somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দুর্নীতি ও দারিদ্রঃ

২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্নীতি ও দারিদ্রঃ

দুর্নীতি নিয়ে ইদানীং আমাদের আলাপ-আলোচনা লেখালেখির আর অন্ত নেই। বিগত কয়েকবছর যাবৎ আমাদের দেশের দুর্র্নীতি নিয়ে যত সভা-সমিতি আর পত্র-পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় লেখালেখি হয়েছে তার ফিরিস্তি বাড়িয়ে লাভ নেই। এ নিয়ে সত্য মিথ্যা বহু মামলা-মোকদ্দমা, জেল-জরিমানাও হয়েছে। নিম্ন আদালতের রায়ে সেই জেল জরিমানা এখন আবার উচ্চ আদালতে বাতিল হচ্ছে হর হামেশা!

আমাদের দেশের দুর্নীতির ক্ষেত্রগুলো প্রধানত সরকারি কর্মকর্তা ও কর্মচারী মহলে খুব বেশী। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনক্রম আমাদের দেশে অনেকগুলো- বিশটি। সর্বনিম্ন বেতন আর সর্বোচ্চ বেতনের পার্থক্যও বিরাট রকমেরে। যেমনঃ একজন সচিবের বেতন-২৩৫০০ টাকা+বাড়ী ভাড়া+চিকিৎসা+উৎসব ভাতাঃ ইত্যাদি এবং সর্বনিম্ন বেতন হচ্ছে মাত্র ২৫০০ টাকাঃ বাড়ী ভাড়া ইত্যাদি এদেরকেও দেয়া হয়।

এত পার্থক্য বোধকরি কোন সভ্যদেশে নেই। এমনকি স্বল্প উন্নত দেশেও নেই। বিভিন্ন দেশে বেতনক্রম (পে-স্কেল) ৭ কিংবা ৮টি স্তর মাত্র। আমার মনে হয় আমাদের দেশেও তাই করা উচিত। এক নম্বর স্কেল আর সর্বনিম্ন বেতন এর মধ্যে পার্থক্য কমিয়ে আনা সমীচীন বলে আমি মনে করি। কোন সচিব যদি সাকুল্যে ৩০০০০ টাকা পান- (তাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো যা আছে সেগুলো উল্লেখ করছি না) তাহলে একজন সর্বনিম্ন বেতনধারীর বেতন অন্তত আট হাজার টাকা/দশ হাজার টাকা হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি।

সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দুর্নীতিরোধে তার আর্থিক সুযোগ-সুবিধা বা অন্যান্য কিছু সুযোগ দেয়াও সমীচীন। যেমন-কমমূল্যে রেশন ইত্যাদি। এই তো গেল সরকারি কর্মচারিদের কথা।

কিন্তু রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা কি দরিদ্র তারা কেন দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

সেখানে একটাই কারণ লোভ-লালসা। মন্ত্রী, সাংসদ ও রাজনৈতিক নেতারা দেশ সেবার জন্য এসব করে থাকেন। কিন্তু প্রকাশ্যে তারা সেই কথাই বলেন, কিন্তু তারা কেন দুর্নীতির মধ্যে পড়ে যান। আর ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে দুর্নীতি কেন? তারা কি দরিদ্র? মোটেই না। দুর্নীতির কারণ হচ্ছে- লোভ-লালসা ও নীতিহীনতা। মজুদদারী ব্যবসায়ী সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। আসলে দুর্নীতির কারণ লোভ-লালসা। নৈতিক চরিত্র হারিয়েছে দুর্নীতিবাজ মানুষ।

"দুর্নীতি দমন কমিশন" গঠিত হয়েছে। লজ্জা জনক হলেও সেই দুর্নীতি দমন কমিশন মুলত বিরোধী দল এবং ভিন্নমতাবলম্বী দমন কাজেই নিয়োজিত! তারপরও তত্বাবধায়ক শাসনামলে এই কমিশন এমন সব দুর্নীতির সন্ধান পেয়েছে তার বিবরণ শুনলে হতাশ হতে হয় আমাদের। সেই সব দুর্নীতিবাজ "চাই"রা শুধু মাত্র সরকারি দলের সদস্য হবার সুবাদের দুরনীতির মামলা থেকে ছাড়া পেয়ে যাচ্ছে! দুর্নীতিবাজদের শাসন আর শোষণ আর কত দিন চলবে! আসলে এ যুগের মানুষ যেন মানবিক ধর্ম ভুলে গেছে। একজন লোকের একটি পরিবারে কত টাকা, কত অর্থ, কত বাড়ি, দালান-কোঠা, গাড়ি প্রয়োজন। যে খেতে পায় না সে চুরি করে ক্ষুধায়- কিন্তু আমাদের দেশের অবস্থা এমন কেন? যার আছে অনেক- সে আরো অনেক অনেক চায়।
মানুষের লালশা লোভের অন্ত নেই!
কেন?
কেন?
কেন?
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩১
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×