somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বৈদেশিক ঋণের ৭৫ শতাংশই লুট হয়’

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, গত চল্লিশ বছরে সরকারিভাবে যে আড়াই লক্ষ কোটি টাকার বৈদেশিক ঋণ-অনুদান এসেছে তার ৭৫ শতাংশই লুট করেছে অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বৃত্তরা।
তিনি বলেন, বিত্তবানদের এই লুটপাটের কারণে ক্ষমতাধররা অধিকতর ক্ষমতাবান হয়েছে, আর ক্ষমতাহীন দরিদ্রের অক্ষমতা দিন দিন বৃদ্ধি পেয়েছে। দুর্বৃত্ত-লুটেরাদের সঙ্গে বাজার-অর্থনীতি, রাজনীতি ও সরকারের সম্মিলিত স্বার্থের সম্মিলনই এ অবস্থার জন্য দায়ী। গতকাল ইয়াওমুস সাব্ত (শনিবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে দারিদ্র্য-বৈষম্য-অসমতা:একীভূত রাজনৈতিক-অর্থনীতির তত্ত্বের সন্ধানে’ শীর্ষক সেমিনারে লোকবক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
আবুল বারকাত বলেন, মূলত সাংবিধানিক বিধান ও অধিকার থেকে বঞ্চিতরাই দরিদ্র। সেই হিসাব অনুযায়ী দেশের ৮৩ শতাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করছেন। অন্যদিকে দেশের ১৫ কোটি মানুষের মধ্যে ৬৬ শতাংশ মানুষ নিরঙ্কুশ দরিদ্র্য। এদের সংখ্যা ৯ কোটি ৮৯ লাখ। ৩১ দশমিক ৩ শতাংশ মানুষ মধ্যবিত্ত। এদের সংখ্যা ৪ কোটি ৭০ লাখ। আর ২ দশমিক ৭ শতাংশ মানুষ ধনী। এদের সংখ্যা মাত্র ৪১ লাখ।
এসময় তিনি সর্বশেষ ২০১০ সাল পর্যন্ত ধনী-দরিদ্র শ্রেণির একটি পরিসংখ্যান তুলে ধরেন। পরিসংখ্যানে তিনি বলেন, দেশের মোট ১৫ কোটি মানুষের মধ্যে ৪১ লাখ ধনী, ৭০ লাখ উচ্চ মধ্যবিত্ত, ১ কোটি ৪৬ লাখ মধ্যম-মধ্যবিত্ত, ৪ কোটি ৭০ লাখ মধ্যবিত্ত, ২ কোটি ৫৪ লাখ নিম্ন মধ্যবিত্ত, ৯ কোটি ৮৯ লাখ নিরঙ্কুশ দরিদ্র এবং ৫ কোটি ৭৫ লাখ লোক চরম দরিদ্র। এই দারিদ্র্য সীমা থেকে রেহাই পেতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সাম্প্রদায়িক মৌলবাদী রাজনীতি কোনো দুর্বল প্রতিপক্ষ নয়। তারা ইসলামের মূলমন্ত্র ত্যাগ করে ‘অর্থনৈতিক ক্ষমতাভিত্তিক রাজনৈতিক প্রক্রিয়াকে’ রাজনৈতিক কৌশল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা এজন্য ধর্মকে তাদের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।
তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষার্থীদের বেশির ভাগই বেকার। দেশে প্রতি ৩ জন ছাত্রের মধ্যে একজন মাদরাসা ছাত্র রয়েছে। এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ কওমী মাদরাসার ছাত্র রয়েছে। যেখানে প্রতিবছর ব্যয় হয প্রায় এক হাজার ৪শ কোটি টাকা। কিন্তু তাদের প্রায় ৭৫ শতাংশই বেকার থাকেন। যা দেশের উন্নয়নের জন্য বড় বাঁধা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশ ‘রেন্টসিকারদের’ কবলে পড়েছে। এ জন্য আমাদের হতাশ হওয়ার কারণ নেই। দেশকে ভালোবেসে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। ঢাকা স্কুল অব ইকনোমিকস’র পরিচালক ড. কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খন্দকার ইব্রাহিম খালেদ, অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×