somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

নজরুল জাদুঘর

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নজরুল জাদুঘর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ধানমন্ডির বাসভবনে অবস্থিত নজরুল জাদুঘর। জাদুঘরের প্রবেশ দ্বারের ডানপাশে রয়েছে নজরুল ইসলামের ভাস্কর্য, এটির নির্মাতা ভাস্কর শামীম শিকদার। জাদুঘর প্রতিষ্ঠার প্রায় ৩ বছর আগে ১৯৯৬ সালে স্থাপন করা হয় এটি। আর জাদুঘর স্থাপিত হয় ১৯৯৯ সালের ১৪ এপ্রিল। উদ্বোধন করেন কবির দুই পুত্রবধূ কল্যাণী কাজী ও উমা কাজী। জাদুঘরের নিচেরতলায় রয়েছে ৪টি কক্ষ। ওগুলোতে রয়েছে কয়েকটি আলমিরা ও নজরুলের বিভিন্ন সময়ের প্রায় ১০৯টি আলোকচিত্র। এসব আলোকচিত্রে কবির জীবনের নানা দিকের সন্ধান পাবেন দর্শকরা। আলমিরাগুলোতে রয়েছে নজরুলের ফণিমনসা, প্রলয় কেতন, নাট্যকার নজরুল, অগ্নিবীনা, চক্রবাক, প্রলয় শিখাসহ প্রায় শতাধিক বই। এছাড়া ইন্দ্রানী সেন, খালেদ হোসেন, অনুরাধা পোড়ওয়াল, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, কুমার শানুসহ অনেক শিল্পীর গাওয়া প্রায় অর্ধশত নজরুল সঙ্গীতের ক্যাসেট।

নজরুল জাদুঘরে রয়েছে একটি কলের গান। জাদুঘরের ২য় তলায় রয়েছে বেশকিছু চিত্রকর্ম। কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। কারণ জানতে চেয়েছিলাম নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকর কাছে। তিনি বললেন, "ভবনটা সংস্কার করা দরকার। যে কোন সময় বিপদ হতে পারে বলে উপরটা বন্ধ রাখা হয়"। তিনি আরো বললেন, "জাদুঘরটিকে প্রদর্শনের কোন উদ্যোগ নেয়া হয়নি। এটা দেখাশোনার জন্য কোন লোক ছিল না। বর্তমানে দু'জন লোক রাখা হয়েছে। এটিকে সমৃদ্ধ করার জন্য দরিরামপুর ও চুরুলিয়া থেকে নজরুলের স্মৃতিজড়িত যেসব জিনিস আছে সেগুলো সংগ্রহের উদ্যোগ নিয়েছি"। সরকারী ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×