নিষ্ঠুরতার ভিক্ষাবৃত্তি বন্ধ হোক
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিষ্ঠুরতার ভিক্ষাবৃত্তি বন্ধ হোক
প্রায়শ দেখা যায়, বিভিন্ন ওভারব্রিজ ও ফুটপাতের ধুলো-বালির ওপরে বস্ত্রহীন অবস্থায় পুরাতন থালা-বাটির পাশে মায়ের কোলে থাকে এমন বয়সের শিশু একাকী হাত-পা ছুঁড়ে কান্নাকাটি করছে। ব্যস্ত এ-সমস্ত জায়গায় অনেকে এ-দৃশ্য দেখে দয়া-পরবশ হয়ে টাকা-পয়সা দিচ্ছে। কাছে লুকিয়ে থাকা শিশুটির পক্ষের কেউ হঠাৎ এসে সেই টাকা-পয়সা লুফে নিচ্ছে। ঢাকা মহানগরীর ফার্মগেট ওভারব্রিজ ও এখানকার ফুটপাতে এরকম দৃশ্য চোখে পড়বেই। প্রখর রোদ ও বৃষ্টিতেও সারাক্ষণ শিশুদের এভাবে রেখে যারা অর্থ উপার্জন করে তারা মানুষ নামের কলঙ্ক।
রোজগারের জন্য নির্দয়ভাবে পথচারীদের পায়ের কাছে ফেলে রাখা এসব হতভাগা শিশুর আর্তনাদ শুনে কারো মন কি বিচলিত হয় না? হোক না ওই শিশুগুলো কোনো হত-দরিদ্র পরিবারের দুর্ভাগা সদস্য। এই নিষ্পাপ শিশুদের যন্ত্রণা-দুর্দশা লাঘবে আমাদের করণীয় কি কিছুই নেই? দেশের অসহায় শিশুদের অধিকার রক্ষায় যারা দেশ-বিদেশে সোচ্চার তাদের কর্ণকুহরে এই শিশুদের কান্না কি পৌছে না? আসুন আমরা কেবল নীরবে দু-এক টাকা দান করে এ শিশুদের কষ্ট দীর্ঘায়িত না করে বন্ধ করি এই নির্মম ব্যবসা। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঐ সব শিশুদের ভিক্ষার টাকায় নিয়মিত ভাগ বসায়। যথাযথ কঋপক্ষের কাছে সনির্বন্ধ অনুরোধ-এই দুষ্ট চক্রের এহেন নিষ্ঠুরতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন