বিদ্যুৎ সাশ্রয়ে কিছু প্রস্তাব
বিদ্যুতের ক্রমাগত লোডশেডিং দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে এবং একই সঙ্গে আমাদের অর্থনীতিকে দুর্বল করছে। লোডশেডিং থেকে উত্তরণের দুটি উপায় আছে। প্রথমত, বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং দ্বিতীয়ত, বিদ্যুতের ব্যবহার কমানো বা সাশ্রয় করা। বিদ্যুৎ সরবরাহ রাতারাতি বাড়ানো সম্ভব নয়। তবে আমরা একটু ত্যাগ স্বীকার করলেই বিদ্যুতের ব্যবহার কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশে দুর্যোগ বা সঙ্কটের সময় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ পর্যন্ত এগিয়ে আসে সঙ্কট নিরসনের জন্য। কিন্তু দুর্ভাগা দেশের চরম সঙ্কট মুহূর্তে আমরা কেউ একটু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত নই। চরম বিদ্যুৎ সঙ্কটে দেশের চাষাবাদ, শিল্প-কারখানা যখন বন্ধের পথে তখনও আমরা এয়ারকন্ডিশন কক্ষে বসে আড্ডা মারছি, আলোকসজ্জা করছি। বিলাসবহুল শপিংমলে এয়ারকন্ডিশন চালু রাখছি। বর্তমানে কোনো কোনো মসজিদেও এসি লাগিয়ে নামাজ আদায় করা হচ্ছে। অথচ এগুলো বন্ধ রাখতে পারলে বিদ্যুতের লোডশেডিং অনেক কমে আসবে।
তাই আমার প্রস্তাব হলো, অন্তত আগস্ট মাস পর্যন্ত সামরিক/বেসামরিক যে কোনো অফিসে, কর্মকর্তার দপ্তরে এসি ব্যবহার নিষিদ্ধ করতে হবে। শপিংমলে, মসজিদে এবং কোনো অনুষ্ঠানে আলোকসজ্জা করার ক্ষেত্রে নিরুৎসাহিত বা অনুমতি নেয়ার বাধ্যবাধকতা থাকা প্রয়োজন। সরকার জেনারেটরের ওপর সম্পূর্ণ কর মওকুফ করে জেনারেটর ব্যবহারে জনগণক জেনারেটর ব্যবহারে আকৃষ্ট করতে পারেন(বর্তমানে জেনারেটরের উপর ৩% এডভান্স ট্যাক্স আরোপিত আছে। কিন্তু জেনারেটর পার্টস আমদানীতে ১৫% ট্যাক্স আরোপিত আছে। যার ফলে স্থানীয় ভাবে সংযোযীত জেনারেটরের মুল্য তুলনামুলক ভাবে আমদানীকৃত জেনারেটরের তুলনায় বেশী পরছে)। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধামমন্ত্রী নিজেরাই যদি তাঁদের দপ্তরে সাশ্রয়ের এ উদাহরণ সৃষ্টি করতে পারেন তবে দেশের সর্বত্রই এর প্রভাব পড়তে বাধ্য। দেশ ও জাতির স্বার্থে কিছু ত্যাগ স্বীকার করে অন্তত ১ মাস বা ১ সপ্তাহ পরীক্ষামূলকভাবে হলেও এ পদ্ধতি চালু করে দেখা যেতে পারে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


