেলা করে কমিশন নিয়ে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে থাকে। এতে ক্ষমতাসীনদের কমিশন-বাণিজ্য হলেও রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না।
তেল-গ্যাস অনুসন্ধানে বাপেক্সের দ্বিগুণেরও বেশি মূল্যে আগামী সপ্তাহে কূপ খননের কাজ শুরু করতে যাচ্ছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রে ৪টি উন্নয়ন কূপ খননের জন্য ইতিমধ্যেই রিগ স্থাপন করেছে গ্যাজপ্রম। পর্যায়ক্রমে ১০টি কূপ খনন করবে এ প্রতিষ্ঠানটি।
জানা যায়, বিবিয়ানা থেকে বহুজাতিক কোম্পানি শেভরন এককভাবে দৈনিক ৭৭ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করলেও দেশীয় কোম্পানির মধ্যে এককভাবে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন করছে তিতাস। ১৫টি কূপ থেকে দৈনিক ৪৫ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করছে তারা। বর্তমানে চুক্তিকৃত ১০টি কূপ থেকে দৈনিক ৪৫ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কী কারণে এ কূপগুলো বাপেক্সের মাধ্যমে খনন না করে বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া হচ্ছে তা কারোই বোধগম্য নয়।
জানা গেছে, বাপেক্সের ৫টি কূপসহ ১০টি উন্নয়ন কূপ খননের জন্য গ্যাজপ্রমকে পরিশোধ করতে হবে ১৯ কোটি ৩৫ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ৮২ টাকা হিসেবে) ১ হাজার ৫৮৬ কোটি ৭০ লাখ টাকা। গত বছরের ২৫ এপ্রিল খননকাজের বিষয়ে রাজধানীর একটি হোটেলে গ্যাজপ্রমের সঙ্গে পেট্রোবাংলার সহযোগী তিন প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের সহজলভ্য গ্যাস কূপগুলোর খননকাজ গ্যাজপ্রমের হাতে ছেড়ে দেয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন বাপেক্সের কর্মকর্তারা। তাদের মতে, ৫টি কূপ থেকে উৎপাদিত গ্যাসের বিক্রয়মূল্যের চেয়ে বাপেক্সকে দ্বিগুণেরও বেশি পরিশোধ করতে হচ্ছে রাশিয়ার প্রতিষ্ঠানকে। এ চুক্তির মাধ্যমে একদিকে তাদের উপর দেনার বোঝা চাপিয়ে দেয়া হয়েছে, অন্যদিকে কোটি-কোটি টাকা ব্যয়ে গ্যাসকূপ উন্নয়ন ও অনুসন্ধানের সক্ষমতা অর্জন করেও বেকার অথবা অন্যের কাজে সময় ব্যয় করতে হচ্ছে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটিকে। এর আগে দেশে দ্রুত বিদ্যুৎ ঘাটতি কাটানোর নামে দেশী-বিদেশি ১৫টি কোম্পানির সঙ্গে বিনা টেন্ডারে ১৭টি রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করা হয়। বিশ্লেষকদের মতে, দেশের অর্থনীতির জন্য এমন আত্মঘাতী সিদ্ধান্তের কারণে সরকারের ভর্তুকি কয়েক গুণ বেড়ে গেছে। আবার গ্যাসের ক্ষেত্রেও এ ধরনের সিদ্ধান্তের ফলে হাজার কোটি টাকা জরিমানা দিতে হবে।
বাপেক্সের এক সমীক্ষায় দেখা যায়, বাপেক্সের প্রতিটি কূপ খনন করতে ব্যয় হবে সর্বোচ্চ ৬০ কোটি টাকা। আর রিগ ভাড়া সংযুক্ত করলে সর্বোচ্চ ব্যয় হবে ৭০ কোটি টাকা। সে হিসেবে মোট ১০টি কূপ খনন করতে বাপেক্সের সর্বোচ্চ খরচ হচ্ছে ৭শ কোটি টাকা। অপরদিকে গ্যাজপ্রমকে দিতে হচ্ছে প্রায় ১ হাজার ৫৮৭ কোটি টাকা। এখানে সরকারের অতিরিক্ত গচ্চা দিতে হচ্ছে ৮৮৭ কোটি টাকা। এর সঙ্গে যোগ হবে সার্ভিস চার্জ, জমি অধিগ্রহণসহ অন্যান্য খরচ। তাছাড়া গ্যাস দুর্ঘটনার ঝুঁকি তো থাকছেই।
প্রসঙ্গত উল্লেখ্য, সরকার মুখে বলছে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালীকরণের কথা আর ভেতরে ভেতরে সিন্ডিকেট দিয়ে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় বাপেক্সের কাজ দেয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে। যে কাজ বাপেক্সকে দিয়ে করালে প্রতিটি উন্নয়ন কূপের পেছনে খরচ হতো ৬০ কোটি টাকা। সেই কাজই করানো হচ্ছে ২শ কোটি টাকা দিয়ে। অথচ বাপেক্সের বর্তমানে যে ক্যাপাসিটি বা কাজ করার সক্ষমতা রয়েছে একাজ বাপেক্স দিয়ে অনায়াসেই করানো যেত। বাপেক্স পেট্রোবাংলার সাবসিডিয়ারি কোম্পানি মাত্র। পেট্রোবাংলা যে সিদ্ধান্ত দেবে বাপেক্স সেটা পালন করবে। এর বেশি কিছু বাপেক্সের হাতে নেই। বাপেক্স চাইলেও এসব চুক্তির বিরোধিতা করতে পারবে না। কারণ বাপেক্সের কন্ট্রোলিং পাওয়ার পেট্রোবাংলার হাতে। আবার পেট্রোবাংলাকে নিয়ন্ত্রণ করছেন মন্ত্রী-উপদেষ্টারা। তারা মূলত মীরজাফরের মতোই দেশ ও দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দিচ্ছে। জনগণকে চরমভাবে বঞ্চিত করছে। এ বঞ্চনার জন্য মূলত জনগণের অজ্ঞতাই দায়ী। এজন্য দেশের সম্পদ রক্ষা করা পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে ফরয বলা হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×